রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ৪১Rahul Majumder
মুম্বইয়ে গণেশচতুর্থী কীভাবে, কত সাড়ম্বরে পালন করা হয় সে আসমুদ্রহিমাচল ভারত বিদিত। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ সামিল হন এই উৎসবে। এ বছরও তার অন্যথা হয়নি। তবে গণেশপ্রতিমা নিরঞ্জনের পালা চোকার পর আরব সাগরের তীরে এখনও রয়ে গিয়েছে তার ছাপ। জুহু সৈকতে সেই আবর্জনা নিজের হাতে পরিষ্কার করতেই নেমে পড়লেন অক্ষয় কুমার!

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসের স্ত্রী তথা সমাজকর্মী অমৃতা ফড়নবীস রবিবার মুম্বইয়ের জুহু সৈকতে আয়োজন করলেন এক বিশেষ বিচ ক্লিনআপ ড্রাইভ। গণেশ বিসর্জনের পর একদিনেই সৈকতের বালিতে জমে ওঠা অসংখ্য প্রতিমার ভগ্নাংশ, প্লাস্টিক আর আবর্জনা সরাতেই এই উদ্যোগ।
অমৃতার সংস্থা ‘দিব্যজ ফাউন্ডেশন’-এর তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার, পাশাপাশি বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের কমিশনার। বিভিন্ন এনজিও, স্বেচ্ছাসেবী সংস্থা এবং স্থানীয় বাসিন্দারাও ঝাঁপিয়ে পড়েন অভিযানে।
‘উৎসব যেমন আমাদের, সৈকতও তেমন আমাদের দায়িত্ব’ স্পষ্ট বার্তা দিলেন অমৃতা। বললেন, “বিসর্জনের পর জুহু বিচে আজ বড়সড় পরিষ্কার অভিযানের আয়োজন করেছি। নানা সংস্থা এগিয়ে এসেছে। কারণ সৈকত পরিষ্কার রাখা আমাদের প্রত্যেকের দায়িত্ব।” তিনি আরও বলেন, “যেভাবে আমরা উৎসব পালন করি, তেমনই উৎসব শেষে প্রকৃতিকে রক্ষা করাও জরুরি। একটাই পৃথিবী, আর সেটা রক্ষার দায়িত্ব সবার।”
এই সাফাই অভিযানে অক্ষয় কুমারকে দেখা গেল সৈকতে নামতে, স্বেচ্ছাসেবকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ময়লা তুলতে। উপস্থিত দর্শকদের মধ্যে উচ্ছ্বাসও চোখে পড়ার মতো।
গোটা বিষয়ে অক্ষয় মন্তব্য করেন— “এমন উদ্যোগ আসলে শুধু পরিবেশের জন্য নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যও দারুণ প্রয়োজনীয়।”
পরিবেশবান্ধব বিসর্জনের ডাক ফের একবার দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর স্ত্রী। অমৃতা আগেই আহ্বান জানিয়েছিলেন, গণেশ বিসর্জনে পরিবেশবান্ধব কৃত্রিম পুকুর ব্যবহার করার জন্য। কারণ বিসর্জনের সময় নদী-সাগরে প্রতিমার ভগ্নাংশ জমে গিয়ে দূষণ মারাত্মক আকার নেয়।
এ বছর ২৭ অগস্ট থেকে শুরু হওয়া দশদিনব্যাপী গণেশ চতুর্থী সমাপ্ত হয় ৬ সেপ্টেম্বর মহা-বিসর্জনের মধ্য দিয়ে। উচ্ছ্বাসে ভরা মুম্বই ও মহারাষ্ট্রের নানা প্রান্তে লক্ষ লক্ষ ভক্ত শ্রীগণেশকে বিদায় জানান। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস দেশ-বিদেশের ভক্তদের উদ্দেশে শুভেচ্ছা বার্তা দেন—“গণপতি বাপ্পা আমাদের শক্তি দিন, যাতে দেশের সমস্যাগুলোর মোকাবিলা করতে পারি।”
তবে উৎসবের এই আনন্দঘন সমাপ্তির মাঝেই অমৃতা ফড়নবীসের সৈকত পরিষ্কার উদ্যোগ যেন স্মরণ করিয়ে দিল— উৎসব শেষ হলেও দায়িত্ব শেষ হয় না। প্রকৃতিকে রক্ষা করা আমাদের সবার কর্তব্য।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি