রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: নিজস্ব সংবাদদাতা ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১২ : ৫২Soma Majumder
মা হতে চলেছেন পত্রলেখা। চলতি বছরের জুলাই মাসে সুখবর দেন অভিনেত্রী ও তাঁর স্বামী রাজকুমার রাও। দীর্ঘ ১৫ বছর ধরে চলা তাঁদের ভালোবাসার সম্পর্কে নতুন অধ্যায় শুরু হতে চলেছে। প্রথম সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন তারকা দম্পতি।
সম্প্রতি মাতৃত্বযাত্রা নিয়ে খোলাখুলি কথা বলেন পত্রলেখা। সোহা আলি খানের পডকাস্ট 'অল অ্যাবাউট হার'-এ এই নতুন জার্নির বিভিন্ন বিষয়ে মুখ খোলেন অভিনেত্রী। সেই সাক্ষাৎকারে অকপটে জানান, প্রায় তিন বছর আগে তিনি নিজের ডিম্বাণু সংরক্ষণ করেছিলেন। তবে তাঁর মতে, ডিম্বাণু হিমায়িত করার প্রক্রিয়ার চেয়ে গর্ভধারণ অনেক সহজ। পত্রলেখার কথায়, “ডাক্তার তখন আমাকে বলেননি যে প্রক্রিয়াটা এতটা কঠিন হবে। ওজন বেড়ে গিয়েছিল, শরীর ও মনের ওপর ভীষণ চাপ এসেছিল। সত্যি বলতে, সেই সময়টা আমার জন্য খুবই ক্লান্তিকর ছিল।”
আরও পড়ুনঃ দীপিকাকে দেখে হিংসায় জ্বলে ওঠেন আলিয়া! মেয়ের কী নাম রাখলেন সিদ্ধার্থ-কিয়ারা?
পাত্রলেখার কাছে মাতৃত্ব এক সুন্দর অভিজ্ঞতা হলেও, তিনি ডিম ফ্রিজ করানোর জটিলতা ও কষ্টকে কখনও ভুলতে পারেননি। রাজকুমার ঘরণী জানিয়েছেন, ডিম সংরক্ষণ করার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। তাই তরুণীদের উদ্দেশে তাঁর পরামর্শ, “যদি সম্ভব হয়, প্রাকৃতিকভাবে গর্ভধারণ করো। কারণ পুরো ডিম ফ্রিজিং প্রক্রিয়া শরীর ও মনের ওপর ভীষণ চাপ ফেলে।”

পত্রলেখা নিজেও হিমায়িত ডিম্বাণু ব্যবহার করেননি, বরং স্বাভাবিকভাবেই গর্ভবতী হয়েছেন। মজার বিষয়, প্রথমে তিনি নিজেই জানতেন না যে তিনি সন্তানসম্ভবা, কারণ টেস্ট কিট নেতিবাচক ফলাফল দেখিয়েছিল। পরে স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতেই তিনি গর্ভধারণের খবর পান।
সন্তানের জন্য কি পরিবার থেকে চাপ এসেছিল? পত্রলেখা জানিয়েছেন, বেশ অনেক দিন ধরেই পত্রলেখার মা নাতি-নাতনির প্রত্যাশা করতেন। কিন্তু সন্তানের জন্য পরিবারের তরফে কখনও অতিরিক্ত চাপ অনুভব করেননি তাঁরা।
পাত্রলেখা ও রাজকুমার রাওয়ের প্রেম শুরু হয়েছিল ২০১০ সালে। দীর্ঘ এক দশক প্রেমের পর ২০২১ সালের ১৫ নভেম্বর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বন্ধুত্ব, প্রেম ও আস্থার দীর্ঘ সফরের পর এবার তাঁরা পা রাখছেন নতুন এক পর্বে—পিতৃত্ব ও মাতৃত্বের জগতে। এই খুশির খবরে যেমন উচ্ছ্বসিত তাঁদের ভক্তরা, তেমনই বলিউড ইন্ডাস্ট্রিও অপেক্ষা করছে এই নতুন অতিথিকে স্বাগত জানানোর জন্য। যদিও দম্পতি প্রকাশ্যে জানিয়েছেন, জীবনযাত্রার এই নতুন অধ্যায়কে তাঁরা ব্যক্তিগত রাখতে চান। অনুরাগী ও মিডিয়াকেও তাঁদের এই বিশেষ সময়টুকু সম্মান করার অনুরোধ করেছেন দম্পতি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি