রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ৪৬Snigdha Dey
মহিলাদের নিয়ে সান বাংলায় শুরু হয়েছিল নতুন শো ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’। এই শো-এর জনপ্রিয়তা এখন বাংলার ঘরে ঘরে। অসামান্য সাফল্যের পর রমরমিয়ে এখন চলছে এর সিজন ২। দর্শকের এই বিপুল চাহিদার কথা মাথায় রেখেই ১৫ সেপ্টেম্বর থেকে নতুন রূপে,নতুন সাজে আসতে চলেছে 'লাখ টাকার লক্ষ্মীলাভ'। আরও বেশি মহিলাদের সুযোগ করে দিতে আরও বড় ভাবে, আরও মজাদার খেলা নিয়ে আসছে এই শো।
এইভাবে নতুন করে পথ চলার প্রথম দিনে থাকছে ধামাকা। উপস্থিত থাকবেন 'টলি কুইন' কোয়েল মল্লিক। কোয়েলের চোখ ধাঁধানো পারফরম্যান্স এবং রাজকীয় উপস্থিতি দিয়ে শুরু হচ্ছে 'লাখ টাকা লক্ষ্মীলাভ'-এর নতুনভাবে পথ চলা। এই শো-য়ে এসে মানবিকতার দৃষ্টান্ত রেখে গেলেন কোয়েল।

এখন সকলেই জানে, 'লাখ টাকার লক্ষ্মীলাভ’ নিছক একটা নন ফিকশন শো নয়, মহিলাদের নিজেদের স্বপ্নপূরণের একটা প্ল্যাটফর্ম এই শো। মহিলাদের স্বনির্ভর হবার ইচ্ছেকে আরও জোরালো করতেই সান বাংলার এই উদ্যোগ। মহিলারা এই শো-এ অংশগ্রহন করেন নিজেদের পায়ের মাটি শক্ত করতে।
আরও পড়ুন: সেক্স ব়্যাকেটে নাম জড়াল বাঙালি অভিনেত্রীর! দায়ের এফআইআর
এমনই একজন প্রতিযোগী বুকবাঁধা আশা নিয়ে এসেছিলেন এই শো-য়ে জিতে সেই টাকা দিয়ে মেয়ের অপারেশন করাবেন। কিন্তু মানুষ ভাবে এক, বিধাতা অন্য কিছু লিখে রাখেন। দুঃখের বিষয় তিনি জিততে পারেননি, এক লাখ টাকা তিনি নিয়ে যেতে পারেননি। মেয়ের অপারেশনের টাকা জোগাড় করতেই তাঁর আসা, কিন্তু খেলায় তিনি হেরে যান।
স্বাভাবিকভাবেই ভেঙে পড়েন তিনি। কিন্তু কোয়েল পাশে এসে দাঁড়ান এই মহিলার। একজন মায়ের নিজের সন্তানের অপারেশনের টাকা জোগাড় করতে না পারার যে কষ্ট তা অনুভব করেই এগিয়ে আসেন কোয়েল। শো-এর মঞ্চেই কোয়েল ওই মহিলাকে আশ্বাস দিয়ে বলেন ওঁর মেয়ের অপারেশনের যাবতীয় খরচ কোয়েল নিজে দায়িত্ব নেবেন। কোয়েলের এই মানবিকতায় মুগ্ধ সবাই। 'লাখ টাকার লক্ষ্মীলাভ'-এ এসে এক মানবিকতার পরিচয় এঁকে দিলেন টলিকুইন।

কোয়েলের কথায়, "এই শো অনেক মহিলার স্বপ্নপূরণের জায়গা এখন। কিন্তু সবাই তো লাখ টাকা নিয়ে যেতে পারে না, খেলায় হার-জিত আছে। যারা বিজয়ী হতে পারল না, তারা কিন্তু পুরোপুরি হেরে যায় না। এই শো কাউকে খালি হাতে ফেরায় না। সব রাউন্ডেই কিছু না কিছু প্রাপ্তি ঘটে সবার। এছাড়া লক্ষ্মী ব্যাঙ্কেরও ব্যবস্থা আছে। সব মিলিয়ে মেয়েদের স্বপ্নপূরণের জন্য এর থেকে ভাল জায়গা আর কিছু হতে পারে না।"
বাংলার সব মহিলারাই এই খেলায় অংশগ্রহণ করতে পারেন অডিশনের মাধ্যমে। নতুন রূপে ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ চারটে রাউন্ডের জায়গায় পাঁচটা রাউন্ডে খেলা হবে। প্রতি রাউন্ডেই খেলার শেষে প্রতিযোগীদের জন্য থাকছে নগদ টাকার পুরস্কার। একেবারে ফাইনাল রাউন্ডে বিজয়িনীর জন্য থাকছে এক লক্ষ টাকার নগদ পুরস্কার। এবার থেকে প্রতি পর্বে তিনজনের পরিবর্তে চারজন করে মহিলা প্রতিযোগী থাকবেন। কাউকেই খালি হাতে ফিরতে হবে না।
'টাকার খনি', 'বল ফেলতে টাকা কুলো' এমন সব মজার খেলার সঙ্গে যুক্ত হচ্ছে নতুন খেলা 'টাকার গদি'। ইতিমধ্যেই সুদীপ্তা চক্রবর্তীর সঞ্চালনার গুণে এই শো অন্যমাত্রা পেয়েছে। ১৫ সেপ্টেম্বর থেকে এই শো এক ঘন্টার বদলে প্রতিদিন দেখা যাবে দেড় ঘন্টা। নতুন রূপে 'লাখ টাকার লক্ষ্মীলাভ', সঙ্গে কোয়েলের চোখ ধাঁধানো উপস্থিতি এবং পারফরম্যান্স এর সাক্ষী থাকতে হলে দেখতে হবে ১৫ সেপ্টেম্বর সন্ধ্যে ছ'টায় এই রিয়্যালিটি শো।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি