শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Rakesh Roshan gives latest update on Hrithik Roshan s Krrish 4

বিনোদন | হৃতিকের পরিচালনায় ‘কৃষ ৪’-এর শুটিং কবে থেকে শুরু হবে? বড় আপডেট দিলেন রাকেশ রোশন!

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ৫৪Rahul Majumder

২০২৫ সাল রোশন পরিবারের জন্য বিশেষ বছর। নতুন বছরের শুরুতেই নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘দ্য রোশনস’ ডকু-সিরিজ। সঙ্গে ফের বড়পর্দায় ফিরে এসেছে ‘কহো না…প্যায়ার হ্যায়’ (২০০০)— হৃতিকের ডেবিউ ছবি, যা তাঁকে রাতারাতি তারকা বানিয়েছিল। আর এ বছরই বলিউডের গ্রিক গড পূর্ণ করলেন ২৫ বছরের অভিনেতাজীবন। সেই জয়ন্তীও পালিত হয়েছে জমকালো অনুষ্ঠানে।

 

এর মধ্যেই এল আরও বড় ঘোষণা— বাবা রাকেশ রোশনের হাত থেকে পরিচালনার দায়িত্ব নিয়ে কৃষ ৪ বানাবেন হৃতিক রোশন নিজেই। জন্মদিন উপলক্ষে (৭৬-এ পা দিলেন পরিচালক) সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে রাকেশ রোশন জানালেন ছবির গুরুত্বপূর্ণ আপডেট। তিনি স্পষ্ট করলেন, “চিত্রনাট্য নিয়ে বেশি সময় লাগেনি। আসল চাপ ছিল ছবির আকাশছোঁয়া বাজেট নিয়ে। এখন আমরা নির্দিষ্ট বাজেট বুঝে গিয়েছি। তাই শুটিং শুরু করতে কোনও বাধা নেই।”

 

রোশন পরিবারের পরিচিত শৃঙ্খলাকে তুলে ধরে রাকেশ আরও যোগ করলেন,“এই ছবির প্রি-প্রোডাকশনে অনেক সময় লাগছে। আগামী বরের মাঝামাঝি থেকেই কৃষ ৪-এর শুটিং শুরু হবে। এ ছবির জন্য ব্যাপক প্রস্তুতির দরকার। তাই সব কিছু গুছিয়ে নেওয়া হচ্ছে।” পরিচালক-প্রযোজকের অনুমান, ছবির শুটিং চলবে ২০২৬-এর শেষ পর্যন্ত। আর মুক্তির লক্ষ্য ঠিক করা হয়েছে ২০২৭ সাল।

 

'কৃষ ৪' হবে বক্স -অফিস ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজি ‘কৃষ’-এর চতুর্থ অধ্যায়। এর আগে এসেছে কোই মিল গয়া (২০০৩), কৃষ (২০০৬) এবং কৃষ ৩ (২০১৩)— তিনটিই পরিচালনা করেছিলেন রাকেশ রোশন। তবে চমক এখানেই শেষ নয়। নতুন ছবিটি যৌথভাবে প্রযোজনা করবে যশ রাজ ফিল্মসএবং রোশনদের নিজস্ব প্রযোজনা সংস্থা ফিল্মক্রাফ্ট। এই প্রথমবার দুই হাউস একসঙ্গে হাত মেলাল।

 

বলিউডের এই সুপারহিরো এবার মার্ভেলের কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নামতে চলেছেন। শোনা যাচ্ছে, ‘কৃষ ৪’–এর ছবির মূল গল্প দানা বেঁধেছে টাইম ট্র্যাভেল নিয়েই - যেখানে কৃষ অতীত এবং ভবিষ্যতের টাইমলাইন ধরে ধরে পৌঁছে যাবে এক মারাত্মক শত্রুর মোকাবিলায়। নির্মাতাদের আশা, গল্পের মোড় এবং ভিজ্যুয়াল স্কেলের দিক থেকে এই  ছবি দর্শককে মনে করাবে মার্ভেল সুপারহিরো ‘অ্যাভেঞ্জার্স’  সিরিজের অন্যতম দুই সেরা ছবি ‘ইনফিনিটি ওয়ার’, ‘এন্ডগেম’-এর –এর মতো ব্লকবাস্টারদের সঙ্গে! কিন্তু অ্যাকশন আর ভিএফএক্স-এর উপর যতই চড়া বাজি ধরা হোক না কেন, ছবিরর গল্পের পরতে পরতে কিন্তু থাকবে পারিবারিক আবেগ আর সম্পর্কের টানাপড়েন। ‘কৃষ ৪’ ঠিক সেই ভারসাম্য রাখবে—যেখানে কল্পবিজ্ঞানের হাই-টেক ঝলক আর হৃদয়ের গল্প হাত ধরাধরি করে হাঁটে।এই ছবির হাত ধরেই ফিরছেন ‘কৃষ’ সিরিজের পুরনো জনপ্রিয় মুখ—প্রীতি জিন্টা, প্রিয়াঙ্কা চোপড়া, রেখা, বিবেক ওবেরয়। পাশাপাশি, ফ্র্যাঞ্চাইজিতে নতুন মুখ হিসাবে ঢুকতে পারেন নোরা ফতেহি। পাশাপাশি বলিপাড়ার অন্দরে জোর জল্পনা—এই ছবিতে হৃতিক রোশন নাকি থাকবেন তিনটি চরিত্রে— রোহিত, কৃষ এবং খলনায়ক! যদিও তারকার টিম এই দাবি উড়িয়ে দিয়েছে, কিন্তু ভক্তদের উত্তেজনা তাতে কমেনি এতটুকুও।

উল্লেখ্য, এখনও পর্যন্ত বেশ কয়েকবার চিত্রনাট্য পাল্টেছে ‘কৃষ ৪’-এর। বর্তমানে হৃতিক ব্যস্ত রয়েছেন ‘ওয়ার ২’–এর শ্যুটিংয়ে। সব কিছু ঠিকঠাক চললে, চলতি বছরের মাঝামাঝি সময়েই শুরু হবে এই ছবির শুটিং—মুম্বই থেকে ইউরোপের নানান দেশ পর্যন্ত বিস্তৃত আলাদা আলাদা লোকেশনে।এককথায়, ‘কৃষ ৪’ স্রেফ আর উঞ্চতা বলিউডি ছবি নয়—এটা হতে চলেছে ভারতের নিজস্ব সুপারহিরো ইউনিভার্সের সূচনা, যার প্রতিটা মুহূর্তে থাকবে টানটান উত্তেজনা, সময়ের সঙ্গে দৌড়, আর হৃদয়মথিত আবেগ।
সব মিলিয়ে প্রশ্ন একটাই— ২৫ বছরের অভিনেতাজীবন পার করা হৃতিকের পরিচালনায় তৈরি ‘কৃষ ৪’ কি নতুন উচ্চতায় নিয়ে যাবে বলিউডের সুপারহিরো দুনিয়াকে?


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া