রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ০৫ সেপ্টেম্বর ২০২৫ ২২ : ৩৪Sanchari Kar
অভিনেতা আশীষ বরাং, বলিউডের সুপরিচিত পার্শ্বচরিত্র অভিনেতা শুক্রবার ৫ সেপ্টেম্বর ৫৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। যদিও আনুষ্ঠানিক ভাবে মৃত্যুর কারণ এখনও নিশ্চিত করা হয়নি। তবে জানা গিয়েছে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন।
আশীষ বলিউডে বহু উল্লেখযোগ্য ছবিতে কাজ করে দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান দখল করেছিলেন। ‘সূর্যবংশী’, ‘মর্দানি’, ‘সিম্বা’, ‘সার্কাস’ এবং ‘এক ভিলেন রিটার্নস’-এর মতো জনপ্রিয় সিনেমাগুলিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল। বিশেষত পুলিশ অফিসারের চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের কাছে ভীষণ প্রিয় হয়ে ওঠে এবং সেটি তাঁর কেরিয়ারের একটি বিশেষ মাইলফলকে পরিণত হয়েছিল।
শুধু হিন্দি ছবিতেই নয়, তিনি সমানভাবে সক্রিয় ছিলেন মারাঠি টেলিভিশন, সিনেমা এবং বিজ্ঞাপন জগতে। বহুমুখী প্রতিভার অধিকারী আশীষ বরাং দীর্ঘদিন ধরে বিভিন্ন চরিত্রে নিজের অভিনয়ের ছাপ রেখে গিয়েছেন।
তাঁর আকস্মিক প্রয়াণে চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, অনুরাগী এবং ইন্ডাস্ট্রির অনেকে তাঁকে স্মরণ করছেন তাঁর অনবদ্য চরিত্রচিত্রণ এবং সরল ব্যক্তিত্বের জন্য। আশীষ বরাং নিঃসন্দেহে ভারতীয় চলচ্চিত্র জগতের এক মূল্যবান শিল্পী, যাঁর অভাব দীর্ঘদিন অনুভূত হবে।
অভিনয় জীবনে আশীষের সুযোগ হয়েছিল ভারতীয় সিনেমার বহু দিকপাল তারকার সঙ্গে কাজ করার। অমিতাভ বচ্চন, আমির খান, রানি মুখোপাধ্যা, অজয় দেবগণ, অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, রণবীর সিং, আশুতোষ রানা, জন আব্রাহাম থেকে শুরু করে খ্যাতনামা চলচ্চিত্র পরিচালক রোহিত শেট্টির মতো শিল্পীদের সঙ্গে তিনি একাধিকবার কাজ করেছিলেন তিনি।
এইসব বড় তারকাদের সঙ্গে কাজ করা কেবল তাঁর কেরিয়ারকে সমৃদ্ধই করেনি, বরং তাঁকে আলাদা স্বীকৃতিও এনে দিয়েছিল। দর্শকরা তাঁকে প্রায়শই পুলিশের ভূমিকায় কিংবা অন্য গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্রে দেখলেও, বড় অভিনেতাদের পাশে তাঁর উপস্থিতি সিনেমার দৃশ্যগুলোকে বাস্তবসম্মত করে তুলত।
আশীষ নিজের পেশাদার জীবনের এইসব অভিজ্ঞতার ঝলক প্রায়ই সমাজ মাধ্যমে শেয়ার করতেন। সহকর্মীদের সঙ্গে তাঁর কাজের মুহূর্ত, শুটিংয়ের পিছনের ঘটনা কিংবা সতীর্থদের সঙ্গে তাঁর মধুর সম্পর্ক, সব কিছুই তাঁর পোস্টে প্রতিফলিত হত। এতে তাঁর ভক্তরা শুধু একজন অভিনেতাকেই নয়, তাঁর নেপথ্যে থাকা একজন পরিশ্রমী, সহানুভূতিশীল এবং মাটির কাছাকাছি মানুষকেও চিনতে পেরেছেন।
বলিউডের এই বিশাল তারকাদের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া যে কোনও অভিনেতার জন্য এক বড় সাফল্য। আর আশীষ সেই সুযোগকে পুরোপুরি কাজে লাগিয়ে নিজের অভিনয় জীবনকে অর্থবহ করে তুলেছিলেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি