রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Dabangg movie director Abhinav Kashyap says Salman Khan and Arbaaz Khan did not want Malaika Arora in Munni Badnaam song

বিনোদন | 'সলমন, আরবাজ প্রচণ্ড গোঁড়া! দু'জনে মিলে মালাইকাকে...' খান-ভাইদের কোন গোপন কাণ্ড তুলে ধরলেন 'দবং' পরিচালক?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ১৮Rahul Majumder

২০১০ সালের সেপ্টেম্বর মাসে প্রেক্ষাগৃহে অভিনব কাশ্যপের পরিচালনায় মুক্তি পায় ‘দবং’। ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেন সলমন। খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল সোনুকে। সলমন খানের বিপরীতে এই ছবির মাধ্যমেই অভিনয়ের সফর শুরু করেছিলেন সোনাক্ষী সিনহা। এবার সলমন খানকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন সেই ছবির পরিচালক অভিনব কাশ্যপ!

 

 

 ‘দবাং’ শুধু ব্লকবাস্টার হয়নি, আদতে এই ছবিই পুঁতেছিল হিন্দি ছবির কপ ইউনিভার্সের বীজ। আর এই ছবির সবচেয়ে বড় আকর্ষণ ছিল চার্টবাস্টার গান ‘মুন্নি বদনাম হুই’, যেখানে মালাইকা অরোরার তুখোড়, আকর্ষণীয় নাচ আজও দর্শকের মনে গেঁথে আছে। তবে এই গানটিতে মালাইকার পারফর্ম করা নিয়ে নাকি শুরু থেকেই বিস্তর মতবিরোধ ছিল খান পরিবারের অন্দরে!

 

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক অভিনব কাশ্যপ জানালেন, সলমন খান ও আরবাজ খান প্রথমে চাননি মালাইকা এই গানটি করুন। দু'জনে মিলেই নাকি চাননি। আরবাজের আপত্তি ছিল— তাঁর তখনকার স্ত্রী মালাইকাকে ‘আইটেম গার্ল’ ট্যাগ দেওয়া হোক। কাশ্যপের ভাষায়, “ সলমন, আরবাজ চাইছিলেন না এই গানে পারফর্ম করুক মালাইকা, কারণ ওঁর স্ত্রীর উপর তাহলে ‘আইটেম গার্ল’-এর তকমা পড়বে। আসলে, সলমন ও আরবাজ দু'জনেই খুব গোঁড়া মুসলিম। মালাইকার পোশাক নিয়েও সলমনের সঙ্গে মতবিরোধ হত। তাঁরা চাননি পরিবারের মেয়েরা এভাবে প্রকাশ্যে শরীর দেখাক!”

 

কিন্তু এখানেই জেদ ধরেন মালাইকা। অভিনবের কথায়, “মালাইকা একজন স্বাধীনচেতা, শক্তিশালী নারী। নিজের সিদ্ধান্তে তিনি অটল ছিলেন। যখন এই গানটির ভিডিও প্রস্তাব তাঁকে দেওয়া হয়, তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে যান। এরপর আরবাজকে রাজি করাতে কিছুটা সময় লেগেছিল। মালাইকা তাঁকে বুঝিয়ে বলেছিলেন—এতে অশ্লীল কিছু নেই, কেবল নাচ, আর শুটিংয়ের পরিবেশও ছিল পুরোপুরি ফ্যামিলি-ওরিয়েন্টেড। ভয় পেলে হবে না... অগত্যা আরবাজও রাজি হন।”

 

আরও চমক আছে। প্রথমে গানটিতে সলমন খানের থাকার কথা ছিল না। পরে নাকি গানটির প্রবল‌ জনপ্রিয় হওয়ার সম্ভাবনা আঁচ করেই নাকি তিনি নিজেই যোগ দেন 'মুন্নি বদনাম'-এর শুটিংয়ে। ফলে পুরো সিকোয়েন্স নতুন করে সাজানো হয় সলমন, সোনু সুদ এবং মালাইকাকে নিয়ে। আর বাকি ইতিহাস সবার জানা—গানটি ভেঙেছিল একের পর এক রেকর্ড।

 

উল্লেখ্য, অরবাজ ও মালাইকা ১৯৯৮ সালে বিয়ে করেন। ২০০২ সালে তাঁদের ছেলে আরহানের জন্ম। তবে আঠারো বছরের দাম্পত্যের পর ২০১৬ সালে আলাদা হয়ে যান দু’জন, এবং ২০১৭ সালে বিচ্ছেদ হয়। বর্তমানে আরবাজ বিবাহিত শুরা খানের সঙ্গে, অন্যদিকে মালাইকা আর আরবাজ একসঙ্গে ছেলে আরহানের কো-প্যারেন্টিং চালিয়ে যাচ্ছেন।

 

'মুন্নি বদনাম’-এর নেপথ্যে এই পারিবারিক দ্বন্দ্ব এবং মালাইকার দৃঢ় অবস্থান আজও বলিউডের অন্দরমহলে আলোচনার বিষয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া