রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Akshay Kumar Birthday: Actor turns 58 and dedicates his film journey to fans

বিনোদন | জন্মদিনে অভিনব উপহার অক্ষয়ের, ৩৪ বছরের কেরিয়ার কাদের উৎসর্গ করে আবেগপ্রবণ হয়ে পড়লেন 'খিলাড়ি'?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১০ : ২১Rahul Majumder

 

বলিউডের 'খিলাড়ি' অক্ষয় কুমার সোমবার পা দিলেন ৫৮-তে। জন্মদিনের সকালে তিনি ভক্তদের উপহার দিলেন এক অনন্য পোস্ট— যেখানে সিনেমা, শিল্প আর আবেগ মিশে তৈরি হয়েছে এক বিশেষ মুহূর্ত।

 

অক্ষয় নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এক কাস্টমাইজড আর্টপিস। ছবির কেন্দ্রে তিনি নিজে, আর তাঁকে ঘিরে রয়েছে তাঁর-ই অভিনীত এক ঝাঁক চরিত্র— ১৫০-টিরও বেশি ছবির আইকনিক মুহূর্ত। যেন এক গ্রহের চারপাশে বলয়ের মতো সাজানো তাঁর তিন দশকেরও বেশি দীর্ঘ যাত্রা।

 

ছবির সঙ্গে অক্ষয়ের আবেগঘন বার্তা— “৫৮ বছর বয়স, ৩৪ বছর ইন্ডাস্ট্রিতে, ১৫০-রও বেশি ছবি। যারা আমার উপর বিশ্বাস রেখেছেন, আমার ছবির টিকিট কেটেছেন, আমার ছবি প্রযোজনা করেছেন, পরিচালনা করেছেন, পরামর্শ দিয়েছেন— এটা আপনাদেরই যাত্রা। আমার তরফে শুধু চিরন্তন ধন্যবাদ। আমি আপনাদের ভালবাসা আর আশীর্বাদ ছাড়া কিছুই নই। আজকের জন্মদিন উৎসর্গ তাঁদের, যাঁরা এখনও আমার উপর ভরসা করেন। জয় মহাকাল।”

 

পোস্টে অক্ষয় কৃতজ্ঞতা জানিয়েছেন শিল্পী রাহুল নন্দাকে, যিনি তাঁর পুরো ফিল্মি জীবনের কোলাজ এঁকেছেন। তিনি লিখেছেন, “আমার প্রিয় মানুষগুলো— ভক্তদের জন্য— আমার সারা জীবনের কাজকে তুলে ধরার জন্য ধন্যবাদ, রাহুল নন্দা।”

 

নেটপাড়ায় মুহূর্তেই ভাইরাল হয়েছে পোস্টটি। ভক্তদের পাশাপাশি বলিউডের তারকারাও ভরিয়ে দিয়েছেন শুভেচ্ছায়। খ্যাতনামা ফটোগ্রাফার ডাব্বু রত্নানি লিখেছেন— “হ্যাপি বার্থডে এ কে।” অভিনেতা গুরমীত চৌধুরী লিখেছেন— “অক্ষয় স্যার, আপনার শৃঙ্খলা, ফিটনেস আর পরিশ্রম আমাদের অনুপ্রেরণা। অসীম সাফল্য আর সুস্বাস্থ্য কামনা করি।” কৌতুক অভিনেতা কৃষ্ণা অভিষেকও লিখেছেন, “হ্যাপি বার্থডে একে স্যার।”

 

অক্ষয় কুমার বলিউডের বিরল অভিনেতাদের মধ্যে একজন, যিনি প্রায় সব ধরণের ঘরানায় নিজের ছাপ রেখেছেন। অ্যাকশন হিরো হিসেবে শুরু করলেও, কমেডিতে তিনি সমান জনপ্রিয়। দেশপ্রেম আর সামাজিক বার্তা বহনকারী ছবিও তাঁকে দিয়েছে এক বিশেষ আসন।

 

এই বছর অক্ষয়ের ঝুলিতে এসেছে 'স্কাই ফোর্স' এবং 'কেশরি চ্যাপ্টার ২'। পাশাপাশি তাঁর হিট ফ্র্যাঞ্চাইজি 'হাউজফুল ৫'-ও ভাল সাড়া পেয়েছে। এখন দর্শকের অপেক্ষা, কোর্টরুম ড্রামা 'জলি এলএলবি ৩'— যেখানে তাঁর সঙ্গে থাকবেন আরশাদ ওয়ার্সি।

 

৫৮ বছর বয়সে দাঁড়িয়ে অক্ষয় আজও ফিটনেস, শৃঙ্খলা আর নিরলস পরিশ্রমের এক জীবন্ত প্রতীক। আর জন্মদিনের দিন তিনি যেন ফের একবার মনে করালেন— এই দীর্ঘ যাত্রার আসল নায়ক তিনি নন, নায়ক আসলে তাঁর দর্শক, তাঁর অনুরাগীরাই।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া