রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ৩৭Rahul Majumder
বলিউডের বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত পরিচালকদের তালিকায় নাম তুলেছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। ‘অর্জুন রেড্ডি’, ‘কবীর সিং’ থেকে শুরু করে ‘অ্যানিম্যাল’— প্রতিটি ছবিই দর্শক-সমালোচকদের মধ্যে প্রবল আলোচনা তৈরি করেছে। তাঁর ছবির নির্মাণশৈলী নিয়ে যেমন তীব্র সমালোচনা হয়েছে, তেমনি প্রশংসাও এসেছে ঢল নামিয়ে। কিন্তু একটি ব্যাপারে সকলেই একমত— ভাঙ্গার ছবির প্রভাব উপেক্ষা করা যায় না।
এবার ফের খবরের শিরোনামে উঠে এলেন তিনি। সম্প্রতি এক্স (প্রাক্তন টুইটার)-এ ভাইরাল হয়েছে তাঁর একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিও। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়েছিল— রণবীর কাপুর, শাহিদ কাপুরের সঙ্গে কাজ করার পর এবার কি তিন খানের (শাহরুখ, সলমন, আমির)-এর সঙ্গেও কাজ করার ইচ্ছে রয়েছে?
ভাঙা এক মুহূর্তও দেরি না করে উত্তর দেন— তিনি শাহরুখ খানের বিরাট ভক্ত এবং সুযোগ পেলে অবশ্যই কিং খানের সঙ্গে কাজ করতে চান। বিস্ময়ের বিষয়, তাঁর উত্তরে সলমন কিংবা আমিরের নাম ছিল না। ফলে নেটিজেনরা মজা করেই বলছেন, ভাঙার কাছে ‘খান’ মানেই কেবল শাহরুখ খান!
তবে এটাই প্রথম নয়। এর আগে গত বছর এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাহরুখ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সন্দীপ রেড্ডি ভাঙ্গা অকপটে বলেছিলেন— “আমি ওঁর সবকিছুই ভালোবাসি। আমরা ‘পারফর্মার’ শব্দটা হালকাভাবে ব্যবহার করি, কিন্তু শাহরুখ সত্যিকারের টপ-লেভেল পারফর্মার।”
পরিচালকের আত্মবিশ্বাসী বক্তব্য— একদিন না একদিন শাহরুখের সঙ্গে তিনি অবশ্যই কাজ করবেন। আর এই মন্তব্যই নতুন করে উসকে দিয়েছে ভক্তদের আশার আগুন।
প্রসঙ্গত, বলিউডের শাহরুখ, আমির, সলমন - তিন খানকে পর্দায় একসঙ্গে চাক্ষুষ করতে কে না চান! শাহরুখ খান, সলমন খান এবং আমির খানকে একই ছবিতে দেখার জন্য কয়েক দশক ধরে ভক্তরা অপেক্ষায় আছেন। এবার এক ভাইরাল ভিডিও আবারও সেই স্বপ্নকে উস্কে দিয়েছে। ভিডিওটিয় ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, খুব শীঘ্রই বলিউডের এই তিন সুপারস্টারকে একসঙ্গে বড় পর্দায় দেখা যেতে পারে। এমনটা হলে যে তা নিঃসন্দেহে ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় চমক, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি বিহাইন্ড-দ্য-সিনস ভিডিও সামনে আসে, যা দেখে বলিউড ভক্তদের মধ্যে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই ভিডিওয় শুটিং সেটে একাধিক ভ্যানিটি ভ্যান দেখা যায়, যেগুলির দরজায় বড় অক্ষরে লেখা ছিল ‘শাহরুখ’, ‘সলমন’ এবং ‘আমির’। ক্লিপের একেবারে শেষে একজনকে বলতে শোনা যায়, “…তিনজন একসঙ্গে। কোন সিনেমা ভাই?” এই ছোট্ট দৃশ্যই ভক্তদের মনে নতুন করে আশার আলো জ্বালিয়েছে যে, হয়তো অবশেষে তিন সুপারস্টারকে একই পর্দায় দেখা যাবে। ভিডিওটি ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়া যেন উত্তেজনায় ফেটে পড়ে। ভক্তরা জল্পনা শুরু করেন, এটা কি নতুন কোনো সিনেমা, নাকি ওয়েব সিরিজ? আবার অনেকে ধারণা করছেন, হয়তো এটি হতে পারে কোনো বিশাল ব্র্যান্ড কোলাবোরেশন। কয়েক সেকেন্ডের একটি ক্লিপই বলিউডের তিন কিংবদন্তিকে একসঙ্গে দেখার স্বপ্নকে নতুন করে উস্কে দিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি