রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ৫১Snigdha Dey
উত্তম কুমারকে ঘিরে আজও কৌতূহলের শেষ নেই সিনেমাপ্রেমীদের মধ্যে। মহানায়কের শততম জন্মদিনে তাই আবেগে ভেসেছেন প্রতিটি বাঙালি। বিভিন্ন মাধ্যম তাই উত্তম কুমারের এই জন্মশতবর্ষ পালন করতে উদ্যোগী। 'শতরূপে উত্তম' হল একটি অনন্য ডিজিটাল ইভেন্ট। যা প্রদর্শিত হচ্ছে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে। মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে। যিনি ছিলেন বাংলা চলচ্চিত্রের অক্ষয় নক্ষত্র। তাঁর অভিনয়শৈলী, ব্যক্তিত্ব ও সাংস্কৃতিক অবদান আজও প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে।
টানা ৩০ দিন, দর্শক উপভোগ করবেন তাঁর ৩০টি নির্বাচিত ক্লাসিক ও সুপারহিট ছবি। যা আবারও ফিরিয়ে আনবে সেই সোনালি দিনের জাদু। এটি শুধুমাত্র চলচ্চিত্র প্রদর্শনী নয়, বরং এক ঐতিহ্য, শিল্প ও উত্তরাধিকারকে সম্মান জানানোর মহোৎসব, যা বিশ্বজুড়ে বাঙালির হৃদয়ে চিরকাল অমলিন থাকবে।

'পৃথিবী আমারে চায়', 'রাজকুমারী', 'সবার উপরে', 'সদানন্দের মেলা', 'সাগরিকা', 'সাড়ে চুয়াত্তর', 'সাথীহারা', 'শেষ অঙ্ক', 'শিল্পী'র মতো সিনেমা দেখার সুযোগ শুধুমাত্র এক ক্লিকেই। ৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে শতরূপে উত্তম, চলবে ২ অক্টোবর পর্যন্ত।
এক ঝলকে দেখে নিন কোন দিন, কোন ছবি দেখা যাবে এই ওটিটি প্ল্যাটফর্মে।
৭ সেপ্টেম্বর, 'সদানন্দের মেলা'
৮ সেপ্টেম্বর, 'রাইকমল'
৯ সেপ্টেম্বর 'সবার ওপরে'
১০ সেপ্টেম্বর 'একটি রাত'
১১ সেপ্টেম্বর 'সাগরিকা'
১২ সেপ্টেম্বর 'শিল্পী'
১৩ সেপ্টেম্বর 'ত্রিযামা'
১৪ সেপ্টেম্বর 'জীবন তৃষ্ণা'
১৫ সেপ্টেম্বর 'পথে হল দেরি'
১৬ সেপ্টেম্বর 'পৃথিবী আমারে চায়'

১৭ সেপ্টেম্বর 'সোনার হরিণ'
১৮ সেপ্টেম্বর 'অগ্নি সংস্কার'
১৯ সেপ্টেম্বর 'সাথী হারা'
২০ সেপ্টেম্বর 'বিপাশা'
২১ সেপ্টেম্বর 'রাজকন্যা'
২২ সেপ্টেম্বর 'অ্যান্টনি ফিরিঙ্গি'
২৩ সেপ্টেম্বর 'মরুতীর্থ হিংলাজ'
২৪ সেপ্টেম্বর 'ঝিন্দের বন্দি'
২৫ সেপ্টেম্বর 'দেয়া নেয়া'
২৬ সেপ্টেম্বর 'শেষ অঙ্ক'
২৭ সেপ্টেম্বর 'চিড়িয়াখানা'
২৮ সেপ্টেম্বর 'চৌরঙ্গী'
২৯ সেপ্টেম্বর 'রাজকুমারী'
৩০ সেপ্টেম্বর 'মেম সাহেব'
১ অক্টোবর 'সন্ন্যাসী রাজা'
২ অক্টোবর 'সব্যসাচী'
আরও পড়ুন: রিয়্যালিটি শো-এর মঞ্চে এবার কোয়েল মল্লিক! কোন চ্যানেলে দেখা যাবে 'টলি কুইন'কে?

জানেন কি? কিংবদন্তি অভিনেতার জন্মদিনে তাঁর অনুরাগীরা, সহকর্মীরা পালন করলেও, উত্তম কিন্তু নিজে এই দিনটা একেবারেই এড়িয়ে যেতেন। বরং ৩ সেপ্টেম্বরের বদলে তিনি নিজের বার্থডে সেলিব্রেট করতেন ২৭ সেপ্টেম্বর! এর নেপথ্যে অবশ্য় একটা কারণ ছিল। ৩ সেপ্টেম্বর উত্তমের জন্মদিন হলেও, তাঁর ঠিক ৪ দিন পর অর্থাৎ ৭ সেপ্টেম্বর উত্তমপুত্র গৌতমের জন্মদিন। আর ২৭ সেপ্টেম্বর উত্তমের স্ত্রী গৌরীদেবীর জন্মদিন। উত্তমই এক নতুন নিয়ম বানান। স্ত্রীয়ের জন্মদিন ২৭ সেপ্টেম্বরই নিজের এবং ছেলের জন্মদিন পালন করতেন উত্তম। গোটা ইন্ডাস্ট্রি আসত বার্থডে পার্টিতে। অনেক রাত পর্যন্ত চলত জলসা। এমনকী, মুম্বই থেকেও বার্থডে সেলিব্রেশনে আসতেন হেমন্ত মুখোপাধ্যায়, আর ডি বর্মনরা। শোনা যায় একবার কিশোর কুমারও এসেছিলেন উত্তমের নিমন্ত্রণে। একসঙ্গে তাঁরা গানও গেয়েছিলেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি