রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

On Dabangg s 15th anniversary director calls Salman a goon and a bad person

বিনোদন | ‘সলমন একটা গুণ্ডা, একেবারে অসভ্য…’ ‘চুলবুল পাণ্ডে’-কে নিয়ে বিস্ফোরক সব দাবি ‘দবং’ পরিচালকের!

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ০৭Rahul Majumder

২০১০ সালের সেপ্টেম্বর মাসে প্রেক্ষাগৃহে অভিনব কাশ্যপের পরিচালনায় মুক্তি পায় ‘দবং’। ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেন সলমন। খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল সোনুকে। সলমন খানের বিপরীতে এই ছবির মাধ্যমেই অভিনয়ের সফর শুরু করেছিলেন সোনাক্ষী সিনহা। এবার সলমন খানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন চলচ্চিত্র পরিচালক অভিনব কাশ্যপ!

 

 

সলমন অভিনীত ২০১০ সালের ব্লকবাস্টার ‘দবং’-এর পরিচালক অভিনব, ছবির সাফল্যের পর খান পরিবারের সঙ্গে বড়সড় দ্বন্দ্বে জড়ান। সেসময় তিনি অভিযোগ করেছিলেন, ‘দবং ২’ পরিচালনা করতে অস্বীকার করায় সলমন এবং তাঁর পরিবার তাঁর কেরিয়ার ইচ্ছে করে ধ্বংস করে দিয়েছে। এবার দবং-এর ১৫ বছরের পূর্তির আগে, এক সাক্ষাৎকারে সলমনের আচরণ নিয়ে বিস্ফোরক দাবি করলেন এই পরিচালক।

 

এক সাক্ষাৎকারে অভিনব বলেন, “সলমন খান মোটেও অভিনেতা নন! সলমন কোনও দিনই সিরিয়াস অভিনয়ে আগ্রহী ছিলেন না। গত ২৫ বছর ধরে অভিনয়ে তাঁর কোনও আগ্রহ নেই। তিনি শুধুমাত্র সেটে আসেন একটা উপকার করার মতো করে। আসলে সলমন শুধুই তারকা-শক্তি আর জনপ্রিয়তার খেলায় মাতেন, অভিনয়ের প্রতি কোনও টান নেই ওঁর। উনি একেবারেই গুণ্ডা।” পরিচালকের সোজাসাপটা দাবি — “সলমন একেবারে অসভ্য, খারাপ একটা মানুষ। দবং ছবিতে কাজ করার আগে ওঁর এসব ব্যাপার আমার জানা ছিল না।”

 

 

এখানেই থামেননি অভিনব। তাঁর বক্তব্য, গোটা খান পরিবার নাকি ইন্ডাস্ট্রি নিয়ন্ত্রণ করতে চায়। তাঁর দাবি, “বলিউডে ‘স্টার সিস্টেম’-এর জনক সলমন-ই। তাঁর পরিবার ৫০ বছরেরও বেশি সময় ধরে ইন্ডাস্ট্রিতে। তাঁরা প্রতিশোধপরায়ণ মানুষ। নিয়ন্ত্রণ করতে চান পুরো প্রক্রিয়াটা। আপনি যদি তাঁদের সঙ্গে একমত না হন, তবে আপনাকে ধ্বংস করতে উঠে পড়ে লাগে।”

 

 

ভাই তথা জনপ্রিয় পরিচালক অনুরাগ কাশ্যপকেও টেনে আনলেন অভিনব তাঁর এই আলোচনায়।  অভিনব কাশ্যপ আরও জানান, তাঁর ভাই অনুরাগ কাশ্যপও একই রকম প্রতিশোধমূলক আচরণের শিকার হন। সলমন অভিনীত 'তেরে নাম' (২০০৩) ছবির সময় প্রযোজক বনি কাপুরের সঙ্গে দ্বন্দ্ব বাধায় অনুরাগের কেরিয়ারেও বড়সড় ধাক্কা আসে।

প্রসঙ্গত, ‘দবাং’-এর আরও দু’টি সিক্যুয়েল পরে মুক্তি পায়। সেই ছবিগুলিতেও ‘চুলবুল পাণ্ডে’ সলমনের বিপরীতে দেখা যায় সোনাক্ষীকেই। তবে ২০১৯-এ ‘দবং৩’ ভাল ব্যবসা করতে পারেনি। এই ছবির পরিচালনায় ছিলেন প্রভু দেবা। আশাহত হয়েছিলেন সলমনের ভক্তরাও। রোহিত শেট্টির কপ-ইউনিভার্সের 'সিংহম এগেইন' ছবিতে অতিথি শিল্পী হিসেবে দেখা গিয়েছিল 'চুলবুল'কে। খবর, ভবিষ্যতেও যাবে। সব মিলিয়ে আগামিদিনে দবাং ছবির ভবিষ্যৎ নিয়ে আশাবাদী সলমন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া