শনিবার ২৩ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Bollywood: হাতে হাত রেখে প্রেমিককে নিয়ে কঙ্গনা! সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের পরিচালক বদল?

সংবাদ সংস্থা, মুম্বই | | Editor: শ্যামশ্রী সাহা ১৩ জানুয়ারী ২০২৪ ১৩ : ৩৪
টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----

পরিচালক বদল
কথা ছিল রজনীকান্তের মেয়ে ঐশ্বর্য রজনীকান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক পরিচালনা করবেন। শুক্রবারের খবর, পরিচালকের বদল ঘটছে। ‘জুবিলি’-খ্যাত বিক্রম মোতওয়ানে ছবির পরিচালক। প্রযোজক লাভ রঞ্জন। নামভূমিকায় দেখা যাবে আয়ুষ্মান খুরানাকে।

অবশেষে প্রেমে!
কঙ্গনা রাউতের জীবনে প্রেম এল? সপ্তাহান্তের শুরুতেই এমন গুঞ্জন। এদিন সন্ধেয় এক রহস্যময় বিদেশি পুরুষের হাত ধরে সালোঁ থেকে বেরিয়ে আসেন। সারাক্ষণ তাঁরা হাতে হাত রেখে ঘুরেছেন। পাপারাৎজিদের মুখোমুখি হয়েই নাকি লজ্জায় মুখ লাল হয়ে গিয়েছে কঙ্গনার। তবে ক্যামেরার সামনে পোজ দিতে ভোলেননি। এবং শুরু থেকে শেষ পর্যন্ত তিনি নাকি ওই পুরুষের হাত ধরে ছিলেন। ছবিশিকারিদের দাবি, জুটিকে নাকি ভারী মানিয়েছে!

বাগদান সারলেন প্রতীক-প্রিয়া
২০২৩-এ তাঁরা সম্পর্কের কথা ঘোষণা করেছিলেন। নতুন বছরে বাগদান সারলেন প্রতীক বব্বর-প্রিয়া বন্দ্যোপাধ্যায়। যদিও বাগদানের জন্য তাঁরা আলাদা কোনও উদযাপন করেননি। খবর, বিয়ের সময় নাকি তাঁরা দ্বিগুণ আনন্দ করবেন।

বৈদেশিক সম্মান
বিরল সম্মান পেলেন এআর রহমান। তাঁর গান এখ বিদেশিনীর কণ্ঠে। উকেলেলে বাজিয়ে তিনি পুরো গান হিন্দিতে গেয়ে শোনান। পুরোটা রহমান ক্যামেরাবন্দি করে অনুরাগীদের সঙ্গে ভাগ তরে দেন। ভালবাসার এমন নজির দেখে আপ্লুত আন্তর্জাতিক মানের শিল্পী।

গয়ায় পিণ্ডদান
মা-বাবাকে স্মরণ করে গয়ায় পিণ্ডি দিলেন সঞ্জয় দত্ত। বাবা সুনীল দত্ত, মা নার্গিস দত্তের নামে বিষ্ণুপদ মন্দিরে বিশেষ পুজো দেন। এদিন সাদা কুর্তা-পাজামা পরে মন্দিরে পা রাখতে দেখা যায় তাঁকে। পুজোপাঠ মিটতেই কড়া নিরাপত্তাবেষ্টনির মধ্যে দিয়ে মন্দির চত্বর ছাড়েন।

আশীর্বাদ নিতে মন্দিরে
রাকুলপ্রীত সিং এবং জ্যাকি ভগনানিকে গোয়ায় গতকাল বিয়ের আগে রাম মন্দিরের প্রতিলিপিতে হাত জোড় করে প্রার্থনা করতে দেখা গেছে। রাকুল-জ্যাকি চলতি বছরের ফেব্রুয়ারিতে গাঁটছড়া বাঁধতে চলেছেন বলে খবর। তার আগে মন্দিরে যুগলের উপস্থিতি যে ঈশ্বরের আশীর্বাদ নেওয়ার জন্য, বুঝেছে বলিউড। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া