রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: স্নিগ্ধা দে ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ১৬Snigdha Dey
একে একে নায়িকাদের ঘরে ফেরা হচ্ছে বলাই যায়। কারণ, সিনেমা, সিরিজের জগৎ পেরিয়ে আবারও ছোটপর্দায় ধরা দিতে চলেছেন তাঁরা। টলিপাড়ার বহু নায়িকাদের 'ঘর ওয়াপসি'র খবর মিলছে। এবার ছোটপর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী রণিতা দাস। বহুদিন ধরেই এই জল্পনা চলছিল। তবে তিনি ফিরেছিল স্টার জলসার একটি মজাদার রিয়্যালিটি শো-এ। তখন থেকেই অভিনেত্রীকে ধারাবাহিকে ফেরার জন্য অনুরোধ করতেন অনুরাগীরা।
কিছুদিন আগেও নতুন মেগায় তাঁর ফেরার খবর থাকলেও সেই সময় মুখে কুলুপ এঁটেছিলেন তিনি। এবার দর্শকের জন্য এল খুশির খবর। সত্যিই ছোটপর্দায় ফিরছেন রণিতা। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় আসছে এক নতুন ধারাবাহিক। স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হবে এই গল্প। নাম 'ও মন দরদিয়া'। রণিতার নায়ক হতে চলেছেন অভিনেতা বিশ্বজিৎ ঘোষ। এই খবর প্রথম আজকাল ডট ইন-ই প্রকাশ্যে এনেছিল।
এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন ফাহিম মির্জা। ফাহিমকে দর্শক ছোটপর্দা, বড়পর্দা থেকে ওটিটির দুনিয়ায় দেখেছেন। কিছুদিন আগেও তাঁকে 'মিত্তির বাড়ি'তে শেষ দেখেছেন দর্শক। ইতিবাচক এবং নেতিবাচক কিংবা ধূসর চরিত্রে এর আগে অভিনয় করে দর্শক মহলে পরিচিতি গড়ে তুলেছেন ফাহিম। 'ও মন দরদিয়া' ধারাবাহিকে ফাহিমকে দেখা যেতে চলেছে নেতিবাচক চরিত্রে।
আরও পড়ুন: টানা এক মাস ধরে চলবে মহানায়কের জন্মদিন উদযাপন! বাঙালির নস্টালজিয়া উসকে দেবে 'শতরূপে উত্তম'
সম্প্রতি প্রকাশ্যে এসেছে মেগার প্রথম প্রোমো। সেখানে দেখা যাচ্ছে রণিতার স্বামীর চরিত্রে ফাহিম। রণিতা অন্তঃসত্ত্বা। এদিকে, ফাহিমকে খুঁজতে এসেছে একদল লোক। অভিযোগ, তিনি নাকি টাকা ধার নিয়ে শোধ দিতে পারেননি। লোকজনের চোটপাটে ঘাবড়ে যায় ফাহিমের চরিত্রটি। সে বাড়ির সমস্ত টাকা নিয়ে পালায়। অন্তঃসত্ত্বা স্ত্রীর কথা মাথায় থাকে না। এদিকে, রণিতার চরিত্রটি অসহায় হলেও একজন লড়াকু মা সে। একাই হাসপাতালে পৌঁছয় সন্তান জন্ম দিতে। কিন্তু পথে অ্যাক্সিডেন্ট হয়। একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে তার। কিন্তু সময়মতো ঠিক হাসপাতালে পৌঁছে যায় সে। সন্তানের জন্মও দেয়।
পরে সে জানতে চায় তার এই উপকার কে করল? সামনে আসে ইন্দ্রজিতের চরিত্রটি। বিশ্বজিৎ ও রণিতার জুটিকে এই প্রথম পর্দায় দেখতে চলেছেন দর্শক। এর আগে ভিন্ন ধারাবাহিকে দর্শকের মন জয় করলেও এই প্রথম জুটিতে আসছেন তাঁরা।
প্রসঙ্গত, এর আগে বিশ্বজিৎকে দর্শক শেষ দেখেছেন জি বাংলার ধারাবাহিক 'মালা বদল'-এ। বরাবরই দর্শকের চোখে 'প্রিয় নায়ক' হিসেবে পরিচিতি পান বিশ্বজিৎ। ধারাবাহিকে তাঁর থাকা মানেই হিট! অন্যদিকে, পর্দার 'বাহামণি'কে নতুন চরিত্রে ফের দেখার জন্য অপেক্ষায় আছেন রণিতার অনুরাগীরা। একটা অন্যরকম প্রেমের গল্পে জুটি হিসেবে দুই তারকাকে দেখার জন্য আগ্রহী দর্শক মহল।
প্রসঙ্গত, এখন টিআরপি তালিকায় নিজের জায়গা ধরে রাখার খেলা। গল্প যতই জমজমাট হোক না কেন, টিআরপিতে যদি প্রথম দশে টিকে না থাকে মেগা, তবেই অসুবিধা। এমনকী টিআরপির নম্বরের নিরিখে এখন ভবিষ্যৎ নির্বাচন হচ্ছে ধারাবাহিকের। অন্যদিকে, বছরের পর বছর ধরে চলছে একাধিক মেগা। আবার মাত্র দু-তিন মাসেই ইতি টানছে নতুন ধারাবাহিক। এক্ষেত্রে সবটাই মেগার স্লট ও গল্পের মোড়ের উপর নির্ভরশীল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি