রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদ সংস্থা মুম্বই | ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ০৫Sanchari Kar
মুম্বই পুলিশ বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি এবং তাঁর স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে একাধিক কোটি টাকার প্রতারণা মামলায় লুকআউট সার্কুলার জারি করেছে। অভিযোগ, তারকা-দম্পতি তাঁদের এখন বন্ধ হয়ে যাওয়া সংস্থা বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেড-এর নামে বিনিয়োগের চুক্তি দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ৬০ কোটি টাকা আত্মসাৎ করেছেন।
আর্থিক তছরুপ তদন্তকারী সংস্থার সূত্রে জানা গিয়েছে, পুলিশ এখন শিল্পা এবং রাজের ভ্রমণ সংক্রান্ত তথ্য খতিয়ে দেখছে। সংস্থার অডিটরকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।
ব্যবসায়ী দীপক কোঠারির অভিযোগ, ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে ওই দম্পতি তাঁদের ব্যবসা বাড়ানোর নাম করে তাঁর কাছ থেকে ৬০ কোটি টাকা নেন। কিন্তু সেই টাকা আসলে ব্যক্তিগত খরচে ব্যবহার করেন। আরও অভিযোগ, তাঁরা টাকা ঋণ হিসেবে নিলেও পরে সেটিকে বিনিয়োগ হিসাবে দেখানো হয়, যাতে ট্যাক্স বাঁচানো যায়।
কোঠারির দাবি, তাঁকে আশ্বাস দেওয়া হয়েছিল নির্দিষ্ট সময়ের মধ্যে ১২% বার্ষিক সুদ-সহ টাকা ফেরত দেওয়া হবে এবং ২০১৬ সালের এপ্রিলে শিল্পা ব্যক্তিগতভাবে লিখিত গ্যারান্টিও দিয়েছিলেন। কিন্তু কয়েক মাসের মধ্যেই শেট্টি সংস্থার ডিরেক্টর পদ থেকে ইস্তফা দেন।
ব্যবসায়ী আরও জানান, পরে তিনি জানতে পারেন যে ওই কোম্পানির বিরুদ্ধে ১.২৮ কোটি টাকার দেউলিয়া মামলা ইতিমধ্যেই চলছিল, যার বিষয়ে তাঁকে কিছুই জানানো হয়নি।
শোনা গিয়েছিল, বন্ধ হয়ে যাচ্ছে শিল্পার বাস্টিয়ান রেস্তরাঁ। সেই জল্পনার মাঝে শিল্পা শেট্টি অবশেষে ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে বিষয়টি পরিষ্কার করেন। ভিডিওয় ফোনালাপের সময় তাকে শোনা যায় বলতে, “না, আমি বাস্টিয়ান বন্ধ করছি না, প্রতিশ্রুতি দিচ্ছি।”
শিল্পা একটি দীর্ঘ নোটে লিখেছেন, ‘বান্দ্রার বাস্টিয়ান ছিল আমাদের গাছের শিকড়, যার নাম বাস্টিয়ান হসপিটালিটি। যেমন একটি গাছ নতুন ফল ধরে, তেমনই আমাদের প্রিয় বান্দ্রা রেস্তোরাঁ জায়গা করে দিচ্ছে এক নতুন অধ্যায়ের—‘আম্মাকাই’। এখানে থাকবে দক্ষিণ ভারতীয় এবং ম্যাঙ্গালোরিয়ান খাবার, যা আমাকে ফিরিয়ে নিয়ে যাবে আমার শিকড়ের কাছে। আপনাদের প্রিয় বাস্টিয়ান আসছে জুহুতে, নতুন নামে— বাস্টিয়ান বিচ ক্লাব। তাই চিন্তার কিছু নেই, বাস্টিয়ান থাকছে, কোথাও যাচ্ছে না! এই স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার পূর্ণ কৃতিত্ব আমার ভাই, অংশীদার এবং আমাদের প্রতিষ্ঠানের সিইও রণজিত বিন্দ্রার, যার দক্ষতা এবং আবেগ এত বড় পরিসরে আমাদের হসপিটালিটির ব্যবসাকে এক নতুন রূপ দিচ্ছে।’
বিতর্ক যেন কোনও ভাবেই পিছু ছাড়ে না রাজ-শিল্পার। এবার লুকআউট নোটিশ জারি হওয়ার নতুন করে বিপাকে তারকা-দম্পতি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি