রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদসংস্থা মুম্বই | লেখক: স্নিগ্ধা দে ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১২ : ৫৬Snigdha Dey
টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
কাজলের মৃত্যুর গুজব
সোমবার রাতে হুলুস্থূল কাণ্ড অভিনেত্রী কাজল আগরওয়ালকে নিয়ে! খবর ছড়িয়ে পড়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পরে মারা গিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো এই গুজব ছড়িয়ে পড়ে। বাধ্য হয়ে নিজের মৃত্যুর গুঞ্জনে মুখ খুললেন অভিনেত্রী। মৃত্যুর গুজব উড়িয়ে দিলেন কাজল আগরওয়াল। সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীদের নিজের সুস্থতার কথা আশ্বস্ত করেছেন। তিনি বলেন, তিনি সুস্থ আছেন এবং ভিত্তিহীন জল্পনা-কল্পনায় মাথা না ঘামানোর। তিনি বলেন, "আমি কিছু ভিত্তিহীন খবর পেয়েছি যাতে দাবি করা হয়েছে যে আমি একটি দুর্ঘটনার শিকার হয়েছি এবং আমি আর নেই! সত্যি বলতে, এটি বেশ মজাদার কারণ এটি একেবারেই সত্যি নয়।" কাজল তাঁর ইনস্টাগ্রাম স্টোরি এবং এক্স-এ এই কথা জানান। তিনি আরও বলেন, "ঈশ্বরের কৃপায় আমি আপনাদের সবাইকে আশ্বস্ত করতে চাই যে, আমি পুরোপুরি সুস্থ, নিরাপদ এবং খুব ভালো আছি। আমি আপনাদের বিনীত অনুরোধ করছি যে এই ধরনের মিথ্যা খবরে বিশ্বাস করবেন না বা প্রচার করবেন না। আসুন আমরা তার পরিবর্তে ইতিবাচকতা এবং সত্যের দিকে আমাদের শক্তিকে চালিত করি।"
মৃত্যুর হুমকি পাচ্ছেন আলি!
অভিনেতা আলি গনি সাম্প্রতিক সময়ে বড়সড় ট্রোলিংয়ের শিকার হচ্ছেন। কারণ, গণেশ চতুর্থীর এক অনুষ্ঠানে গিয়ে তিনি ‘গণপতি বাপ্পা মোরিয়া’ স্লোগান দেননি। এই ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিশানা করা শুরু হয়। এমনকী আলির দাবি, তিনি মৃত্যুর হুমকি পর্যন্ত পাচ্ছেন।আলি জানিয়েছেন, প্রতিদিনই তাঁর ইনবক্স ভরে যাচ্ছে ভয়াবহ মেসেজে। কেউ লিখছে এফআইআর করো, কেউ আবার তাঁকে খুনের হুমকি দিচ্ছে। এই নিয়ে হতাশ আলি প্রশ্ন তোলেন—“আমি তো মুসলিম, তাই স্লোগান না দেওয়ায় এত বড় অপরাধ হয়ে গেল? অনেক হিন্দু পরিবারই তো গণপতি ঘরে আনেন না, তাহলে কি তাঁরা হিন্দু নন?” এই ঘটনায় আলি বিশেষভাবে ক্ষুব্ধ হয়েছেন, কারণ ট্রোলিংয়ে তাঁর প্রেমিকা জেসমিন ভাসিনকেও টার্গেট করা হচ্ছে। সতর্ক করে আলি বলেন, “যে সাহসে জেসমিনকে নিয়ে বাজে কথা বলছ, আমার সামনে এসে সেটা বলো। মায়ের, বোনের বা জেসমিনের বিরুদ্ধে একটাও কথা আমি সহ্য করব না।”
আরও পড়ুন: জন্মদিনে অভিনব উপহার অক্ষয়ের, ৩৪ বছরের কেরিয়ার কাদের উৎসর্গ করে আবেগপ্রবণ হয়ে পড়লেন 'খিলাড়ি'?
অনুপমের ঘরে এল ছোট সদস্য!
অনুপম খেরের ঘরে এল ছোট্ট সদস্য। তাকে পরিচয় করিয়ে দিলেন অভিনেতা। সমাজমাধ্যমের এক পোস্টে অনুপম লিখেছেন, “পরিচয় করিয়ে দিচ্ছি নিরভৈরকে। ও আমার ভাই রাজু আর রীমার নাতি, বৃন্দা ও নিপুনের ছেলে। আমি তার বড় দাদু। যদিও আমি চাই, বড় হয়ে সে আমাকে ‘এ.কে’ বলে ডাকুক! আমাদের অনেক মিষ্টি আলাপ হয়েছে। তার অভিযোগ, সবাই তাকে বারবার কোলে নিচ্ছে। তাইশেষে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। সবাই ওকে আশীর্বাদ দিও।” এই মিষ্টি ভিডিও মুহূর্তেই ভক্তদের মন জয় করে নিয়েছে। এর আগে অনুপম খের তাঁর পরিচালিত ছবি “তনভি দ্য গ্রেট”-এর প্রিমিয়ারে নিরভৈরকে কোলে নিয়ে হাজির হয়েছিলেন। সেদিনও নীল-সাদা পোশাকে ছোট্ট নিরভৈর সবার নজর কেড়ে নেয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি