রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | বলিউডের স্বপ্নপূরণ! পর্দায় একসঙ্গে শাহরুখ-সলমন-আমির, ছবি না সিরিজ, রইল বড় আপডেট

নিজস্ব সংবাদদাতা | ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ১৮Sanchari Kar

তিন খানকে পর্দায় একসঙ্গে চাক্ষুষ করতে কে না চান! শাহরুখ খান, সলমন খান এবং আমির খানকে একই ছবিতে দেখার জন্য কয়েক দশক ধরে ভক্তরা অপেক্ষায় আছেন। এবার এক ভাইরাল ভিডিও আবারও সেই স্বপ্নকে উস্কে দিয়েছে। ভিডিওটিয় ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, খুব শীঘ্রই বলিউডের এই তিন সুপারস্টারকে একসঙ্গে বড় পর্দায় দেখা যেতে পারে। এমনটা হলে যে তা নিঃসন্দেহে ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় চমক, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় একটি বিহাইন্ড-দ্য-সিনস ভিডিও সামনে আসে, যা দেখে বলিউড ভক্তদের মধ্যে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই ভিডিওয় শুটিং সেটে একাধিক ভ্যানিটি ভ্যান দেখা যায়, যেগুলির দরজায় বড় অক্ষরে লেখা ছিল ‘শাহরুখ’, ‘সলমন’ এবং ‘আমির’। ক্লিপের একেবারে শেষে একজনকে বলতে শোনা যায়, “… তিনজন একসঙ্গে। কোন সিনেমা ভাই?” এই ছোট্ট দৃশ্যই ভক্তদের মনে নতুন করে আশার আলো জ্বালিয়েছে যে, হয়তো অবশেষে তিন সুপারস্টারকে একই পর্দায় দেখা যাবে।

ভিডিওটি ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়া যেন উত্তেজনায় ফেটে পড়ে। ভক্তরা জল্পনা শুরু করেন, এটা কি নতুন কোনো সিনেমা, নাকি ওয়েব সিরিজ? আবার অনেকে ধারণা করছেন, হয়তো এটি হতে পারে কোনো বিশাল ব্র্যান্ড কোলাবোরেশন। কয়েক সেকেন্ডের একটি ক্লিপই বলিউডের তিন কিংবদন্তিকে একসঙ্গে দেখার স্বপ্নকে নতুন করে উস্কে দিয়েছে।

মজার ব্যাপার হল, খান ত্রয়ীর একসঙ্গে কাজ করার গুঞ্জন বছরের শুরু থেকেই শোনা যাচ্ছে। এক সাক্ষাৎকারে আমিরও শাহরুখ ও সলমানের সঙ্গে পর্দা ভাগ করে নেওয়ার সম্ভাবনায় উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন।

আমির বলেছিলেন, “আমাদের তিনজনের জন্য যথেষ্ট শক্তিশালী স্ক্রিপ্ট খুঁজে পাওয়া সব সময়ই একটি চ্যালেঞ্জ।” তিনি আরও জানান, সলমনের সঙ্গে তিনি আগেও কাজ করেছেন, কিন্তু শাহরুখের সঙ্গে কখনও কাজ করা হয়নি। আমিরের কথায়, “সিনেমা ভাল হোক বা খারাপ, আমাদের জন্য কাজটা ভীষণ মজার হবে।” এই মন্তব্য আরও একবার ভক্তদের মধ্যে আশার আলো জ্বালিয়েছে। অনেকেই মনে করছেন, খান ত্রয়ীকে নিয়ে হয়তো আসছে কোনো বড়সড় প্রজেক্ট।
এখন বড় প্রশ্ন উঠছে, শাহরুখ, সলমন এবং আমির কি সত্যিই আরিয়ান খানের আসন্ন ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর অংশ?

ভাইরাল হওয়া ভিডিওটির সময় যেন রহস্যকে আরও গভীর করেছে, কারণ সম্প্রতি আরিয়ানের বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’এর আপডেটেড কাস্ট লিস্টে নাকি একসঙ্গে উঠে এসেছে শাহরুখ খান, সলমন খান এবং আমির খানের নাম। আপডেট অনুযায়ী, শাহরুখ খান থাকবেন নিজস্ব চরিত্রে এবং পুরো গল্পের ন্যারেটর হিসেবেও কণ্ঠ দেবেন। অন্য দিকে সলমন এবং আমির করবেন বিশেষ ক্যামিও। তবে এখানেই শেষ নয়। এই তারকাখচিত সিরিজে থাকছেন রণবীর কাপুর, রণবীর সিং, সইফ আলি খান, আলিয়া ভাট, করণ জোহর, অর্জুন কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা, ইব্রাহিম আলি খান, সারা আলি খান, অনন্যা পাণ্ডে, এস.এস. রাজামৌলি, দিশা পাটানি, কৃতি শ্যানন, রাভিনা ট্যান্ডন, শিল্পা শেট্টি, বাদশাহ, ইয়ো ইয়ো হানি সিং, অরিজিৎ সিং, শনায়া কাপুর, চাঙ্কি পাণ্ডে, সিদ্ধান্ত চতুর্বেদী, রাজকুমার রাও এবং করিশ্মা কাপুরের মতো নামজাদা শিল্পীরাও। এত বিশাল তারকার সমাবেশ ভক্তদের প্রত্যাশাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে, আর প্রশ্ন এখন একটাই, তিন খানকে কি সত্যিই এই সিরিজের মাধ্যমে একসাথে দেখা যাবে? উত্তর দেবে সময়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া