রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদ সংস্থা মুম্বই | ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ৪৫Sanchari Kar
শনিবার দিল্লির তিস হাজারি আদালত অভিনেতা আশিষ কাপুরকে পুলিশি জিজ্ঞাসাবাদের পর ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে। তাঁকে লিঙ্ক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস পায়ল সিঙ্ঘালের আদালতে পেশ করা হয়। আশীষকে ২ সেপ্টেম্বর পুনেতে গ্রেফতার করা হয়েছিল। এক মহিলার অভিযোগের ভিত্তিতে গণধর্ষণ মামলায় তাঁর নাম জড়ায়।
১১ আগস্ট আশিষের বিরুদ্ধে ধর্ষণ, মারধর-সহ বিভিন্ন ধারায় এফআইআর দায়ের করা হয়। অভিযোগপত্রে ওই মহিলা জানান, আশিষের এলাকায় আয়োজিত এক পার্টিতে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে তাঁর পানীয়তে নাকি নেশাজাতীয় কিছু মিশিয়ে দেওয়া হয়। এরপর তিনি অচেতন হয়ে পড়েন এবং সেই অবস্থায় তাঁকে টেনে নিয়ে গিয়ে ওয়াশরুমে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথমে মহিলা একাধিক ব্যক্তির নাম উল্লেখ করেছিলেন, কিন্তু পরে তিনি তাঁর বয়ান বদলে কেবল আশিষের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ আনেন। আশিষকে গ্রেপ্তার করার পর দিল্লি পুলিশ আদালতে পাঁচ দিনের হেফাজতের আবেদন জানায়, যাতে তাঁর মোবাইল ফোন উদ্ধার করা যায় এবং অভিযুক্তের পোটেন্সি টেস্ট করানো সম্ভব হয়। একইসঙ্গে, মামলায় অভিযুক্ত অন্যান্যদের ভূমিকা খতিয়ে দেখা এবং তাঁদের পুনেতে নিয়ে যাওয়ারও অনুমতি চাওয়া হয়েছিল।
৩ সেপ্টেম্বর তিস হাজারি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস আশিষকে চার দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন, যাতে তদন্ত সহজ হয়। তাঁকে ৭ সেপ্টেম্বর আদালতে তোলার কথা ছিল, তবে পুলিশ একদিন আগেই তাঁকে আদালতে হাজির করে। আদালত আশীষের পোটেন্সি টেস্ট করারও অনুমতি দিয়েছিল।
শুনানির সময় আশিষের পক্ষে আইনজীবী দীপক শর্মা, রাজন ওবেরয় এবং সোমেশ ওবেরয় হাজির ছিলেন। তাঁদের দাবি ছিল, মোবাইল ফোন উদ্ধারের জন্য আশিষকে হেফাজতে রাখার প্রয়োজন নেই, কারণ স্ট্যাটাস রিপোর্ট অনুযায়ী সেটি সহ-অভিযুক্ত কপিল গুপ্ত এবং তাঁর ঋতু গুপ্তর দখলে রয়েছে। আইনজীবী দীপক শর্মা যুক্তি দেন যে অভিযুক্ত কপিল গুপ্ত ইতিমধ্যেই অগ্রিম জামিন পেয়েছেন, তাই আশিষের হেফাজতের কোনও প্রয়োজন নেই। উল্লেখ্য, কপিল গুপ্ত একজন পাইলট এবং ঋতু গুপ্ত একজন ব্যবসায়ী।
মহিলার আরও অভিযোগ করেন যে, এই ঘটনার ভিডিও রেকর্ড করা হয়েছিল। তবে তদন্তকারীরা এখনো পর্যন্ত কোনও ফুটেজ উদ্ধার করতে পারেননি। পুলিশ জানিয়েছে, আশিষের সঙ্গে অভিযোগকারীর প্রথম পরিচয় হয়েছিল ইনস্টাগ্রামে। পরে তিনি তাঁকে সেই হাউস পার্টিতে আমন্ত্রণ জানান, যেখানে এই ঘটনা ঘটেছে।
১১ আগস্ট আশিষ তাঁর এক বন্ধু, বন্ধুর স্ত্রী এবং দু’জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। ১৮ আগস্ট অভিযোগকারী তাঁর বয়ান সংশোধন করে জানান, আশিষ এবং তাঁর বন্ধু মিলে তাঁকে ধর্ষণ করেছিলেন, আর ওই মহিলা তাঁকে আক্রমণ করেছিলেন।
২১ আগস্ট আশিষের বন্ধু এনং তাঁর স্ত্রী অগ্রিম জামিনের জন্য আবেদন করেন এবং আদালত তা মঞ্জুর করে। পুলিশ জানিয়েছে, শুনানির সময় অভিযোগকারিণী উপস্থিত থাকলেও তিনি নিজের বয়ানে বন্ধুর নাম উল্লেখ করেননি।
তদন্তকারীরা জানান, সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বিবরণে দেখা গিয়েছে, পার্টির সময় আশিষ এবং ওই মহিলা একসাথে বাথরুমে প্রবেশ করেছিলেন এবং কিছুক্ষণ বার হননি। এতে উদ্বিগ্ন হয়ে অন্যান্য অতিথি এবং আয়োজক দরজায় নক করতে শুরু করেন।
জানা যায়, দু’পক্ষের মধ্যে উত্তপ্ত বিতর্ক হয়, যা সোসাইটির গেট পর্যন্ত পৌঁছে যায়। পুলিশ আরও জানিয়েছে, শেষ পর্যন্ত ওই বন্ধুর স্ত্রীই পিসিআর কলে ফোন করে ঘটনাটি জানান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি