রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Bollywood actor Sanjay Dutt said Rakesh Roshan helped him find a cancer doctor after US rected his visa

বিনোদন | ঢুকতেই দিচ্ছিল না আমেরিকা, কোন তারকা পাশে না থাকলে ক্যানসারের চিকিৎসা করাতেই পারতেন না সঞ্জয় দত্ত?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ১৪Rahul Majumder

বলিউডের 'খলনায়ক' সঞ্জয় দত্ত ২০২০ সালে নিজেকে ক্যানসার-মুক্ত ঘোষণা করেছিলেন। কিন্তু সেই লড়াইয়ের শুরু হয়েছিল একেবারে লকডাউনের মধ্যে। এক সাধারণ দিনে নিঃশ্বাস নিতে গিয়ে হঠাৎই ধরা পড়ে তাঁর অসুখ। এক্স-রেতে দেখা যায়, ফুসফুসে জল জমে অর্ধেকেরও বেশি ঢেকে গেছে। প্রথমে চিকিৎসকেরা টিবি ভেবেছিলেন, কিন্তু রিপোর্ট হাতে আসতেই ধরা পড়ল— সেটা ক্যানসার।

 

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্জয় জানান, খবরটা শুনে তিনি মুহূর্তে ভেঙে পড়েছিলেন। “দুই-তিন ঘণ্টা শুধু কেঁদেছিলাম। মাথায় শুধু ঘুরছিল সন্তানদের কথা, স্ত্রীকে নিয়ে চিন্তা, আমার জীবন... তারপরই নিজেকে শক্ত করলাম। ঠিক করলাম দুর্বল হব না।”

 

 

প্রথমে সিদ্ধান্ত হয়েছিল আমেরিকায় চিকিৎসা করাবেন সঞ্জয় দত্ত। কিন্তু ভিসা না পাওয়ায় তা সম্ভব হয়নি। সেই সময়ে এগিয়ে আসেন রাকেশ রোশন— যিনি নিজেও ২০১৮ সালে গলার ক্যানসারের সঙ্গে লড়াই করেছিলেন। তাঁর সাহায্যেই দুবাইতে এক বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চিকিৎসা শুরু হয় সঞ্জয়ের।

 

চিকিৎসকরা সঞ্জয়ই দত্তকে সতর্ক করেছিলেন, ক্যানসারের চিকিৎসা করাকালীন বিশেষ করে কেমোথেরাপির ফলে চুল পড়বে, বমি হবে, শারীরিক অবসাদ গ্রাস করবে। কিন্তু সঞ্জয় দত্ত সোজাসাপ্টা বলেছিলেন, “আমার কিচ্ছু হবে না। আমি চুল কামাব না, বমি করব না, বিছানাতেও পড়ে থাকব না।” 
নিজের কথার সঙ্গে কাজও মিলিয়েছিলেন 'মুন্নাভাই'। প্রতিটি কেমোর পরও তিনি সাইকেলে ঘণ্টাখানেক চড়তেন, কখনও ব্যাডমিন্টন খেলতেন টানা দুই-তিন ঘণ্টা। এই দৃঢ় মনোবলেই তিনি ক্যানসারকে হারিয়েছিলেন।


আজ সম্পূর্ণ সুস্থ সঞ্জয় দত্ত, বলিউডে পুরোদমে কাজেও ফিরেছেন। সম্প্রতি টাইগার শ্রফের 'বাগি ৪'-এ প্রধান খলনায়কের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। সঞ্জয় দত্তের ক্যানসারজয়ী কাহিনি শুধু বলিউড নয়, জীবনের মঞ্চে লড়াই করা প্রত্যেক মানুষের কাছে অনুপ্রেরণা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া