রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Manisha Koirala calls Nepal violence a black day and protests against it

বিনোদন | চরম অশান্ত নেপাল, পুলিশের গুলিতে মৃত একাধিক যুব বিদ্রোহী! প্রতিবাদ জানিয়ে কী বার্তা দিলেন মনীষা কৈরালা?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ৫৪Rahul Majumder

গোটা নেপাল জুড়ে চলছে তরুণদের বিক্ষোভ, আর সেই আন্দোলন দমনে রক্ত ঝরল রাজপথে। সোমবার কাঠমান্ডুর পার্লামেন্ট ভবনের সামনে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু অন্তত ২০ জনের, আহত কমপক্ষে আড়াইশো। এই মর্মান্তিক ঘটনায় ক্ষোভ উগরে দিলেন বলিউড অভিনেত্রী ও নেপালের কন্যা মনীষা কৈরালা। তিনি নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী বিশ্বেশ্বরপ্রসাদ কৈরালার নাতনি। 

 

সমাজমাধ্যমে রক্তে ভেজা এক জুতোর ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন—

“আজ নেপালের জন্য এক কালো দিন। যখন দুর্নীতির বিরুদ্ধে জনতার কণ্ঠকে গুলি দিয়ে চেপে ধরা হয়, যখন ন্যায়বিচারের দাবির জবাবে বুলেট ছোড়া হয়, তখনই জন্ম নেয় এই অন্ধকার।”

 

কীভাবে শুরু হল এই বিক্ষোভ?

প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ঘোষণায় হঠাৎই বন্ধ করে দেওয়া হয় ২৬টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ ক্রমশ ঘনিয়ে আসছিল সরকারের বিরুদ্ধে, আর সেই ক্ষোভ প্রথমে ছড়িয়ে পড়ে ডিজিটাল দুনিয়ায়। এরপরই রাস্তায় নামে মূলত জেনারেশন জি-র তরুণরা।

 

হাজার হাজার বিক্ষোভকারী পার্লামেন্ট ভবনের ভিতরে ঢুকে গেলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়। পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস, রাবার বুলেট— সবকিছুর পরও বিক্ষোভ থামেনি। শেষপর্যন্ত গুলি চালালে রক্তাক্ত হয় নেপালের রাজধানী।

 

কেবল কাঠমান্ডুই নয়, একে একে বীরগঞ্জ, ভৈরহাওয়া, বুটওয়াল, পোখরা, ইতাহারি, দামক— সব শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। সেনা নামানো হয়েছে, জারি হয়েছে কারফিউ। জনরোষ ও রাজনৈতিক চাপের মুখে ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন, দায় স্বীকার করে। পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি‌ শর্মা ওলি! 

 

বলিউডে 'দিল সে',” 'বম্বে', '১৯৪২: এ লাভ স্টোরি'–র মতো কালজয়ী ছবিতে অভিনয় করা মনীষা সম্প্রতি সঞ্জয় লীলা বনশালির নেটফ্লিক্স সিরিজ “হীরামাণ্ডি: দ্য ডায়মন্ড বাজার”–এ দুর্দান্ত কামব্যাক করেছেন। 'মল্লিকাজান' চরিত্রে তাঁর অভিনয় নতুন প্রজন্মকেও মুগ্ধ করেছে।

 

কিন্তু গ্ল্যামারের বাইরেও দেশের সংকট তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছে। রক্তমাখা জুতোর ছবির সঙ্গে তাঁর বার্তা এখন নেপালের তরুণ আন্দোলনের প্রতীক হয়ে উঠেছে।

 

 

একইসঙ্গে আলোড়ন, ক্ষোভ আর প্রশ্ন— গণতন্ত্রের কণ্ঠ কি সত্যিই গুলিতে স্তব্ধ করা যায়?


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া