রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | প্রথম সন্তান গর্ভপাতের সিদ্ধান্ত নিয়েছিলেন মীরা! নেপথ্যে শাহিদের সঙ্গে সম্পর্কে চিড় নাকি অন্য কারণ? নিজেই জানালেন অভিনেতার স্ত্রী

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: সোমা মজুমদার ০৮ সেপ্টেম্বর ২০২৫ ২৩ : ১৯Soma Majumder

একসময় বলিউডের ওপেন সিক্রেট ছিল করিনা কাপুর খান ও শাহিদ কাপুরের প্রেম। ইমতিয়াজ আলির 'জব উই মেট' এ তাঁদের রসায়ন মন জয় করেছিল অগণিত অনুরাগীদের। যদিও এই ছবির পরেই বিচ্ছেদ হয়ে যায় জুটির । এরপর মীরা রাজপুতের সঙ্গে গাঁটছড়া বাঁধেন শাহিদ। বিয়ের তিন বছরের মধ্যেই দুই সন্তানের মা হন মীরা। কিন্তু প্রথমবার অন্তঃস্বত্বা হওয়ার চার মাসের মধ্যেই নাকি তিনি গর্ভপাতের সিদ্ধান্ত নিয়েছিলেন! নেপথ্যে ছিল কী কারণ? 

বলিউড অভিনেতা শাহিদ কাপুরের স্ত্রী এক সাক্ষাৎকারে তাঁর প্রথম গর্ভাবস্থার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। কন্যা মিশাকে গর্ভে ধারণ করার মাত্র চার মাসের মধ্যে তাঁর প্রায় গর্ভপাত হতে চলেছিল। আসলে অভিনেতার স্ত্রীর অন্তঃস্বত্বাকালীন হঠাৎ গুরুতর জটিলতা ধরা পড়েছিল। 

আরও পড়ুনঃ হৃত্বিকের প্রেমিকার কাজের দরকার হয় নাকি! কটাক্ষের শিকার সাবা, ক্ষোভ উগড়ে পাল্টা কী জবাব দিলেন অভিনেত্রী?

মীরা জানান, নিয়মিত সোনোগ্রাম করাতে গিয়ে ধরা পড়ে তাঁর গর্ভের মুখ অর্থাৎ সার্ভিক্স অস্বাভাবিকভাবে খুলতে শুরু করেছে। যার ফলে গর্ভপাতের ঝুঁকি তৈরি হয়েছে বলে সতর্ক করেন চিকিৎসক। অথচ তখন মীরার বয়স ছিল অল্প। বেশ সুস্থ এবং ফিট ছিলেন তিনি। তাই এমন পরিস্থিতি তাঁর ও পরিবারের কাছে একেবারেই ছিল অপ্রত্যাশিত ।

পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠেছিল যে প্রথমে মীরাকে হাসপাতালে ভর্তি করানো হয়। প্রায় দেড় মাস কঠোর পর্যবেক্ষণে ছিলেন শাহিদ পত্নী। শারীরিক কষ্টের পাশাপাশি মানসিক চাপেও ভেঙে পড়ছিলেন মীরা। সেই সময় স্ত্রী যেন বাড়িতে থেকে সুস্থ হয়ে উঠতে পারেন তা নিয়ে চিকিৎসকের কাছে অনুরোধ করেন শাহিদ। ডাক্তারের অনুমতির পর বাড়িতেই তৈরি হয় হাসপাতালের পরিবেশ। নিয়মিত নার্স, চিকিৎসক ও সব রকম চিকিৎসার সুবিধার ব্যবস্থা করা হয়। বাড়িতে এসে খানিকটা স্বস্তি পেয়েছিলেন মীরা। 


তবে এখানেই শেষ হয়। প্রথমবার মা হতে গিয়ে আরও জটিলতার মুখোমুখি হন মীরা রাজপুত। সেইসময়ে পরিবার তাঁকে দেখতে এলে আবেগে কেঁদে ফেলেন তিনি। এর ফলে শরীরে সংকোচন শুরু হয়ে যায়। চিকিৎসকরা আবারও সতর্ক হয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করান। সঠিক যত্ন ও চিকিৎসার ফলে শেষ পর্যন্ত নিরাপদে কন্যা সন্তানের জন্ম দেন মীরা। 

প্রসঙ্গত, ২০১৫ সালে মীরা রাজপুত ও শাহিদ কাপুর বিবাহবন্ধনে আবদ্ধ হন। এক বছর পর ২০১৬ সালে জন্ম নেয় তাঁদের প্রথম কন্যা মিশা। এরপর ২০১৮ সালে তাদের দ্বিতীয় সন্তান জৈন পৃথিবীতে আসে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া