রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: সোমা মজুমদার ০৮ সেপ্টেম্বর ২০২৫ ২১ : ৫২Soma Majumder
সুজানের সঙ্গে বিচ্ছেদের পর বেশ অনেকদিন ‘সিঙ্গল’ ছিলেন হৃত্বিক রোশন। বছর তিনেক আগে তাঁর জীবনে আসেন সাবা আজাদ। গায়িকা, বাচিকশিল্পী ও অভিনেত্রী সাবার সঙ্গে প্রায়ই হৃতিকের রসায়নের ভূরি ভূরি নিদর্শন মেলে মাজমাধ্যমে। তবে বিভিন্ন সময়ে নায়কের প্রেমিকা হওয়ার মাসুল গুনতে হয়েছে সাবাকে। ট্রোলিংয়ের পাশাপাশি তাঁর প্রতিভা নিয়েও প্রশ্ন তুলেছে নেটপাড়ার বাসিন্দারা। এমনকী তাঁর কাজ করার প্রয়োজন নেই, এমন প্রশ্নও উড়ে এসেছে। তবে পাল্টা মোক্ষম জবাব দিয়েছেন অভিনেতার বান্ধবী।
সাবা এই ধরনের ট্রোলিং-কে ‘দুঃখজনক’ এবং ‘লিঙ্গবৈষম্য’ হিসেবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, “এমন মন্তব্য শুধুমাত্র আমাকে প্রভাবিত করছে না, বরং এটি সমাজে মহিলাদের অবস্থান এবং তাদের পেশাগত স্বাধীনতার উপরও প্রভাব ফেলে।” তাঁর স্পষ্ট বক্তব্য, “যতক্ষণ না আপনি একজন পুরুষের পাশে দাঁড়ান, আপনার নিজস্ব পরিচয় কমে যায়। এটি দুঃখজনক, এবং এমন ধারণা অনেক মানুষের মধ্যে এখনও আছে, এমনকী যারা নিজেদের প্রগতিশীল মনে করেন তাঁদের এই মনোভাব রয়েছে।”
আরও পড়ুনঃ ‘তনু ওয়েডস মনু ৩’-এর ভবিষ্যৎ অনিশ্চিত! ঘোষণা করেও কেন এই হাল কঙ্গনা-মাধবনের ছবির?
সাবা উদাহরণ হিসেবে উল্লেখ করেন সোনি রাজদানকে। তিনি বলেন, “সোনি রাজদান একজন কিংবদন্তি। তাঁর অভিনীত ছবি যেমন ‘মণ্ডি’, ‘ড্যাডি’ এবং ‘পার্টি’ অসাধারণ। কিন্তু তাঁর সাফল্য সত্ত্বেও তাঁকে নিজের পরিচয়ে স্বীকৃতি দেওয়া হয় না। বিষয়টি আমার অদ্ভুত লাগে।” সাবা আরও বলেন, বলিউডে এখনও এমন একটি ধারা রয়েছে যেখানে মহিলাদের গল্প ও চরিত্রকে কেন্দ্র করে সিনেমা তৈরি করা হলেও তারা যথাযথ সম্মান পান না। এছাড়াও সেটে মহিলাদের জন্য পর্যাপ্ত সুবিধার অভাব যেমন স্যানিটারি সুবিধা, এখনও একটি বড় সমস্যা।

প্রসঙ্গত, হৃতিক ও সাবার বয়সের ফারাক বিস্তর। অভিনেতা পঞ্চাশ ছুঁয়ে ফেলেছেন। অন্য দিকে, ৩৮-এ সাবা।তবে ট্রোলিং-এওর জবার দিয়ে প্রকাশ্যে প্রেমিকার পাশে দাঁড়িয়েছেন হৃত্বিকও। সমাজমাধ্যমের একটি পোস্টে তিনি লেখেন, “আমি তোমার সংগ্রাম, অসহায়ত্ব এবং হতাশা দেখেছি। তুমি যেভাবে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করছো, তা সত্যিই প্রশংসনীয়।” হৃতিক আরও বলেছেন, “‘সঙস অব প্যারাডাইস’ ছবিতে সাবার অভিনয় এবং এর জন্য যে প্রশংসা পাচ্ছে, তা সত্যিই হৃদয়স্পর্শী।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি