রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Mohammed Rafi s Son Accuses Lata Mangeshkar and Asha Bhosle of Jealousy

বিনোদন | লতা-আশা হিংসে করতেন মহম্মদ রফিকে, ছিনিয়ে নেওয়া হয়েছিল গিনেস রেকর্ডও! বিস্ফোরক রফি-পুত্র

রাহুল মজুমদার | ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ৩৪Rahul Majumder

বলিউড সঙ্গীতের ইতিহাসে তিনি এক অদ্বিতীয় নাম—মহম্মদ রফি। সুরের জাদুকর, যাঁর কণ্ঠে ধরা দিত প্রেম, ভক্তি, বেদনা কিংবা উচ্ছ্বাস—সবকিছুই। অথচ এত বছর পর তাঁর ছেলে শাহিদ রফি এমন বিস্ফোরক অভিযোগ তুললেন, যা চমকে দিয়েছে সঙ্গীতমহলকে। রফি-পুত্রের দাবি, মহম্মদ রফির উত্থান সহ্য করতে পারেননি লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলে। তাঁর বাবার কর্মজীবন নষ্ট করার চেষ্টা করেছিলেন এই দুই গায়িকা!

শাহিদ এক সাক্ষাৎকারে সরাসরি বলেন, “তাঁরা বাবার জনপ্রিয়তায় হিংসা করতেন লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলে। সবাই তাঁকে এক নম্বর  বলত, আর সেটা তাঁদের ভাল লাগত না।” তাঁর কথায়, রফির সঙ্গে পুরুষ সহশিল্পীদের সম্পর্ক ছিল সুসম্পর্কপূর্ণ, কিন্তু মঙ্গেশকর বোনদের সঙ্গে সম্পর্ক ছিল সবসময় তিক্ত।

শুধু তাই নয়, আশা ভোঁসলের এক মন্তব্য নিয়েও ক্ষোভ উগরে দেন শাহিদ। অভিযোগ, আশা একসময় বলেছিলেন রফির গলায় রেঞ্জ কম। শাহিদের তীব্র প্রতিবাদ, “আমি লতাজিকেও বলে এসেছি, তিনি একসময় দাবি করেছিলেন বাবা নাকি তাঁর কাছে ক্ষমা চেয়েছিলেন। এটা সম্পূর্ণ মিথ্যে। বরং মানুষ লতার কাছেই ক্ষমা চাইতে বলেছিলেন বাবাকে...”

এখানেই শেষ নয়। শাহিদের দাবি, বাবাকে যে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড দেওয়া হচ্ছিল, সেটিও ঘুরিয়ে নেওয়া হয় লতা মঙ্গেশকরের দিকে। অথচ রফি সাহেব বিষয়টি নিয়ে কোনও বিরোধে না গিয়ে চুপচাপ সরে দাঁড়িয়েছিলেন। তবে শাহিদ একেবারে উড়িয়ে দেন বাবাকে নিয়ে তৈরি হওয়া গুজব। সাতের দশকে রফি নাকি কাজ পাচ্ছিলেন না—এই কথাকে তিনি “অসত্য” বলে কটাক্ষ করেছেন। তাঁর দাবি, সেই সময়েও বাবার অসংখ্য সুপারহিট গান রয়েছে, যা আজও সঙ্গীতপ্রেমীরা গুনগুন করেন।

মহম্মদ রফির জীবন যেন এক অনন্ত সঙ্গীতেগাঁথা। ৭,০০০-রও বেশি গান, অসংখ্য ভাষায় অমর সৃষ্টি, এবং এক উত্তরাধিকার যা আজও সমান জনপ্রিয়। কিন্তু তাঁর পুত্রের এই বিস্ফোরক অভিযোগ যেন নতুন করে তুলে দিল কিংবদন্তির জীবনের অজানা অধ্যায়—সুরের আড়ালে লুকিয়ে থাকা হিংসা, প্রতিদ্বন্দ্বিতা আর অশান্ত সম্পর্কের কাহিনি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া