রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদসংস্থা মুম্বই | ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ২১Snigdha Dey
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেট্টি আর ব্যবসায়ী রাজ কুন্দ্রার প্রেমকাহিনী অনেকটা হিন্দি সিনেমার গল্পের মতোই। সম্প্রতি রাজ তাঁদের প্রথম পরিচয় আর সম্পর্কের শুরুর দিনগুলির কথা খুলে বলেছেন। তিনি জানিয়েছেন, শিল্পাকে প্রথম দেখেই তাঁর মনে হয়েছিল, সেই তাঁর জীবনের সঙ্গী হবেন। তবে শুরুর দিকে বাড়ির সবাই বিশেষ করে রাজের বাবা এই সম্পর্ক নিয়ে বেশ সংশয়ে ছিলেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাজ ও শিল্পা এই বিষয়ে কথা বলেন। রাজ কুন্দ্রা জানান, তাঁর বাবা প্রথমে একেবারেই মেনে নিতে পারেননি যে ছেলে একজন অভিনেত্রীকে প্রেম করছে। তাঁর বাবার বিশ্বাস ছিল—‘অভিনেত্রীরা মদ খায়, সিগারেট খায়, সংসার টিকিয়ে রাখতে পারে না।’ কিন্তু রাজ যখন শিল্পাকে বাড়িতে নিয়ে যান, তখন পরিস্থিতি পাল্টে যায়। শিল্পার ভদ্রতা, আন্তরিকতা আর পরিমিত স্বভাব দেখে রাজের বাবা-মা মুগ্ধ হয়ে যান। এমনকী পরে তাঁরা মজা করে বলেন, ‘‘তুই থাক বা না থাক, আমরা কিন্তু শিল্পার পক্ষেই আছি।’’ অন্যদিকে, শিল্পাও সে স্মৃতি মনে করে বলেন, ‘‘আমার শ্বশুর-শাশুড়ি আমাকে রাজের থেকেও বেশি ভালবাসেন।’’ এই কথা শুনে উপস্থিত সবাই হেসে ওঠেন।

২০০৭ সালে লন্ডনে শিল্পার পারফিউম লঞ্চের সময় রাজ কুন্দ্রার সঙ্গে তাঁর প্রথম পরিচয় হয়। রাজ সেই অনুষ্ঠানের প্রচারে সাহায্য করছিলেন। ধীরে ধীরে আলাপ থেকে বন্ধুত্ব, আর বন্ধুত্ব থেকে গড়ে ওঠে প্রেম। দু’বছর পর, ২০০৯ সালের ২২ নভেম্বর, তাঁরা বড় ধুমধামের সঙ্গে বিয়ে করেন।
২০১২ সালে জন্ম হয় তাঁদের ছেলে ভিয়ানের। এরপর ২০২০ সালে সারোগেসির মাধ্যমে মেয়ের জন্ম দেন তাঁরা, নাম সামিশা। সংসার, সন্তান আর কাজের ব্যস্ততার মাঝেও রাজ-শিল্পা চেষ্টা করেন একে অপরের জন্য আলাদা সময় বের করতে। রাজের কথায়, ‘‘সন্তান একদিন বড় হয়ে নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়বে। কিন্তু দাম্পত্য সম্পর্ক টিকিয়ে রাখতে হলে দম্পতিকে নিজেদের জন্য সময় দিতেই হবে।’’ তাই তাঁরা আজও মাসে অন্তত একটি ‘ডেট নাইট’ ঠিক রাখেন।
রাজের মতে, সম্পর্কের সবচেয়ে বড় ভিত্তি হল বোঝাপড়া আর সম্মান। ভালোবাসা যদি সত্যি হয়, তবে সমাজ বা পরিবারের আপত্তি ধীরে ধীরে গলে যায়। তাঁর এবং শিল্পার সম্পর্ক তারই উদাহরণ। আজ তাঁরা শুধু দম্পতি নন, বরং সেরা বন্ধু হিসেবেও একে অপরকে আগলে রেখেছেন।
প্রসঙ্গত, গত আগস্ট মাসেই তারকাদম্পতির বিরুদ্ধে ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের করেছিলেন মুম্বইয়ের জনৈক ব্যবসায়ী। তাঁর দাবি, একসময়ে শিল্পা ও রাজের বর্তমানে বন্ধ হয়ে যাওয়া সংস্থা 'বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেডে' ৬০ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন তিনি। যে টাকা আত্মসাৎ করার অভিযোগ তারকাদম্পতির বিরুদ্ধে। সংশ্লিষ্ট ইস্যুতেই এবার রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টির বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল মুম্বই পুলিশ। যার ফলে, এবার ইচ্ছে করলেই যখন-তখন দেশের বাইরে যেতে পারবেন না রাজ-শিল্পা। অনুমতি সাপেক্ষেই এবার থেকে বিদেশ ভ্রমণ করতে হবে তাঁদের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি