রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | দিশা পটানিকে সঙ্গে নিয়ে 'আওয়ারাপন ২'-এ আসছেন ইমরান! এবারও কি গ্যাংস্টার দুনিয়ার গল্প বলবে এই ছবি?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ০৩Rahul Majumder

বলিউডে ‘কাল্ট’ সিনেমার তালিকা করতে গেলে 'আওয়ারাপন (২০০৭)-এর নাম যে আসবেই, তা নিয়ে কোনও সন্দেহ নেই। মোহিত সুরি পরিচালিত, মুকেশ ভাট প্রযোজিত এই গ্যাংস্টার-ভিত্তিক ট্র্যাজিক লাভস্টোরি মুক্তি পাওয়ার পর প্রথমদিকে বক্স অফিসে তেমন কিছু ছাপ রাখতে পারেনি, তবে সময়ের সঙ্গে সঙ্গে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে স্থায়ী আসনে। আর সেই জনপ্রিয়তায় ভর করেই এবার আসছে এই ছবির সিক্যুয়েল—'আওয়ারাপন ২'!

 

তবে এবার মোহিত সুরি নয়, পরিচালকের আসনে বসছেন নীতিন কাক্কর। আর এ ছবিতে ইমরান হাশমির 'শিবম পণ্ডিত' চরিত্রে ফেরার খবরের পরই ভক্তদের উত্তেজনা তুঙ্গে। এখন জানা যাচ্ছে, এই ছবির নায়িকা হিসেবে যোগ দিচ্ছেন দিশা পটানি।

 

 

সূত্রের খবর, প্রথম ছবির মতো সিক্যুয়েলও হবে এক তীব্র প্রেমকাহিনি, যেখানে গ্যাংস্টার দুনিয়ার অন্ধকার পটভূমিই তৈরি করবে গল্পের আসল উত্তেজনা। “আওয়ারাপন ২'-এ থাকবে দ্বিগুণ প্রেম আর দ্বিগুণ আবেগ। ইমরান যেমন থাকছেন শিবমের ভূমিকায়, দিশার চরিত্র নিয়ে আপাতত গোপনীয়তা রাখা হয়েছে, জানিয়েছে ছবির সঙ্গে যুক্ত এক ঘনিষ্ঠ সূত্র।

 

 

যে কোনও দর্শকের কাছে 'আওয়ারাপন' মানেই তার সঙ্গীতভান্ডার। তাই সিক্যুয়েলেও সেদিকেই বাড়তি নজর দিচ্ছেন নির্মাতারা। নতুন রোমান্টিক গান তো থাকছেই, পাশাপাশি পুরনো কিছু সুরও ফিরে আসতে পারে ছবিতে। বর্তমানে সুরের কাজ চলছে জোর কদমে, আর সেই সঙ্গীতের শক্তিতেই দর্শক টানার কৌশল সাজাচ্ছেন মুকেশ ভাট।

 

সূত্র জানিয়েছে, ছবির শুটিং শুরু হবে সেপ্টেম্বরে শেষ বা অক্টোবরে গোড়ার দিকে। সবকিছু ঠিকঠাক চললে জানুয়ারির মধ্যেই শুটিং শেষ করার পরিকল্পনা রয়েছে। আর মুক্তির দিনক্ষণ? অপেক্ষা জমে উঠবে ২০২৬ সালের মাঝামাঝি, যখন 'আওয়ারাপন ২' বড়পর্দায় হাজির হবে দর্শকদের সামনে।

 

এখনও আরও কয়েকজন অভিনেতা নির্বাচনের প্রক্রিয়া চলছে। ফলে আগামিদিনে 'আওয়ারাপন ২'- যে আরও বড় চমক নিয়ে আসার জন্য প্রস্তুত হচ্ছে, তা বলাই বাহুল্য।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া