রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Kaushik Ganguly s son Ujaan Ganguly steps into bollywood as a director with Netflix s Kurukshetra

বিনোদন | বলিউডে উজান গাঙ্গুলী!নেটফ্লিক্সের সিরিজ পরিচালনার দায়িত্বে 'লক্ষ্মী ছেলে', দেখেশুনে কী বলছেন 'গর্বিত' বাবা?

Reporter: আজকাল ওয়েব ডেস্ক | লেখক: রাহুল মজুমদার ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ৪৭Rahul Majumder

বাংলা ছবিতে অভিনয়ের মাধ্যমেই টলিপাড়ায় পথচলা শুরু উজান গাঙ্গুলীর। তিনি অভিনয় করেছিলেন তাঁর বাবার নির্দেশনাতেও। এরপর উচ্চশিক্ষার জন্য বিদেশ গিয়েছিলেন। ফিরে এসেই প্রথম হিন্দি কাজের পরিচালকের আসনে কৌশিক গাঙ্গুলীর 'লক্ষ্মী ছেলে'।

 

বাংলা নয়, নেটফ্লিক্সের একটি হিন্দি সিরিজ পরিচালনা দিয়েই তাঁর বলিউড যাত্রা শুরু হল। ‘কুরক্ষেত্র’ নামে একটি সিরিজ তৈরির ভার তাঁর কাঁধে। নেটফ্লিক্সের নতুন অ্যানিমেশন সিরিজ কুরুক্ষেত্র—এর সম্পূর্ণ লেখনী ও পরিচালনার দায়িত্ব তাঁর হাতে। মহাভারতের কাহিনি নিয়ে নেটফ্লিক্সেরএই সিরিজ। তবে এটি কিন্তু অ্যানিমেশন। জানিয়ে রাখা ভাল, সে ছবির গীতিকার গুলজার! এছাড়াও উজানের পাশে একটি বড় রিসার্চ টিম ও লিগ্যাল টিম রয়েছে, যাতে মহাকাব্যের আখ্যানের সঙ্গে আধুনিক প্রেক্ষাপটেরও নিখুঁত সাযুজ্য থাকে।

 

 

উজানের কেরিয়ারের মুকুটে এই নতুন পালক যোগ হওয়াতে আবেগে ভেসে গিয়েছেন কৌশিক গাঙ্গুলী।

সেই কথা সমাজমাধ্যমে জানিয়েছেন পরিচালক কৌশিক গাঙ্গুলী। নেটফ্লিক্সের 'কুরুক্ষেত্র' ছবির পোস্টারের ছবি ভাগ করে তিনি লিখলেন, " সন্তান কোনওদিনই বাবা মায়ের কাছে বড় হয় না। তাই ছোটবেলার স্কুলের প্রথম দিনের আবেগ আর গ্র্যাজুয়েশনের ডিগ্রি পাওয়ার আনন্দের কোনো ফারাক পাইনি। আজ সকালে উঠে নেটফ্লিক্স সিরিজ কুরুক্ষেত্রের প্রথম ঘোষণার পোস্টারের নিচে লেখা ‘লিরিক্স গুলজার’ আর তার ঠিক পাশেই ‘রাইটার ডিরেক্টর উজান গাঙ্গুলী’ নামটা দেখে বাবা মায়ের মনে যা ঘটতে পারে ঠিক তাই হচ্ছে!

 

আমি, চূর্ণী তো চিত্রনাট্য, পরিচালনা ও অভিনয় করছি; আজ উজানও অভিনয়ের গন্ডি পেরিয়ে চিত্রনাট্য ও পরিচালনায় তার দক্ষতা যাচাই করার বিরাট সুযোগ পেয়েছে। দীর্ঘ ৩ বছর মুখ বুজে অক্লান্ত পরিশ্রমের ফল আজকের এই দিনটা। বিশেষ করে বলতে হয় Hi-Tech Film & Broadcast Academy Pvt. Ltd.-র কথা। দেশের বিভিন্ন প্রান্তের দক্ষ অ্যানিমেটরদের সাথে নিজেদের সুদক্ষ ও প্যাশনেট টিমের নিরলস একাগ্রতার জন্য আজ বাস্তব হলো এই স্বপ্ন। ওরা কলকাতার গর্ব। অ্যানিমেশন হোক বা লাইভ অ্যাকশন ছবি, নেপথ্যে অজস্র মানুষের যৌথ লড়াই থাকে। তাঁদের প্রত্যেককে আমার ও চূর্ণীর তরফ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। 

আপনারা উজানকে আশীর্বাদ করুন যাতে ও ওর স্বপ্নের পথে এগিয়ে যেতে পারে ও নিজেকে আজীবন উজাড় করে দিতে পারে বিনোদনের কর্মজীবনে।"

 

(পোস্টের বানান অপরিবর্তিত রাখা হল।)

 

 

 চূর্ণী গাঙ্গুলীও স্বামী কৌশিকের মতোই সন্তানের এই অর্জনে উচ্ছ্বসিত। অভিনয়ের বাইরে বেরিয়ে পরিচালনা ও চিত্রনাট্যে উজানের দক্ষতা প্রমাণের এই সুযোগ তাঁদের কাছে নতুন সূচনার ইঙ্গিত।

 

নেটফ্লিক্সের কুরুক্ষেত্র তাই শুধু একটি অ্যানিমেশন সিরিজ নয়, টলিপাড়ার জন্যও এক গর্বের অধ্যায়। কারণ এর মূলে রয়েছেন কলকাতার তরুণ, যিনি আন্তর্জাতিক মঞ্চে বাংলার নাম উজ্জ্বল করতে প্রস্তুত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া