রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রাহুল মজুমদার | ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ৫৪Rahul Majumder
২০২৩ সালে সানি দেওল ও অনিল শর্মার জুটি বক্স- অফিসে কী বিস্ফোরণ ঘটিয়েছিল, তা ভারতীয় সিনেমাপ্রেমীরা ভুলতে পারেননি। ‘গদর ২’-এর ঝড় শুধু থিয়েটার কাঁপায়নি, বক্স অফিসেও তুলেছে রেকর্ড—আয় পেরিয়ে গিয়েছিল ৫০০ কোটিরও বেশি! এই সাফল্যের পর থেকেই গুঞ্জন শুরু হয়েছিল, আবারও কি একসঙ্গে কাজ করবেন সানি ও অনিল?

জোর খবর, অনিল শর্মা সম্প্রতি সানির সঙ্গে বৈঠক করেছেন এক অ্যাকশন-ড্রামা নিয়ে, নাম ‘কোল কিং’। গল্প গড়ে উঠছে কয়লা মাফিয়ার অন্ধকার দুনিয়াকে ঘিরে। সূত্রের দাবি,গত দু’বছর ধরে দু’জনে বেশ কয়েকটি নতুন বিষয়ের ছবি নিয়ে নাকি আলোচনা করেছেন। তবে এই মুহূর্তে তাদের দু’জনেরই সবচেয়ে বেশি উত্তেজিত করেছে যে প্রজেক্টটি, তার নাম 'কোল কিং'। এখানে সানিকে নাকি দেখা যাবে একদম ভিন্ন, অভূতপূর্ব চরিত্রে।

ছবির চিত্রনাট্য ইতিমধ্যেই লেখা শেষ, সংলাপের খসড়া তৈরি হচ্ছে। তবে সানির সঙ্গে আলোচনা হয়েছে প্রাথমিক পর্যায়ে।
‘গদর ৩’ নিয়েও প্রস্তুতি শুরু হয়েছে। এখানেই শেষ নয়। অনিল শর্মা আগেই নিশ্চিত করেছিলেন, ‘গদর’ ট্রিলজি করার পরিকল্পনা রয়েছে। তাই ‘গদর ৩’-এর ওপরও চলছে কাজ। তবে সে ছবিতেও নায়িকা হিসেবে আমিশা প্যাটেলকে দেখা যাবে কি না, তা এখনও জানা যায়নি। কারণ 'গদর ২' মুক্তির পর পরিচালকের সঙ্গে আমিশার বিবাদ প্রকাশ্যেই এসে থেমে থাকেনি, পরস্পর পরস্পরের প্রতি যেসব অভিযোগ এনেছিলেন তা নিয়ে জলঘোলাও হয়েছিল বিস্তর।

সূত্রের খবর, 'কোল কিং', 'গদর ৩'—সব মিলিয়ে তিনটি ছবির চিত্রনাট্য একসঙ্গে তৈরি হচ্ছে। বছরের শেষ নাগাদ ঠিক হবে অনিল শর্মার পরের ছবি কোনটা।
এদিকে সানি দেওলের হাতও ভর্তি। তিনি শিগগিরই শুটিং শুরু করবেন সিদ্ধার্থ পি মালহোত্রার পরিচালনায় নেটফ্লিক্সের জন্য একটি অ্যাকশন প্রোজেক্টে। তারপর আসছে এক বিশাল অ্যাকশন-থ্রিলার, এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত।
সবচেয়ে বড় খবর, নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ হনুমান রূপে দেখা যাবে সানিকে। এর শুটিং তিনি ২০২৫-এর শেষদিকে আবার শুরু করবেন।
এর বাইরে ২০২৫ সালে মুক্তি পেতে চলেছে তাঁর বহুল আলোচিত দুটি প্রোজেক্ট—‘বর্ডার ২’ ও ‘লাহোর: ১৯৪৭’। আর এর মাঝেই যদি অনিল শর্মার ‘কোল কিং’ শুরু হয়, তবে বলা যায়, পর্দায় ফের একবার বিস্ফোরক প্রত্যাবর্তন ঘটতে চলেছে সানি দেওলের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি