রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ক্র্যাবির মায়াময় অরণ্যে দেব-ইধিকা! আগুন ঝরছে রসায়নে, ‘ঝিলমিল’ প্রেমে ডুবে নায়ক-নায়িকা

নিজস্ব সংবাদদাতা | ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ৩৮Sanchari Kar

যে প্রেম চোখে ‘ঝিলমিল’ লাগায়, তাকে রূপকথার প্রেম বলাই যায়। পর্দায় এমনই এক রূপকথা রচনা করেছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। নায়ক-নায়িকা রঘু আর সৌদামিনী থুড়ি দেব এবং ইধিকা পাল। ঝলক মিলেছিল আগেই, এবার সবটাই প্রকাশ্যে। মুক্তি পেল ‘রঘু ডাকাত’-এর নতুন গান ‘ঝিলমিল লাগে রে’।

ক্র্যাবির মনোরম অরণ্যে চিত্রায়িত হয়েছে গানটি। ‘খাদান’-এর ‘কিশোরী’-র পর আরও একবার দেব এবং ইধিকার পর্দার প্রেমের আখ্যানকে অপূর্ব রূপে তুলে ধরেছে ‘ঝিলমিল লাগে রে’। লোককথা এবং ফ্যান্টাসির আবহে সাজানো এই চমকপ্রদ ভিজ্যুয়াল দর্শকদের চোখে ফুটিয়ে তোলে এক জাদুকরী অনুভূতি। এই  সব কিছু মিলিয়েই ‘রঘু ডাকাত’ এবারের উৎসব মৌসুমের সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলির মধ্যে একটি।

নিলয়ন চট্টোপাধ্যায়ের আবেগঘন সুর, প্রসেনের হৃদয়ছোঁয়া কথা, ইশান মিত্র এবং শুচিস্মিতা চক্রবর্তীর কণ্ঠ ‘ঝিলমিল লাগে রে ’কে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। ছবির প্রথম গানে তৈরি হওয়া উন্মাদনাকে আরও জোরদার করে এই গান দুর্গাপুজোর আড্ডা এবং উৎসবের আবহে বাঙালির মনে আনবে প্রেমের নতুন রোমাঞ্চ। গানটির লঞ্চে শনিবার মালদায় উপস্থিত থাকবে ‘রঘু ডাকাত’-এর গোটা টিম।

গানটির প্রথম ঝলকে দেখা গিয়েছিল, মায়াবী কোনও এক জঙ্গলে প্রিয়তমার অপেক্ষারত রঘু। পরনে সাদা ধুতি, কাঁধ ছোয়া চুল। অনাবৃত ঊর্ধ্বাঙ্গ। তার দিকে ছুটে আসে সৌদামিনী। তৈরি হয় প্রেম আর লাস্যের সুরেলা এক কবিতা। সেই কবিতাই যেন প্রেমের দলিল হয়ে উঠল পুরো গানে। দেব-ইধিকার রসায়নে বুঁদ হতে বাধ্য দর্শক। পর্দায় যখনই তাঁরা ঘনিষ্ঠ, তখনই হৃদস্পন্দন বাড়বে অনুরাগীদের।

আজকাল ডট ইন-কে ইধিকা বলেছিলেন, “ছবিটি নিয়ে এখনই খুব বেশি কিছু বলতে পারব না। তবে এটুকু বলতে পারি, খুব মন দিয়ে চরিত্রটি করার চেষ্টা করেছি। ট্রেলারে নিজেকে খুবই ভাল লেগেছে। আমার পরিবারের লোকজন, বন্ধুবান্ধব, ভাইবোনেরাও খুব উত্তেজিত। এরকম লুকে আমায় আগে কখনও দেখা যায়নি। তাই প্রথমবার আমায় এভাবে দেখে সকলেরই খুব ভাল লেগেছে।”

গত বছর ‘খাদান’-এ দেবের নায়িকা হয়ে আরও একবার দর্শকের মন জয় করে নেন ইধিকা।  আপাতত ‘রঘু ডাকাত’ মুক্তির অপেক্ষা। অর্থাৎ দেবের সঙ্গেই আরও একটি কাজ। অনেকেই মনে করছেন, ইধিকা নাকি টলিউডের ‘লাকি চার্ম’। নায়িকাও কি সহমত? ‘কিশোরী’র কথায়, “আমি শুধু ভাল কাজ করতে চাই। যাতে এভাবেই সকলে আমাকে আরও উৎসাহ দেন। নিজের কাছে এর থেকে বেশি কিছু আর চাওয়ার নেই।”

‘খাদান’-এর সময় থেকেই দেব-ইধিকার সমীকরণ নিয়ে চর্চার শেষ নেই। নিন্দকেরা বলেন, পর্দার বাইরেও নাকি বিশেষ বন্ধুত্ব গড়ে উঠেছে নায়ক-নায়িকার।  সেই জল্পনা সত্যি কি না জানা নেই, তবে আরও একবার তাঁদের রিলের প্রেম ছড়িয়ে দিল মুগ্ধতা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া