রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদসংস্থা মুম্বই | ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ৩৩Snigdha Dey
অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন এবার দ্বারস্থ হলেন দিল্লি হাইকোর্টে। তিনি একটি গুরুত্বপূর্ণ মামলা দায়ের করেছেন হাইকোর্টে। তাঁর অভিযোগ, অনুমতি ছাড়াই বিভিন্ন ব্যক্তি ও অনলাইন প্ল্যাটফর্ম তাঁর নাম, ছবি, কণ্ঠস্বর এবং ব্যক্তিত্ব ব্যবহার করছে। শুধু তাই নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অভিনেত্রীর ছবি ও অশ্লীল ভিডিও বানানো হচ্ছে। এতে তাঁর সম্মান ও মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে।
মামলাটির শুনানি হয় বিচারপতি তেজস করিয়ার তত্বাবধানে। আদালত বিষয়টির গুরুত্ব স্বীকার করে জানায়, অভিযুক্ত পক্ষগুলির বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করা হতে পারে। বিচারপতি স্পষ্ট করেন, ঐশ্বর্য রাই বচ্চন-এর নাম বা ছবি ব্যবহার করে যেসব ওয়েবসাইট বা লিংক অনলাইনে ছড়ানো হয়েছে, সেগুলো দ্রুত অপসারণ করার নির্দেশ দেওয়া হবে। আদালতের মতে, এটি শুধু ব্যক্তিগত অধিকারের প্রশ্ন নয়, বরং একজনের পরিচয় ও মর্যাদার সুরক্ষার সঙ্গেও যুক্ত।
ঐশ্বর্যর পক্ষে মামলাটি লড়ছেন সিনিয়র অ্যাডভোকেট সন্দীপ শেট্টি। তিনি আদালতে বলেন, অভিনেত্রীর নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে ভুয়ো বিজ্ঞাপন, প্রচার এবং নানা ধরনের কনটেন্ট প্রকাশ করা হচ্ছে, যা সম্পূর্ণ অবৈধ। আরও উদ্বেগের বিষয় হল—এআই প্রযুক্তি ব্যবহার করে ঐশ্বর্য রাই বচ্চন-এর ছবি বিকৃত করে পর্নোগ্রাফিক ভিডিও বানানো হচ্ছে এবং তা অনলাইনে ছড়ানো হচ্ছে। তার বক্তব্য অনুযায়ী, “এটি এমন এক জঘন্য অপব্যবহার, যেখানে একজন বিশ্ববিখ্যাত অভিনেত্রীর পরিচয়কে নোংরা উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে।”
ঐশ্বর্য এর আগে আরও বেশ কিছু বলিউড তারকা একই রকম আইনি সুরক্ষা চেয়েছেন। ২০২২ সালে অমিতাভ বচ্চন দিল্লি হাইকোর্টে আবেদন করে তার নাম, ছবি ও কণ্ঠস্বরের অননুমোদিত ব্যবহার বন্ধে নিষেধাজ্ঞা পান। ২০২৩ সালে অভিনেতা অনীল কাপুর আদালতের নির্দেশে তার জনপ্রিয় সংলাপ এবং ছবি বাণিজ্যিকভাবে ব্যবহার রোধে সাফল্য পান। ২০২৪ সালে জ্যাকি শ্রফ-এর নামে ইউটিউবে প্রকাশিত একটি ভিডিও সরানোর নির্দেশ দেয় আদালত, যা তাঁর ব্যক্তিত্ব অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হয়।
আইন বিশেষজ্ঞদের মতে, ভারতের বিনোদন জগতে ব্যক্তিত্ব ও প্রচার অধিকার নিয়ে সচেতনতা বাড়ছে। ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া ও এআই-এর কারণে তারকাদের পরিচয় অপব্যবহার করার ঘটনা দিন দিন বাড়ছে। ঐশ্বর্য রাই বচ্চন-এর এই মামলা তাই শুধু তার ব্যক্তিগত মর্যাদার সুরক্ষা নয়, বরং সমগ্র বিনোদন শিল্পের জন্য এক বড় পদক্ষেপ।
আদালতের রায় যদি তাঁর পক্ষে যায়, তবে ভবিষ্যতে অন্য তারকারাও নিজেদের ব্যক্তিত্ব ও প্রচার অধিকার সুরক্ষার জন্য আরও শক্ত আইনি ভিত্তি পাবেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি