রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ৩৮Rahul Majumder
বলিউডের বরেণ্য অভিনেতা মনোজ বাজপেয়ী শুধু অভিনয়ে নয়, বাস্তব কথাতেও বরাবরই সোজাসাপটা। সম্প্রতি এক অনুষ্ঠানে মনোজ বাজপেয়ী এমন কিছু অকপট স্বীকারোক্তি করেছেন, যা শুধু নতুন প্রজন্মের অভিনেতাদের জন্য নয়, বরং অভিনয়কে যারা সত্যিকারের শিল্প হিসেবে দেখে, তাদের সবার জন্যই অনুপ্রেরণা হয়ে দাঁড়ায়।
অভিনয়ের প্যাশন না থাকলে ভুলে যাও গ্ল্যামার - খুল্লাম খুল্লা মনোজ। ওই অনুষ্ঠানে তাঁকে প্রশ্ন করা হয়, নতুন প্রজন্মের অভিনেতাদের তিনি কী পরামর্শ দেবেন— যারা তাঁকে আইডল মানে, এবং স্বপ্ন দেখে ‘আগামী মনোজ বাজপেয়ী’ হওয়ার। উত্তরে তিনি বিন্দুমাত্র ভণিতা না করে বললেন,
“আমি ১০ বছর বয়স থেকেই অভিনয় নিয়ে পাগল ছিলাম। আজও সেই উন্মাদনা একফোঁটা কমেনি। আমি কাউকে কোনও ‘জ্ঞান’ দিতে চাই না। কারণ সেটা কেউ নিতেও চায় না। তবে এটুকুই বলব— যদি শুধু নাম, টাকা, সুন্দর বাড়ি, দামি গাড়ি আর বিদেশ ভ্রমণের লোভে অভিনয় করতে চাও, তবে ভেবেচিন্তে এস। কারণ এই ইন্ডাস্ট্রিতে ওই সুযোগ খুবই সীমিত।”

তিনি আরও যোগ করলেন—“আজও আমার মনে হয়, প্রতিটা দুর্দান্ত চরিত্র যেন কেবল আমার কাছেই আসে, অন্য কারও কাছে না যায়। ভাল অভিনয়ের প্রতি, ভাল কাজের জন্য এই লোভ, এই খিদে টিকিয়ে রেখেছে আমাকে। অভিনয় ছাড়া আমি হয়তো বাঁচতেই পারব না। তাই যদি সত্যিই মনে হয় অভিনয় ছাড়া তুমি বাঁচতে পারবে না, তখনই অভিনয় করতে এসো।”
ওটিটি প্ল্যাটফর্ম-ই আজকের প্রতিভাদের ভরসার জায়গা, মনে করেন মনোজ। শুধু অভিনয়ের আবেগ নয়, বর্তমান মাধ্যম নিয়েও তিনি খোলাখুলি কথা বলেন। দ্য ফ্যামিলি ম্যান খ্যাত এই অভিনেতার মতে, ওটিটি আসার ফলে আজকের প্রজন্মের অভিনেতাদের কাজ করার পরিসর বহুগুণ বেড়েছে। বললেন, “নতুন প্রজন্ম আজ দারুণ দারুণ প্রজেক্ট পাচ্ছে। সম্মান পাচ্ছে, টাকাপয়সা পাচ্ছে, নিজের মতো কাজ বেছে নেওয়ার স্বাধীনতাও পাচ্ছে। এত প্রতিভাকে একমাত্র ওটিটি-ই ধারণ করতে পারে।” তাঁর মতে, ওটিটি শুধু দর্শকের ছবি-সিরিজ দেখার পছন্দ-অভ্যাসই বদলায়নি, অভিনেতাদের জীবনযাত্রাকেও পালটে দিয়েছে। আগে যেখানে একটা নির্দিষ্ট সংখ্যক তারকাই সুযোগ পেতেন, এখন সেই জায়গায় জায়গা হয়েছে অসংখ্য প্রতিভার।
তাঁর শেষকথা — প্যাশন থাকলে পথও আছে। আলোচনার একেবারে শেষদিকে বাজপেয়ীর সংক্ষিপ্ত অথচ তীব্র বার্তা— “যদি অভিনয় করতে না পারলে মনে হয় মরেই যাবে, তবে এসো। কারণ সত্যিকারের শিল্পী নিজের মাধ্যমের সঙ্গেই শান্তি খুঁজে নেয়। আর যদি আবেগটা থাকে, পথ অবশ্যই খুলবে।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি