বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ভারতীয় তিরন্দাজিতে ইতিহাস, দলগত ইভেন্টে শক্তিশালী ফ্রান্সকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতল ভারতের ছেলেরা

কৌশিক রয় | ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ১৭Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: রবিবার ভারতীয় তিরন্দাজিতে রচিত হল নতুন ইতিহাস। বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে পুরুষদের কম্পাউন্ড দলগত ইভেন্টে ফ্রান্সকে রুদ্ধশ্বাস ফাইনালে ২৩৫-২৩৩ পয়েন্টে হারিয়ে দেশের প্রথম সোনার পদক ভারতের ছেলেরা। ঋষভ যাদব, আমান সাইনি ও প্রথমেশ ফুগের ত্রয়ী শুরুতে পিছিয়ে পড়লেও (প্রথম রাউন্ড শেষে ৫৭-৫৯), দ্বিতীয় রাউন্ডে টানা ছয়টি পারফেক্ট ১০ করে ম্যাচে ফেরে ভারত। তিন রাউন্ড শেষে স্কোর ছিল সমান সমান ১৭৬-১৭৬। শেষ রাউন্ডে ফরাসিরা দুটি ৯ মেরে নিজেরাই নিজেদের চাপে ফেলে দেয়। সেই সুযোগ কাজে লাগিয়ে অ্যাঙ্কর হিসেবে নামা প্রথমেশ ফুগে শেষ তীরটিতে নিখুঁত পয়েন্টার ১০ মেরে নিশ্চিত করেন ভারতের ঐতিহাসিক সোনা।

 ভারতের প্রধান কম্পাউন্ড কোচ জীবনজ্যোত সিং তেজা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘এটা শুধু ফুগের কৃতিত্ব নয়। তিনজনই মানসিক দৃঢ়তা দেখিয়েছে এবং একে অপরকে দারুণভাবে সাপোর্ট করেছে চাপের মধ্যে থেকেও’। কোচ আরও জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে শুটিং অর্ডার বদলানোই ছিল টার্নিং পয়েন্ট। সেখানে যাদবকে প্রথমে, সাইনিকে দ্বিতীয়তে ও ফুগেকে শেষ তীরের দায়িত্ব দেওয়া হয়েছিল। এরপর মার্কিন যুক্তরাষ্ট্র ও তুরস্কের মতো শক্তিশালী দলকে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় ভারতীয় ত্রয়ী। ২৩ বছরের ঋষভ যাদবের জন্য এই সোনার পদক জয় ছিল দুর্দান্ত এক সাফল্য। এর আগেই অভিজ্ঞ জ্যোতি সুরেখা ভেন্নামের সঙ্গে জুটি বেঁধে মিক্সড টিম ইভেন্টে রৌপ্য জিতেছেন তিনি।

ফাইনালে মাত্র দুই পয়েন্টে (১৫৫-১৫৭) হেরেছিলেন বিশ্বের এক নম্বর স্থানে থাকা নেদারল্যান্ডসের মাইক শ্লোসার ও সানে দে লাটের জুটির কাছে। প্রথম বিশ্বকাপ পদক জেতার পর এই বছরই যাদবের ঝুলিতে যোগ হল এক আসরে দুটি বিশ্বচ্যাম্পিয়নশিপ পদক। এবার তিনি লক্ষ্য রাখছেন ব্যক্তিগত ইভেন্টে সাফল্যের দিকে। তবে ছেলেরা সাফল্য পেলেও হতাশ করেছে ভারতীয় মহিলাদের কম্পাউন্ড দল। তারা প্রি-কোয়ার্টার ফাইনালে ইতালির কাছে ২২৯-২৩৩ পয়েন্টে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। টানা আট বছর ধরে (২০১৭ থেকে) মেয়েদের দল পোডিয়ামে থাকলেও এবারে ভেঙে গেল সেই রেকর্ড। তবুও কোরিয়ার গওয়াংজুতে প্রথম সপ্তাহান্তেই ভারতীয় তীরন্দাজদের ঝুলিতে একটি ঐতিহাসিক সোনা ও একটি রূপো জয় স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, বিশ্ব তিরন্দাজিতে ভারতের কম্পাউন্ড আর্চারদের শক্তি দিন দিন বেড়ে চলেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া