রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে 'বাঘি ৪'! অভাবের তাড়নায় কি নিজের বাড়ি-ঘর বেচে দিচ্ছেন টাইগার শ্রফ? 

সংবাদসংস্থা মুম্বই | ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ৩২Snigdha Dey

বক্স অফিসে 'বাঘি ৪'-এর তেমন সাফল্য না পাওয়ার পর নিজের সম্পত্তি বিক্রি করে দিচ্ছেন টাইগার শ্রফ! টাইগার শ্রফ নিজের মুম্বইয়ের খার এলাকায় অবস্থিত বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করেছেন এক বিশাল অঙ্কে। রিয়েল এস্টেট রেজিস্ট্রেশনের নথি অনুযায়ী, ফ্ল্যাটটির দাম দাঁড়িয়েছে ১৫.৬ কোটি টাকা।

 

 

 

 

 

ফ্ল্যাটটি মুম্বাইয়ের অন্যতম প্রিমিয়াম আবাসিক প্রকল্প ‘রুস্তমজি প্যারামাউন্ট’-এর ২২ তলায় অবস্থিত। প্রায় দুই হাজার বর্গফুটের এই অ্যাপার্টমেন্টে রয়েছে প্রশস্ত কার্পেট এলাকা, বিল্ট-আপ স্পেস এবং একাধিক গাড়ি রাখার জায়গা। লেনদেনে ক্রেতা সানদীপ সারাফ স্ট্যাম্প ডিউটি বাবদ দিয়েছেন ৯৩.৬০ লক্ষ টাকা এবং রেজিস্ট্রেশন ফি বাবদ ৩০ হাজার টাকা।

 

 

 

টাইগার শ্রফ এই ফ্ল্যাটটি কিনেছিলেন ২০১৮ সালে, তখন দাম ছিল ১১.৬২ কোটি টাকা। অর্থাৎ বিক্রির সময় তিনি প্রায় ৩১ শতাংশ লাভ করেছেন। খার এলাকা এমনিতেই মুম্বাইয়ের অন্যতম ব্যস্ত ও দামি লোকেশন—পশ্চিম এক্সপ্রেস হাইওয়ে, মেট্রো স্টেশন, বিমানবন্দর ও বিজনেস হাবের কাছে হওয়ায় এ অঞ্চলের সম্পত্তির চাহিদা সবসময়ই বেশি। 

 

 

 

বর্তমানে টাইগার শ্রফ তাঁর নতুন ছবি ‘বাঘি ৪’–এর সাফল্যে উচ্ছ্বসিত। মুক্তির প্রথম সপ্তাহান্তেই ছবিটি ৩০ কোটির বেশি আয় করেছে। গল্পে দেখা গিয়েছে এক অসমাপ্ত প্রেম। নৌবাহিনী অফিসার হওয়া সত্বেও টাইগারের জীবন ছারখার হয়ে যায় প্রেমিকার মৃত্যুর পর। কিছুতেই প্রেমিকার মৃত্যুকে সে মানতে পারে না। হন্যে হয়ে সে খুঁজে বেড়ায় ভালবাসার মানুষকে। এক নিমেষে যেন বদলে যায় তার জীবন। ট্রেলারে নজর কেড়েছেন সঞ্জয় দত্তও। অবিকল রণবীরের মতোই অ্যাকশনের মুডে দেখা গিয়েছে 'সঞ্জু বাবা'কে। 

 

 

আরও পড়ুন: হঠাৎই ব্রেন স্ট্রোক সায়ন্তনীর! এখন কেমন আছেন? কী জানালেন স্বামী ইন্দ্রনীল?

 

 

২০১৬ সালে মুক্তি পাওয়া প্রথম ‘বাঘি’ বক্স অফিসে বড় সাফল্য আনে। এরপর ‘বাঘি ২’ সেই সাফল্যকে আরও এগিয়ে নিয়ে যায়। যদিও ‘বাগি ৩’ করোনা পরিস্থিতির কারণে আশানুরূপ ব্যবসা করতে পারেনি, তাই ‘বাঘি ৪’ নিয়ে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে ছিল। গত নভেম্বরেই টাইগার নিজেই সমাজ মাধ্যমে এই ছবির পোস্টার ভাগ করে নিয়েছিলেন। ওই পোস্টারে তাঁকে শৌচাগারে রক্তাক্ত অবস্থায় বসে থাকতে দেখা গিয়েছিল। মুখে জলন্ত সিগারেট, হাতে রক্ত মাখা ধারাল অস্ত্র। চোখেমুখে রহস্য। তাঁর সামনে লুটিয়ে রয়েছে কিছু নিথর দেহ। টাইগারের এই লুক শোরগোল ফেলেছিল নেট দুনিয়ায়। 

 

 

 

 

‘বাঘি ৩’ ছবির সাফল্যের পরই শোনা গিয়েছিল, চতুর্থ সিক্যুয়েলের ছক কষা শুরু করেছেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। বছর চারেকের বিরতির পর মুক্তি পেয়েছে 'বাঘি ৪'।ছবিটি পরিচালনা করেছেন দক্ষিণী পরিচালক এ. হর্ষা, যিনি এই ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করছেন। প্রযোজনা করেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। ৫ সেপ্টেম্বর ২০২৫। একই দিনে মুক্তি পাবে বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য বেঙ্গল ফাইলস’। ফলে বক্স অফিসে বড়সড় লড়াই দেখতে চলেছেন দর্শক।

সব মিলিয়ে ট্রেলারেই ইঙ্গিত মিলেছে, এবার ‘বাগি ৪’ হতে চলেছে ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে হিংস্র, রক্তাক্ত ও রোমাঞ্চকর অধ্যায়।

 

 

 

 

টাইগারের কেরিয়ার গ্রাফও এখন মন্দ নয় । ‘বাঘি ৪’-এর পাশাপাশি তাঁর হাতে আছে আরও দু’টি বড় ছবি—মুরাদ খেতানি প্রযোজিত, সচিন রবি পরিচালিত একটি হাই-কনসেপ্ট অ্যাকশন ফিল্ম এবং করণ জোহর প্রযোজিত রাজ মেহতা পরিচালিত ‘লগ যা গলে’। অন্যদিকে, প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার ঝুলিতেও বড় বাজি। ডিসেম্বরেই মুক্তি পাবে শাহিদ কাপুর–বিশাল ভরদ্বাজ জুটি বেঁধে তৈরি তাঁদের নতুন ছবি। সব মিলিয়ে, ‘বাঘি ৪’-এর মুক্তির পরেই নতুন পদক্ষেপ নিলেন টাইগার।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া