মঙ্গলবার ২১ জুলাই ২০২৬
সম্পূর্ণ খবর
সম্পূর্ণা চক্রবর্তী | ০৯ সেপ্টেম্বর ২০২৫ ২০ : ১২Sampurna Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপের প্রথম ম্যাচে নামার প্রাক্কালে জোর কদমে প্রস্তুতি চালাচ্ছে টিম ইন্ডিয়া। জোর দেওয়া হয়েছে ফিল্ডিংয়ে। টি দিলীপের তত্ত্বাবধানে চলছে প্র্যাকটিস। মঙ্গলবার চলে হাই ইনটেনসিটি ফিল্ডিং ড্রিল। সরাসরি স্টাম্পে মারার প্র্যাকটিস চলে। ভারতীয় দলকে দুটো গ্রুপে ভাগ করে দেন টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ। বুধবার এশিয়া কাপে অভিযান শুরু ভারতের। তার আগে প্র্যাকটিসে কোনও খামতি নেই। নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে বিসিসিআই একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে টি দিলীপ বলেন, 'বোলারদের ছাড়াও আমাদের ফিল্ডার হিসেবে কয়েকটা উইকেট তুলে নিতে হবে। সেটা করতে ডায়রেক্ট উইকেটে মারা প্র্যাকটিস করতে হবে।'
অভিযান শুরু করতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। তার আগে ফোকাসড ভারতীয় দল। ফিটনেসে জোর দেওয়ার কথা বলেন সূর্যকুমার যাদব। মাঠে আরও বেশি সতর্ক হওয়ার কথা বলেন সূর্য। দাবি করেন, ফিল্ডিং ম্যাচের টোন সেট করে দেয়। তিনি বলেন, 'বিশ্বকাপের আগে যদি আমরা সবচেয়ে ফিট দল হতে চাই, আমাদের ফিল্ডিংয়ে আরও বেশি করে নজর দিতে হবে। আমাদের মাঠে আরও এনার্জি দেখাতে হবে। ফিল্ডিং ইউনিটকে আরও সতর্ক হতে হবে।' গ্রুপ পর্বের পর সুপার ফোর হবে। দুই গ্রুপ থেকে সেরা দুটো দল পরের পর্বে যাবে। ভারত গ্রুপ শীর্ষে শেষ করলে, তাঁদের সবকটা ম্যাচ দুবাইয়ে হবে। দ্বিতীয় দল হিসেবে শেষ করলে, একটা ম্যাচ আবু ধাবিতে হবে, দুটো ম্যাচ দুবাইয়ে হবে। ২০ থেকে ২৬ সেপ্টেম্বর সুপার ফোরের ম্যাচগুলো চলবে। ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে ফাইনাল।
আসন্ন টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এশিয়া কাপকে তারই মহড়া হিসেবে নেওয়া হবে। আগামী বছরের ফেব্রুয়ারিতে টি-২০ বিশ্বকাপ। পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে দল। বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো সিনিয়র প্লেয়ার না থাকায়, তরুণ ম্যাচ উইনাররাই ভরসা। মেগা ইভেন্টে কাদের ইনিংস ওপেন করা উচিত, এই নিয়ে মতামত জানান সুরেশ রায়না। ভারতের প্রাক্তন তারকার পছন্দের ওপেনিং জুটি অবাক করবে। যারা ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট এবং আইপিএলে ছাপ রেখেছে, তাঁদের ওপরই ভরসা রাখছেন রায়না। যার নাম নিলেন, তিনি এশিয়া কাপের প্রাথমিক দলেই নেই। সুরেশ রায়না বলেন, 'আমার মতে যশস্বী একজন। প্রিয়াংশ আর্যকেও দেখা যেতে পারে। অভিষেক শর্মা আছে। সঞ্জু স্যামসনও আছে। কেএল রাহুল আছে। ও যখনই সুযোগ পেয়েছে, নিজেকে প্রমাণ করেছে। ঋতুরাজ গায়কোয়াড়ও প্রচুর রান করেছে। তবে আমি অভিষেক শর্মাকে চাইব। শুভমন গিলও অধিনায়ক হতে পারে।' তিনি মনে করেন, যশস্বী জয়েসওয়াল, প্রিয়াংশ আর্য এবং অভিষেক শর্মার মধ্যে দু'জন ওপেন করতে পারে। তিন নম্বরে নামতে পারেন গিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি