রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: আজকাল ওয়েব ডেস্ক | লেখক: রাহুল মজুমদার ১০ সেপ্টেম্বর ২০২৫ ২০ : ৩৪Rahul Majumder
‘বিগ বস ১৯’–এর ঘরে অন্যতম আলোচিত সদস্যা অভিনেত্রী কণিকা সদানন্দ। তাঁর এন্ট্রিই ছিল জমজমাট—কারণ সঞ্চালক সলমন খান মঞ্চেই জানিয়ে দিয়েছিলেন, তিনি বহু বছর ধরে কণিকাকে চেনেন। দর্শকেরা নিশ্চয়ই মনে রেখেছেন, দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছিল ‘প্যায়ার কিয়া তো ডরনা কিয়া’ এবং ‘হম সাথ সাথ হ্যায়’–এর মতো ছবিতে। তবে আলোচনায় যেমন তাঁর অভিনয়জীবন, তেমনই বারবার শিরোনামে এসেছে তাঁর ব্যক্তিজীবনের উত্থান–পতন।
নয়ের দশকে কণিকার ব্যক্তিজীবন মিডিয়ায় শোরগোল ফেলে দেয়। জনপ্রিয় গায়ক কুমার শানু–র সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়। সেই সময়ে শানুর দাম্পত্য ভাঙনের মুখে ছিল, আর কণিকাই হয়ে উঠেছিলেন তাঁর মানসিক ভরসা। তিনি শুধু শানুর সঙ্গীই ছিলেন না, বরং শানুর আর্থিক হিসেব–নিকেশ থেকে শুরু করে পারিবারিক দায়িত্ব—সব কিছুর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। এক সাক্ষাৎকারে কণিকা নিজেই স্বীকার করেছিলেন, “আমি তাঁর কাছে স্ত্রী–এর মতোই ছিলাম। তাঁকে আমার স্বামী বলে মনে করতাম।”পাঁচ বছর ধরে এই সম্পর্ক টিকে থাকলেও পরিণতি হয়নি সুখকর।

‘বিগ বস ১৯’-এর ঘরে চমক একের পর এক। অভিনেত্রী কণিকা সদানন্দ যখন স্বীকার করলেন, বহু বছর ধরে তাঁর এক বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল, তখনই হইচই পড়ে যায়। বলিউডের অন্দরমহলে ফিসফাস, ওই মানুষটি নাকি সুরের জাদুকর কুমার শানু। আর এবার মুখ খুললেন কণিকার ছেলে আয়ান লাল—মায়ের অতীত প্রেমকে তিনি আখ্যা দিলেন ‘অত্যন্ত টক্সিক’।
এক সাক্ষাৎকারে আয়ান বললেন, “আমি তো ওই সম্পর্কের অনেক বছর পর জন্মেছি। কুমার শানুকে কখনও দেখিনি। তবে মা সবসময়ই শিল্পী হিসেবে ওঁকে ভীষণ শ্রদ্ধা করে এসেছেন। তিনি বলেন, মানুষটা নয়, শিল্পীটিকে তিনি এখনও ভালবাসেন।”
আয়ান আরও জানান, গুগলে খুঁজে শানুর ছবি দেখে যখন তিনি মাকে প্রশ্ন করেছিলেন, তখন কণিকার সোজাসাপটা জবাব—“ও আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ মানুষ ছিল। আমি ওঁকে আত্মার সঙ্গী মনে করতাম। জীবনে একবার সবার এমন ভালবাসা পাওয়া উচিত। তবে সম্পর্কটা ছিল খুব বিষাক্ত যাকে বলে, ভয়ঙ্কর টক্সিক।”
কণিকার দাবি, প্রায় ছ’ বছর চলেছিল শানুর সঙ্গে তাঁর প্রেম। কিন্তু কুমার শানুর দাম্পত্যকে সম্মান জানিয়ে সম্পর্কের কথা তিনি গোপন রেখেছিলেন। তবে সেই অভিজ্ঞতা আজও ছাপ ফেলেছে তাঁর জীবনে।আয়ান বলেন, মা–ছেলের এই যৌথ লড়াই তাঁদের সম্পর্ককে আরও দৃঢ় করেছে। তাঁর ভাষায়—“যখন আমার জীবনে প্রেমিকা ছিল, মায়েরও প্রেমিক ছিল। সেই অভিজ্ঞতাগুলো একে অপরকে বুঝতে সাহায্য করেছে।”
নয়ের দশকে ‘ক্রান্তিবীর’, ‘দিলওয়ালে’র মতো ছবিতে নজর কাড়েন কণিকা সদানন্দ। শুধু অভিনেত্রী নন, তিনি একজন আইনজীবীও, যিনি সমাজ ও নারী অধিকার নিয়ে লড়াই করে আসছেন বহুদিন ধরে।
'বিগ বস'-এর বর্তমান সিজনের থিম মেনেই শো-এ চলছে কূটনীতি, পারিবারিক রাজনীতি আর একের পর এক বিস্ফোরক স্বীকারোক্তি। গৌরব খান্না, আশনূর কৌর, আভেজ দরবার, নগমা মিরাজকর, আমাল মালিক, নেহাল চুদাসামা, বশীর আলি, শেহবাজ বদেশা, তানিয়া মিত্তল থেকে নাতালিয়া ইয়ানোশেক—মোট ১৬ জন প্রতিযোগীর ভিড়ে কণিকা এবার নিঃসন্দেহে সবচেয়ে আলোচিত মুখ।
প্রশ্ন এখন একটাই—এই অতীতের ঝড় কি কণিকাকে খেলায় দুর্বল করবে, না কি তিনিই হয়ে উঠবেন 'বিগ বস'-এর ঘরে সবচেয়ে সাহসী কণ্ঠ?
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি