শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | কেশহীন মাথায় দু’টি শিং! এ কী চেহারা প্রাজ্ঞের, কোন ধারাবাহিকে ফের তাক লাগাবেন অভিনেতা

নিজস্ব সংবাদদাতা | ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ০০Sanchari Kar

তাঁর অভিনয় প্রশ্নাতীত। নানা চরিত্রে নিজেকে মেলে ধরাতেই যেন তৃপ্তি। সেই পরিসরই আরেকটু বড় হল। ফের নয়া ভূমিকায় প্রাজ্ঞ দত্ত। সান বাংলার ‘রূপমতী’ ধারাবাহিকে দেখা যেতে চলেছে তাঁকে। চরিত্রের নাম বিষাণ কেতু। বিষাণ খোক্ষস দলের সেনাপতি। জাদুবলে সে করে ফেলতে পারে অনেক কিছুই। সায়ন্তন মুখোপাধ্যায়ের পরিচালনায় ২৭ অক্টোবর থেকে দেখা যাবে তাঁকে।

শুধু এখানেই নয়, স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘রাজ রাজেশ্বরী রাণী ভবানী’তেও দেখা যাচ্ছে প্রাজ্ঞকে। ধারাবাহিকে তিনি বর্গী দস্যুর চরিত্রে অভিনয় করছেন। রাণী ভবানীকে চক্রান্ত করে বিপদে ফেলতে তৎপর তিনি। বাকি চরিত্রদের ঝলক আগেই প্রকাশ্যে এলেও দেখা মেলেনি ভবানীর এই চরম শত্রুর। আজকাল ডট ইন-এই প্রথম প্রকাশ্যে আসে তাঁর ঝলক।

 নেতিবাচক চরিত্রে দর্শকের মন জয় করেছেন তিনি। ছোটপর্দায় এভাবেই নিজেকে ভেঙে নতুন ভাবে তৈরি করে আরও এগিয়ে যেতে চান অভিনেতা।

‘রূপমতী’তে প্রাজ্ঞর লুকও দেখার মতো। কেশহীন মাথায় গজিয়ে উঠেছে দু’টি শিং। মুখ ভর্তি দাড়ি, কাজল দিয়ে আঁকা মোটা ভুরু। চোখে প্রতিহিংসা। পরনে কালো পোশাক। বড় বড় কান। হাতের নখও কালো। যেন শৈশবে পড়া রূপকথার কোনও চরিত্র। যে শিশু মনে সহজেই ভয়ের সঞ্চার করত।

শুধু ধারাবাহিকেই নয়, বড় পর্দাতেও দাপটের সঙ্গে কাজ করছেন প্রাজ্ঞ। তাঁকে দেখা যেতে চলেছে শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘দেবী চৌধুরাণী’তে। সেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শ্রাবন্তী, সব্যসাচী চক্রবর্তী থেকে অর্জুন- কে নেই এই ছবিতে? এবার এই তারকা সমাবেশে যোগ দিচ্ছেন তিনিও।

সেখানেও ছক ভেঙেছেন প্রাজ্ঞ। তিনি বলেন, “দেবী চৌধুরানীতে আমি শাওলিন মংক-এর চরিত্রে অভিনয় করছি, যে কি না মার্শাল আর্টের বিশেষজ্ঞ। প্রথমেই আমাদের অধিনায়ক শুভ্রজিৎ মিত্রদাকে ধন্যবাদ দিতে চাই এই আকর্ষণীয় চরিত্রে আমাকে ভাবার জন্য। আমাদের প্রযোজক অ্যাডিটেড মোশন পিকচার্সকেও অনেক ধন্যবাদ। বুম্বাদা আর শ্রাবন্তীদিকে নিয়ে নতুন করে আর কীই বা বলব, ওঁরা সবসময়ই সৃষ্টিশীলতার অনুপ্রেরণা দিয়ে চলেছেন। আমাদের গোটা দল খুবই অনুপ্রাণিত আর মনোযোগী। জয় ভৈরবী!”

কিছুদিন আগেই পরিচালক শুভ্রজিতের সঙ্গে প্রাজ্ঞের কয়েকটি ছবি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল ইন্সটাগ্রামে। দেখা গিয়েছিল দু’জনে বসে রয়েছেন সোফায়, সামনে রাখা এক ঝাঁক অস্ত্র। কী নেই সেখানে, তরবারি থেকে চাকু সবই রয়েছে। সেই পোস্টে পরিচালক লেখেন, “দেবী চৌধুরানী ছবির জন্য ধনুর্বেদ সংহিতার সাহায্য নেওয়া হবে ৷ এটিকে ভারতের প্রাচীন মার্শাল আর্টের আখর গ্রন্থ বলা যায় ৷ একইসঙ্গে থাকছে ভারতের নিজস্ব মার্শাল আর্ট রায়বেশে৷ আসল কথাটা হল, আমরা এসেছি যোদ্ধাদের ভূমি থেকে৷ যাকে অবদমিত করে রেখেছিল ঔপনিবেশিক শাসকরা৷ আমরা সেই যোদ্ধাদের আবার ফিরিয়ে আনব৷ গবেষণা ও প্রশিক্ষণের দায়িত্বে রয়েছেন গৌর প্রাজ্ঞ দত্ত।”

ধারাবাহিক থেকে বড় পর্দায়, আপাতত সবেতেই প্রাজ্ঞের অবাধ বিচরণ। এছাড়াও ‘রাপ্পা রায় ফুলস্টপ ডট কম’-এও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া