রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ৩৬Rahul Majumder
মুক্তির ১৩ বছর পরেও তার গর্জন কমেনি। ২০১২ সালে কবীর খান পরিচালিত সলমন খান–ক্যাটরিনা কইফ অভিনীত সুপারহিট ছবি 'এক থা টাইগার' জায়গা করে নিল মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ইন্টারন্যাশনাল স্পাই মিউজিয়ামে। এই সম্মান অর্জন করে ছবিটি বলিউডের ইতিহাসে অনন্য হয়ে উঠল—কারণ জেমস বন্ড থেকে মিশন ইমপসিবল, মেন ইন ব্ল্যাক–এর মতো আন্তর্জাতিক আইকনিক স্পাই মুভির ভিড়ে একমাত্র ভারতীয় সিনেমা হিসাবে স্থান পেল ‘এক থা টাইগার’।

স্পাই মিউজিয়ামের বিশেষ সেকশনে বিশ্বের প্রায় ২৫টি বিখ্যাত স্পাই সিনেমা ও সিরিজের পোস্টার শোভা পাচ্ছে। সেখানে ‘ক্যাসিনো রয়্যাল’, ‘স্পাই গেম’, ‘টিঙ্কার টেইলার সোলজার স্পাই’, ‘ব্রিজ অফ স্পাইজ’, ‘মেন ইন ব্ল্যাক’, ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’–এর পাশাপাশি এখন থেকে উজ্জ্বল হয়ে উঠবে সলমন–ক্যাটরিনার ‘এক থা টাইগার’–এর পোস্টারও।

পরিচালক কবীর খান নিজেই প্রথমে খবরটি জানতেন না। তিনি বলেন, “বন্ধুরা আমাকে মেসেজ করেছিল—ওরা লিখেছিল, ‘আমরা স্পাই মিউজিয়ামে এক ছিল টাইগার–এর পোস্টার দেখেছি। পুরো গ্যালারির মধ্যে ওটাই একমাত্র হিন্দি সিনেমা।’ শুনে দারুণ লাগল। সত্যিই আনন্দের বিষয় যে সলমন আর ক্যাটরিনার মুখ আজ সেখানে আন্তর্জাতিক ছবিগুলির পাশে শোভা পাচ্ছে।”
কবীর খান আরও যোগ করেন, “এই ছবিটা সময়ের সঙ্গে আলাদা এক পরিচয় তৈরি করেছে। আজও আমাকে প্রচুর মানুষ বার্তা পাঠান ছবিটার প্রশংসা করে। তখনকার দিনে আমরা অ্যাকশনে এতটা ভিএফএক্স ব্যবহার করতাম না। কাঁচা, বাস্তব অ্যাকশন দর্শকের সঙ্গে আলাদা সংযোগ তৈরি করে, যা ভিএফএক্সে সবসময় সম্ভব হয় না।”
উল্লেখযোগ্যভাবে, ক্যাটরিনা কাইফকে সর্বশেষ দেখা গিয়েছিল ২০২৪ সালে মুক্তি পাওয়া ‘মেরি ক্রিসমাস’ ছবিতে। অন্যদিকে সলমন খান সর্বশেষ দেখা গিয়েছেন ‘সিকান্দর’ ছবিতে। খুব শিগগিরই তিনি আসছেন 'ব্যাটল অফ গলওয়ান'–এর মাধ্যমে।
অন্যদিকে, ‘বিগ বস’-এ ‘উইকেন্ড কা ভার’-এর মঞ্চে বসে কখন যে প্রতিযোগীদের ধমক থেকে বিশ্বরাজনীতির দিকে মোড় নিলেন সলমন, টেরই পাননি কেউ। শনিবার রাতের ‘বিগ বস ১৯’-এর পর্বে প্রতিযোগী ফারহান ভাটকে তাঁর আচরণের জন্য ভর্ৎসনা করা শুরু করেন ‘টাইগার’। তখনই সলমন খান মন্তব্য করে বসলেন — “যে সবথেকে বেশি ঝামেলা পাকাচ্ছে, সে নিজেই আবার শান্তি পুরস্কার চাইছে!” সরাসরি নাম না করলেও, ফারহান ভাটকে করা এই মন্তব্য আসলে ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশেই এই খোঁচা, তা দর্শক থেকে নেটিজেন— সকলেই বুঝে গেলেন মুহূর্তে।
গত কয়েক মাস ধরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প একের পর এক আন্তর্জাতিক দ্বন্দ্ব মেটানোর দাবি করেছেন। কখনও ভারত-পাকিস্তান, কখনও বা ইজরায়েল-ফিলিস্তিন। অথচ সংশ্লিষ্ট পক্ষগুলি বারবার সেই দাবি খারিজ করেছে। তবুও ট্রাম্পের সমর্থকেরা তাঁর নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবিতে সরব। সলমনের মন্তব্যে যেন সেই সমগ্র বিতর্কই উঠে এল এক লাইনে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি