রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
স্নিগ্ধা দে | ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ৫৩Snigdha Dey
বাংলায় থ্রিলার ধারাবাহিক খুব একটা বেশি দেখা যায় না। তবে যেসব গল্পে রগরগে প্রেম বা সংসারের কূটকচালির বাইরে গিয়ে গল্পের নিত্যনতুন মোড় দারুণ চমক দিচ্ছে দর্শককে। বুঝতেই পারছেন কোন ধারাবাহিকের কথা বলছি, ঠিকই ধরেছেন জি বাংলাসোনার-এর ধারাবাহিক
'স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম (এসআইটি) - বেঙ্গল'।
এই মেগার মুখ্যচরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা ঋষি কৌশিককে। তাঁর চরিত্রের নাম ইন্দ্রজিৎ বসাক। এক দক্ষ ও দৃঢ়চেতা তদন্তকারী অফিসার। এই সিরিয়াল বাংলার হৃদয়ে তৈরি হচ্ছে এক অন্য ধরনের পুলিশ-প্রসিডিওর ড্রামার স্বাদ দিতে। এই দলে ঋষি কৌশিকের পাশাপাশি প্রধান মহিলা তদন্তকারী অফিসার হিসেবে থাকছেন অভিনেত্রী রুকমা রায় অভিনীত মহিলা তদন্তকারী অফিসারের চরিত্রটিও।
গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বাসবদত্তা চট্টোপাধ্যায়ও। এই ধারাবাহিকে আরও এক চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেত্রী আভেরী সিংহ রায়কে। গল্পে তাঁর চরিত্রের নাম 'ইন্সপেক্টর নীলিমা'। যদিও এই পরিচয়টা সবার সামনে আসে না। তাঁকে সবাই চেনেন ফুড ভ্লগার অন্যান্য অন্বেষা হিসেবে। বাস্তবে তার আসল পরিচয় কেউ জানে না। কেন নিজের পরিচয় আড়াল করে রাখে সে? সেসব জানা যাবে ধারাবাহিকের নতুন মোড়ে। ইতিমধ্যেই আভেরীকে দর্শক দেখছেন এই গল্পের নতুন চরিত্র হিসেবে।
আরও পড়ুন: নারী শক্তির জয়ের গল্প বলতে আসছে 'দুগ্গা', নায়ক না খল নায়কের চরিত্রে দেখা যাবে ওম সাহানিকে?
নতুন মেগা, নতুন চরিত্র নিয়ে আজকাল ডট ইন-কে আভেরী সিংহ রায় বলেন, "এই ধরনের চরিত্রটা একদম অন্যরকম আমার কাছে। আমি বিভিন্নরকম চরিত্রে কাজ করেছি। তবে এই চরিত্রটা খুব ইন্টারেস্টিং। এখানে যেমন থ্রিলিং বিষয় আছে। তেমনই খুব মিষ্টি কিছু মুহূর্ত আছে, এই চরিত্রটার মধ্যে অনেক টুইস্ট আছে। আশা করি, দর্শকের খুব ভাল লাগবে।"
আভেরীকে দর্শক শেষ দেখেছিলেন, স্টার জলসার ধারাবাহিক 'তেঁতুলপাতা'য়। আগামীতে তাঁকে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর সিরিজ 'ভূততেরিকি'তে।
প্রসঙ্গত, জি বাংলা নিয়ে এসেছে নতুন চ্যানেল জি বাংলাসোনার। এই চ্যানেলে —‘বেদিনী জ্যোৎস্নার অমর প্রেম’, ‘শ্রীমান ভগবান দাস’ নামে দুটি ধারাবাহিক চলছে। পাশাপাশি চলছে নন-ফিকশন শো—‘১০ দিনে ১০ লাখ’ ও 'সোনার জলসাঘর’। ইতিমধ্যেই এই চ্যানেলের নন-ফিকশন শো এবং রিয়্যালিটি শো দর্শক মহলে সাড়া ফেলেছে। আগামীতে এই চ্যানেলে আসছে আরও নতুন দুটি শো 'আক্কেল গুডুম’ এবং সঙ্গীতভিত্তিক ভোরের শো ‘সোনার সকাল’।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি