রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ১৪Rahul Majumder
বলিউডে তারকাদের মধ্যে প্রেম-বিচ্ছেদ নতুন কিছু নয়। তবে হৃতিকের প্রেমিকা সাবা আজাদ আর তাঁর প্রাক্তন ইমাদ শাহর সম্পর্কের গল্পটা একেবারে আলাদা। ২০২০ সালে সম্পর্ক ভেঙেছে সাবা-ইমাদের, কিন্তু শেষ হয়নি মেলামেশা, বন্ধন! উল্টে তাঁদের সেই 'বিচ্ছেদ'ই সেটাই খুলে দিয়েছে এক নতুন দিগন্ত—যেখানে প্রেম নেই, আছে আরও গভীর বন্ধুত্ব, আত্মীয়তার মতো টান।
এই সম্পর্ক নিয়ে নাসির-পুত্র
ইমাদ শাহ স্পষ্ট জানালেন, তাঁদের বিচ্ছেদটা কখনও নাটকীয় ছিল না। তাঁর ভাষায়, “যেদিন আনুষ্ঠানিকভাবে আমাদের সম্পর্ক শেষ হল, সেদিনও মনে হচ্ছিল না বিদায়। বরং একটা বিবর্তন, একটা নতুন রূপ। হৃদয় ভাঙার মতো কিছুই ছিল না।”
সাবার মতে, ভালবাসা হারায় না। “যদি কেউ খারাপ ব্যবহার না করে, তবে ভালবাসা কীভাবে মুছে যায়? সেটা অন্য রূপ নেয়—একটা সুন্দর প্লেটোনিক বন্ধুত্ব, যেখানে দু’জন দু’জনের পাশে সব সময় থাকবে,” বললেন তিনি।
তাঁর কাছে ইমাদ শুধুই প্রাক্তন প্রেমিক নন, বরং পরিবার। “আমরা স্পষ্ট ছিলাম—আজীবন বন্ধু থাকব, একসঙ্গে বুড়ো হব বন্ধু হিসেবে। ইমাদকে হারানোর প্রশ্নই ওঠে না,” যোগ করলেন সাবা।
ব্রেকআপের পর সম্পর্ক ‘আরও ভাল’ মত দু’জনেরই। সম্পর্ক ভাঙার পর তাঁদের সমীকরণ আরও সহজ, আরও সুন্দর হয়েছে। ইমাদ মজা করে বললেন, “আমরা প্রায়ই হাসাহাসি করি—বিচ্ছেদের পর আমাদের সম্পর্ক আরও ভাল হয়েছে।” সাবাও একমত—“অনেক ভাল। পরস্পরকে বিচার করার চাপ নেই, একে অপরের প্রতি আরও সহনশীল হয়েছি।”
ইমাদের মতে, এটা যেন একটা ফিল্টার—“ভাল অংশগুলো রইল, খারাপগুলো ঝরে গেল।”
অস্বস্তি নয়, স্বাভাবিকতা
সাবার দাবি, সম্পর্ক বদলানোর মুহূর্তে এক সেকেন্ডের জন্যও অস্বস্তি আসেনি। “সবকিছু এতটাই স্বাভাবিক ছিল। এটা সবার পাওয়া উচিত—একটা নিঃশর্ত সমর্থন আর পরিবারসুলভ বন্ধুত্ব,” সাবা বলেন। ইমাদও যোগ করেন, এই উষ্ণতার উৎস একসঙ্গে সুখ-দুঃখ ভাগ করে নেওয়া।
আজ সাবা নতুন সম্পর্কে। হৃতিক রোশনের সঙ্গেই এখন তাঁর পথচলা। ২০২২ সালে করণ জোহরের ৫০তম জন্মদিনে তাঁরা প্রকাশ্যে এলেন। তারপর থেকে হৃতিকের পারিবারিক অনুষ্ঠানে সাবার উপস্থিতি নিয়মিত। হৃতিকের দুই ছেলে হৃধান-হ্রেহানের সঙ্গেও তৈরি হয়েছে তাঁর সহজ সম্পর্ক।
প্রেম শেষ হলেও, সম্পর্কটা থেকে যায় অন্য রূপে—সাবা-ইমাদের সম্পর্কের গল্পই প্রমাণ করে দেয়, বন্ধুত্বই শেষমেশ সবকিছুর সবচেয়ে টেকসই বাঁধন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি