রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | বিরাট বিপদের মুখে কোক স্টুডিও খ্যাত পাক গায়িকা! অবসর নিচ্ছেন স্ট্যান্ড-আপ কমেডিয়ান জাকির খান?

সংবাদসংস্থা মুম্বই | ০৭ সেপ্টেম্বর ২০২৫ ০৮ : ৫৪Snigdha Dey

টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?

 

বিপদের মুখে পাক গায়িকা


বিরাট ক্ষতির মুখে পাক গায়িকা কুরাতুলেন বালুচ। ‘কোক স্টুডিও পাকিস্তান’ শীর্ষক সঙ্গীত অনুষ্ঠানের অসংখ্য জনপ্রিয় গান রয়েছে তাঁর। এ বার ঘুরতে গিয়ে বড় বিপদের মুখে পড়লেন গায়িকা। ক্ষতবিক্ষত হল হাত। ৪ সেপ্টেম্বর দেওসাই জাতীয় উদ্যানে বেড়াতে যান তিনি। সেখানে নিজের তাঁবুতে ঘুমোচ্ছিলেন গায়িকা। আচমকাই এক ভালুকের আক্রমণ। হাত একেবারে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে গায়িকার। এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। হাড় ভাঙেনি, তবে শরীরের বিভিন্ন অংশে যে ক্ষত হয়েছে তা সারতে সময় লাগবে বলেই জানানো হয়েছে গায়িকার টিমের তরফ থেকে। এমন বিপদের দিনে তাঁর গোপনীয়তা রক্ষা হোক, এমনটাই আবেদন করা হয়েছে তাঁর টিমের তরফে। 


'বাবলু' হবেন জিতেন্দ্র!


জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’ এবার আসছে বড়পর্দায়। আর এই ছবিতেই ঘটতে চলেছে বড় চমক। সিরিজে ‘বাবলু পাণ্ডিত’-এর ভূমিকায় যিনি দর্শকের মন জয় করেছিলেন, সেই বিক্রান্ত ম্যাসি এবার আর ফিরছেন না। তাঁর পরিবর্তে এই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জিতেন্দ্র কুমার-কে। বিক্রান্ত সিরিজের প্রথম সিজনেই 'বাবলু'র চরিত্রে অভিনয় করেছিলেন। কিন্তু চরিত্রটির আকস্মিক মৃত্যুর কারণে তিনি সিনেমায় আবার ফিরতে চাননি। তাই নির্মাতারা নতুন মুখ খুঁজতে গিয়ে শেষ পর্যন্ত জিতেন্দ্র কুমারকে বেছে নেন। জিতেন্দ্র কুমার ইতিমধ্যেই ‘পঞ্চায়েত’ এবং ‘কোটা ফ্যাক্টরি’র মতো জনপ্রিয় সিরিজে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। শান্ত, বুদ্ধিদীপ্ত এবং বাস্তবসম্মত অভিনয় করার ক্ষমতার জন্যই তাঁকে বাবলুর ভূমিকায় উপযুক্ত মনে করছেন নির্মাতারা। জানা গিয়েছে, ছবির শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে মুম্বইয়ের গোরেগাঁও ফিল্ম সিটিতে।

 

আরও পড়ুন: 'বউ আর প্রেমিকাকে একসঙ্গে কীভাবে সামলাব?' অনুরাগীর কাছে 'টিপস' চাইলেন সঞ্জয় দত্ত! পরকীয়ায় জড়ালেন 'সঞ্জু বাবা'?

 

অবসরে জাকির খান


জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান জাকির খান ঘোষণা করেছেন যে তিনি আপাতত স্টেজ শো থেকে কিছুটা বিরতি নিচ্ছেন। দীর্ঘ এক বছর ধরে শরীরজনিত সমস্যায় ভুগলেও কাজের চাপ সামলাতে গিয়ে তিনি বারবার মঞ্চে উঠেছেন। অবশেষে চিকিৎসক ও পরিবারের পরামর্শে নয়, নিজেই অনুভব করেছেন যে এখন কিছুটা বিশ্রাম নেওয়া জরুরি। জাকির ইনস্টাগ্রামে একটি পোস্টে লিখেছেন— প্রতিদিন একাধিক শো, রাতজাগা, ভোরবেলার ফ্লাইট আর অনিয়মিত খাবার তাঁর স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলেছে। তিনি স্পষ্টই বলেন, “আমি লাইভ শো করতে খুব ভালবাসি, কিন্তু এবার মনে হচ্ছে দেরি হওয়ার আগেই থেমে যাওয়াই বুদ্ধিমানের কাজ।” তবে বিরতি নিলেও তিনি সম্পূর্ণভাবে দর্শক থেকে দূরে যাচ্ছেন না। চলতি বছরের জনপ্রিয় ট্যুর ‘পাপা ইয়ার’-এর কয়েকটি শো তিনি এখনও করবেন। ইন্দোরে শো হবে না, তবে ভক্তদের জন্য ভোপালে আসার আমন্ত্রণ জানিয়েছেন। এই ট্যুর শুরু হবে ২৪ অক্টোবর ২০২৫, চলবে ১১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। এই সময় আহমেদাবাদ, দিল্লি, বেঙ্গালুরু, কলকাতা, ভোপাল, উদয়পুর, যোধপুর-সহ একাধিক শহরে অনুষ্ঠান করার কথা রয়েছে তাঁর।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া