রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Superman actor David Corenswet cameo in John Cena s Peacemaker 2

বিনোদন | ‘পিসমেকার ২’-এ আসছে সুপারম্যান? শুটিং সেটে জন সিনার পাশে ডেভিড কোরেনসওয়েটকে দেখেই শুরু গুঞ্জন!

Reporter: আজকাল ওয়েব ডেস্ক | লেখক: রাহুল মজুমদার ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ৫১Rahul Majumder

এই মুহূর্তে ডিসি-র সবচেয়ে আলোচিত ওয়েব সিরিজগুলোর মধ্যে অন্যতম ‘পিসমেকার ২’। বিশ্ববিখ্যাত ডাব্লিউ ডাব্লিউ কুস্তিগীর তথা হলিউড তারকা জন সিনা আবার ফিরেছেন তাঁর প্রিয় চরিত্র ক্রিস স্মিথ ওরফে ‘পিসমেকার’ হয়ে। আর এর মধ্যেই এক ছবি সোশ্যাল মিডিয়ায় আগুন ধরিয়েছে—যেখানে জন সিনার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন নতুন ‘সুপারম্যান’ ডেভিড কোরেনসওয়েট।

ছবিটিতে দেখা যাচ্ছে, কোরেনসওয়েট সম্পূর্ণ সুপারম্যান কস্টিউমে, মুখে ঝলমলে হাসি। আর পাশে জন সিনা, মুখে রক্তের ছোপ—যা স্পষ্টতই ‘পিসমেকার ২’শুটিং-এর অংশ। মুহূর্তে জল্পনা শুরু—তাহলে কি সত্যিই ‘পিসমেকার ২’-এ অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে ম্যান অফ স্টিলকে?

 

 

এক্স-এ (সাবেক টুইটার) এক নেটিজেন লিখেছেন, “ বুঝে গিয়েছি! সুপারম্যান থাকছেই তাহলে অতিথি শিল্পী হিসেবে!!”।

অন্য একজন লিখেছেন, “এটা একেবারে এপিক ক্রসওভার মনে হচ্ছে।”

আরেকজন তো সাফ বলেই দিয়েছেন—“আমাদের এখন স্বীকার করতেই হবে, সুপারম্যান আছে ‘পিসমেকার সিজন ২’-এ।”
 
আসলে ছবিতে জন সিনার পোশাক ‘এপিসোড ৩’-এর, যেখানে সুপারম্যানের কোনও ঝলক ধরা পড়েনি। তবে মজার বিষয় হল—পিসমেকার আর নতুন সুপারম্যান ছবির শুটিং চলছিল একসঙ্গে। ফলে পরবর্তী এপিসোডে ‘সুপারম্যান’-ক্যামিও আসার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

 

আর তাছাড়া অনুরাগীদের  নিশ্চয়ই মনে রেখেছেন, ‘সুপারম্যান’ মুভিতেও পিসমেকারকে এক ঝলক দেখা গিয়েছিল ‘দ্য স্পিয়ার নিউজ’-এর ক্লিপে।

‘সুপারম্যান’ পরিচালনা করা জেমস গান আগেই জানিয়েছেন—‘পিসমেকার ২’ আসলে একটি প্রিক্যুয়েল আগামী বিশাল ‘প্রজেক্ট ম্যান অফ টুমোরো’ (মুক্তি: ২০২৭)-এর। তাঁর কথায়, “পিসমেকার ২ সরাসরি সেট-আপ করছে ম্যান অফ টুমরো-র সঙ্গে।” সেই যুক্তিতে, জন সিনার সিরিজে  সুপারম্যানের উপস্থিতি কিন্তু খুব স্বাভাবিক।

‘পিসমেকার সিজন ২’-এর টুইস্ট রয়েছে প্রতিটি মোড়ে। ‘পিসমেকার’-এর নতুন সিজনে দেখা যাচ্ছে, পিসমেকার বিভিন্ন ডাইমেনশনে ঢুকছে–বেরোচ্ছে, আর তাতে বিপাকে পড়ছে ‘এ.আর.জি.ইউ.এস.’ (A.R.G.U.S.), যার প্রধান এবার ফ্র্যাঙ্ক গ্রিলো (রিক ফ্ল্যাগ সিনিয়র)। এরই মধ্যে ‘জাস্টিস গ্যাং’-এর সদস্যরা—নাথান ফিলিয়নের ‘গ্রিন ল্যান্টার্ন’, ইসাবেলা মেরসেডের ‘হকগার্ল’—প্রবেশ করেছে। ফলে এখন যদি সুপারম্যানও এসে হাজির হন, তা আর অবিশ্বাস্য কিছু থাকবে না।

 সব মিলিয়ে, ছবির সেই ভাইরাল ক্লিক যেন ইঙ্গিতই দিচ্ছে—“ম্যান অফ স্টিল” যে কোনও মুহূর্তে ঝলক দেখাতে পারেন ‘পিসমেকার ২’-এ। আর যদি তা সত্যিই ঘটে, ডিসি ইউনিভার্সে এটাই হবে একেবারে গেম-চেঞ্জার মুহূর্ত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া