রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: রাহুল মজুমদার ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ৫৩Rahul Majumder
পুজোয় মুক্তি পাবে দেবের বহু প্রতীক্ষিত ছবি ‘রঘু ডাকাত’। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় এই ছবির জন্য মুখিয়ে রয়েছেন দর্শক। বাংলার ডাকাত সর্দারকে পর্দায় দেখার জন্য অপেক্ষার প্রহর গুনছেন দেব-ভক্তরাও। একে একে এই ছবির গান ও প্রচারঝলক প্রকাশ্যে আসতে শুরু করেছে।
এই আসন্ন ছবির মেগা ট্রেলার লঞ্চকে ঘিরে এবার শুরু হল প্রস্তুতি। কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মার সঙ্গে বিশেষ বৈঠকে বসলেন দেব সহ ছবির নির্মাতারা। অনুষ্ঠানের নিরাপত্তা ও শৃঙ্খলা যাতে বজায় থাকে, তা নিশ্চিত করতেই এই আলোচনা।
সভায় মূলত তিনটি বিষয়েই জোর দেওয়া হয়—
দর্শক ও অতিথিদের পূর্ণ নিরাপত্তা,
ভিড় সামলাতে যথাযথ পুলিশি মোতায়েন
এবং অনুষ্ঠানের প্রতিটি মুহূর্ত নির্বিঘ্নে সম্পন্ন করার পরিকল্পনা।
নির্মাতাদের দাবি, এ শুধু একটি ট্রেলার লঞ্চ নয়, বরং একেবারে উৎসবের আবহে সাজানো মহা-অনুষ্ঠান, যেখানে দর্শক-ভক্তদের পাশাপাশি উপস্থিত থাকবেন শিল্পী, কলাকুশলী ও বিনোদন জগতের একাধিক মুখ। তাই নিরাপত্তাকে রাখা হচ্ছে সর্বোচ্চ অগ্রাধিকার।

সূত্রের খবর, এই আয়োজনকে কেন্দ্র করে শহরে ইতিমধ্যেই দর্শক-ভক্তদের মধ্যে উৎসাহ তুঙ্গে। তবে আয়োজকদের বার্তা স্পষ্ট—উৎসব হোক জমজমাট, কিন্তু নিরাপত্তার খুঁটিনাটিতে যেন একটুও ফাঁক না থাকে।
বৈঠক শেষে কলকাতার নগরপালের সঙ্গে নিজের ছবি সমাজমাধ্যমে পোস্ট করে ছবির প্রচার অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা নিয়ে আলোচনার এই বিষয়টি জানালেন খোদ দেব।
‘রঘু ডাকাত’-এর নতুন গান ‘ঝিলমিল লাগে রে’-র টিজার মুক্তি পেয়েছে। প্রথম ঝলকে দেখা দেখা যায়, মায়াবী কোনও এক জঙ্গলে প্রিয়তমার অপেক্ষারত রঘু। পরনে সাদা ধুতি, কাঁধ ছোয়া চুল। অনাবৃত ঊর্ধ্বাঙ্গ। তার দিকে ছুটে আসে সৌদামিনী। তৈরি হয় প্রেম আর লাস্যের সুরেলা এক কবিতা। তবে এখনই তা সম্পূর্ণ প্রকাশ্যে নয়। অপেক্ষা করতে হবে আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত। নীলায়ন চট্টোপাধ্যায়ের তৈরি গানের কথা লিখেছেন প্রসেন। গেয়েছেন ঈশান মিত্র এবং সুচিস্মিতা চক্রবর্তী।
দেবও এই ছবির জন্য নিজেকে পুরোপুরি ভাবে ভেঙে আবার নতুন ভাবে গড়েছেন। তাঁর সুঠাম চেহারা, চোখে দৃঢ় প্রত্যয় আর আগুন ঝরানো অভিব্যক্তিই তার জ্বলন্ত প্রমাণ। দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে ছবির ‘জয় কালী’ গানটি। খড়্গ হাতে দেবী বন্দনায় বিশ্বাসযোগ্য অভিনেতা। নিজেকে সম্পূর্ণ ভাবে সঁপে দিয়েছেন চরিত্রের কাছে। ‘খাদান’-এর পর ফের ‘রঘু ডাকাত’-এর এই গানে মনপ্রাণ দিয়ে নাচতে দেখা গেল তাঁকে।
উল্লেখ্য, বর্তমানে দেব এবং ইধিকা পালের রসায়ন নিয়ে চর্চার অন্ত নেই। টলিউডের অন্দরে গুঞ্জন, পর্দার সমীকরণ ছাপিয়ে গিয়েছে বাস্তবে। তাঁরা নাকি শুধুই আর সহকর্মী নন। চোখের আড়ালে নাকি ‘বিশেষ বন্ধুত্ব’ গড়ে উঠেছে নায়ক-নায়িকার। সেই জল্পনা সত্যি কি না জানা নেই, তবে আরও একবার তাঁদের রিলের প্রেম ছড়িয়ে দিল মুগ্ধতা। সৌজন্যে সেই ‘রঘু ডাকাত’।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি