রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'আমার ভালবাসা...', আড়ম্বর নয়, মেয়ের জন্মদিনে এই 'বিশেষ' উপহার দিলেন দীপিকা

Reporter: সংবাদ সংস্থা, মুম্বই | লেখক: সোমা মজুমদার ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ২৯Soma Majumder

দেখতে দেখতে এক বছরে পা দিল দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংহের মেয়ে দুয়া। মেয়ের প্রথম জন্মদিন বলে কথা। তবে কোনও আড়ম্বর নয়, একেবারে সাদামাটাভাবে নিজের মতো করে একরত্তির জন্মদিন উদযাপন করেছেন অভিনেত্রী। সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন সেই সুন্দর মুহূর্ত। 

গত ৮ সেপ্টেম্বর ছিল দীপিকা ও রণবীরের মেয়ের জন্মদিন। দুয়ার প্রথম জন্মদিনকে স্মরণীয় করে রাখতে নিজের হাতে চকোলেট কেক বানিয়েছেন দীপিকা। সমাজ মাধ্যমে শেয়ার করা সেই ছবিতে দেখা গিয়েছে কেকের এক টুকরো কাটা। আর মাঝখানে রয়েছে মোমবাতি। সঙ্গে দুয়ার জন্য ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আমার ভালবাসার ভাষা কি জানেন? আমার মেয়ের প্রথম জন্মদিনের জন্য কেক তৈরি করেছি।’ কন্যার জন্মদিনের একদিন পরে অভিনেত্রী পোস্টটি করেছেন। 

 

 

 

এখনও পর্যন্ত মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি তারকা দম্পতি। একরত্তির ঝলক দেখার জন্য মুখিয়ে ভক্তরা। তারকা কন্যার জন্মদিনে উপচে পড়েছে শুভেচ্ছা বার্তা। দীপিকার পোস্টও আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন সকলে। তবে সকলের মধ্যে যে খুদের মুখ দেখার আগ্রহ তুঙ্গে তা বলাই বাহুল্য। কেউ লিখেছেন, ‘দয়া করে দুয়ার মুখ দেখান।’ কারওর মতে, ‘এবার তো মেয়ের মুখ দেখান, এক বছর তো হয়ে গেল ম্যাডাম।’

আরও পড়ুনঃ সঞ্জয়ের সম্পত্তি নিয়ে করিশ্মা-প্রিয়ার চরম টানাপোড়েন! ঐশ্বর্যের পর আইনের দ্বারস্থ অভিষেক, রইল টিনসেল টাউনের হালহকিকত

মা হওয়ার পর থেকেই বেশ কিছুদিন মাতৃত্বকালীন ছুটি উপভোগ করেছেন দীপিকা। তিনি যে মেয়ের সঙ্গে সুন্দর সময় উপভোগ করছেন, তা বেশ স্পষ্ট। প্রসঙ্গত, কিছুদিন আগে দীপিকার কোলে বসে থাকা একটি ছোট্ট মেয়ের ভিডিও নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছিল। বিনা অনুমতিতে সেই ছবি তোলা মোটেও ভালভাবে নেননি 'পিকু'। যদিও অভিনেত্রীর কোলে বসে থাকা খুদে দুয়া কিনা সেই বিষয়ে স্পষ্ট জানা যায়নি।

দীপিকা সর্বশেষ অভিনয় করেছিলেন রোহিত শেট্টি পরিচালিত ‘সিংঘম এগেন’ ছবিতে। অন্যদিকে, ফারহান আখতারের ‘ডন ৩’ ছবিতে দেখা যাবে রনবীর সিং-কে। এই ছবিতে শাহরুখ খান এবং অমিতাভ বচ্চনও থাকতে পারেন বলে খবর।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া