রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | জুটি বাঁধছেন রণজয়-দেবাদৃতা, ত্রিকোণ প্রেমের ফাঁদে পা দেবেন মানালিও! কবে আসছে নতুন সিরিজ?

স্নিগ্ধা দে | ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১২ : ৪৪Snigdha Dey

মনোরঞ্জনের অন্যতম মাধ্যম যেহেতু ওটিটি-ই।‌ তাই ওটিটির সিরিজের ঘরানায় আসছে নতুনত্ব। জি ফাইভের উদ্যোগে আসছে মাইক্রো ড্রামা। রিলের আকারে কয়েক মিনিটেই শেষ হবে এক একটি পর্ব।‌ এরকম বেশ কয়েকটি পর্ব মিলিয়ে তৈরি হবে মিনি সিরিজ বা মাইক্রো ড্রামা। এই নতুন ঘরানা দর্শকের থেকে দারুণ প্রতিক্রিয়া পাবে বলে আশা করছেন নির্মাতারা। এই উদ্যোগের সঙ্গে হাত মিলিয়েছেন বহু টলি তারকারা। 

 

 

জি ফাইভ ও বুলেট অ্যাপে ইতিমধ্যেই দেখা যাচ্ছে এরকম কিছু মাইক্রো সিরিজ। যার মধ্যে নয়া সংযোজন আরও একটি সিরিজ। পরিচালনায় অভ্রজিৎ সেন। এই সিরিজের মুখ্য চরিত্রে দর্শক দেখবেন রণজয় বিষ্ণু, দেবাদৃতা বসুকে। এছাড়াও থাকতে পারেন অভিনেত্রী মানালি মনীষা দে।  

 

 

সূত্রের খবর, ত্রিকোণ প্রেমের গল্প বলবে এই ছবি। দেবাদৃতা ও মানালির মাঝে দোটানায় দেখা যাবে রণজয়কে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই মাইক্রো সিরিজের শুটিং। বর্তমানে বড় ভিডিওর থেকে রিল ভিডিও দেখতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন দর্শক।‌ তাই এই পছন্দের কথা মাথায় রেখেই রিল ফরম্যাটে আসছে এই সিরিজ। 

 

আরও পড়ুন: 'আমাদের রোজ কথা না হলেও, বন্ধুত্বে ছেদ পড়েনি কখনও,' জয় বন্দ্যোপাধ্যায়ের শ্রাদ্ধানুষ্ঠানে এসে আর কী বললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়?

 

ত্রিকোণ প্রেমের গল্পের প্রতি বরাবরই আকর্ষণ বেশি থাকে দর্শকের।‌ ছোটপর্দার পরিচিত মুখদের এবার একফ্রেমে দেখা যাবে একেবারে অন্য ভূমিকায়। রণজয় বিষ্ণুকে দর্শক সম্প্রতি দেখেছেন জি বাংলার ধারাবাহিক 'কোন গোপনে মন ভেসেছে'তে।‌ কিছুদিন আগেই শেষ হয়েছে এই মেগা। অন্যদিকে, তাঁকে বড়পর্দায়ও দেখা গিয়েছে বিভিন্ন ছবিতে। দেবাদৃতাও ছোটপর্দার পরিচিত মুখ। দর্শক তাঁকে শেষ দেখেছিলেন 'মিঠিঝোরা' ধারাবাহিকে। মানালিকে দর্শক ছোটপর্দা থেকে বড়পর্দায় এমনকী ওটিটির দুনিয়াতেও দেখেছেন। 

 


প্রসঙ্গত, অভ্রজিতের এই মাইক্রো সিরিজে আরও সংযোজন 'লক্ষ্মী পেল লটারি'। এই মাইক্রো সিরিজটি ৬০টি এপিসোডে দেখা যাচ্ছে‌। এর চিত্রনাট্য লিখেছেন সৌর্য দেব। এই সিরিজের মুখ্য ভূমিকায় রয়েছেন সোমরাজ মাইতি, দীপান্বিতা রক্ষিত, প্রসূন সাহা ও জিৎ সুন্দর চক্রবর্তী। 

 

 

কলকাতার বিভিন্ন এলাকায় হয়েছে এই সিরিজের শুটিং। এই মাইক্রো সিরিজের গল্পের প্রতি পর্বে থাকবে টুইস্ট। গল্পের নায়িকা 'লক্ষ্মী'র চরিত্রে দীপান্বিতা। অত্যন্ত নিম্নবিত্ত পরিবারে জন্ম তার। অভাবের সংসারে সে একাই সবকিছুর দায়িত্ব সামলাচ্ছে। ভাইকে নিয়েই থাকে সে। লক্ষ্মীর ভাই-এর চরিত্রে জিৎ। এদিকে, একদিন পরিচারিকার কাজ সেরে ক্লান্ত শরীরে বাড়ি ফিরছিল লক্ষ্মী। তখন একজনের সঙ্গে রাস্তায় ধাক্কা লাগে তার। সঙ্গে সঙ্গে ভাগ্য যেন পুরো ঘুরে যায় লক্ষ্মীর। 

 

 

কারণ, ওই লোকটির সঙ্গে ছিল একটা লটারির টিকিট। আর লক্ষ্মীর সঙ্গে ধাক্কা লেগে সেই টিকিটটি পড়ে যায় মাটিতে। সঙ্গে সঙ্গে টিকিটটি তুলে নেয় লক্ষ্মী। আর ভাগ্যের ফেরে বিরাট অঙ্কের টাকা জিতে যায় সে এই লটারিতে। ব্যাস! ভাগ্যের ফেরে রাতারাতি সবকিছু বদলে যায় তার। কিন্তু সুখ? সুখের মুখ তো দেখতে পায় না সে।

 

 

এদিকে, ঘটনাচক্রে তার সঙ্গে দেখা হয় সোমরাজের চরিত্রটির। কিন্তু সেখানেও টুইস্ট আসে। গল্পে এন্ট্রি নেয় প্রসূনের চরিত্র। সব খেলা ঘুরিয়ে দেয় সে। গল্পের মোড়ে থাকবে বিরাট চমক। কোন খাতে এগোবে লক্ষ্মীর ভাগ্য উত্তর মিলবে এই মাইক্রো সিরিজের গল্পে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া