রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদসংস্থা মুম্বই | ০৪ সেপ্টেম্বর ২০২৫ ২৩ : ২৭Snigdha Dey
টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ অভিষেক কুমার ও তাঁর প্রাক্তন প্রেমিকা ইশা মালভিয়া। ঘটনাচক্রে আবারও আলোচনায় এসেছেন এই। প্রাক্তন জুটি। সম্প্রতি দু'জনকে একাধিকবার একসঙ্গে দেখা যাওয়ায় জোর গুঞ্জন ছড়িয়েছে, তাঁদের মধ্যে নাকি পুরনো সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস ১৭ শেষ হওয়ার পর থেকেই এই আলোচনা আরও জোরদার হয়।
অভিষেক ও ইশা প্রথম পরিচিত হন একটি ধারাবাহিকের শুটিং সেটে। সেখান থেকেই তাঁদের সম্পর্ক শুরু হলেও কিছুদিন পর তা ভেঙে যায়। ইশা প্রকাশ্যে অভিযোগ করেছিলেন, অভিষেকের আচরণ নাকি দিনে দিনে বিষাক্ত হয়ে উঠেছিল। পরে তিনি অভিনেতা সমর্থ জুরেলের সঙ্গে সম্পর্কে জড়ান। তবে বিগ বস ১৭-তে ত্রিকোণ সম্পর্কের জেরে তাঁদের নাম আবারও একসঙ্গে জড়িয়ে যায়।
আরও পড়ুন: বিচ্ছেদের পথে হাঁটছেন মোনালি ঠাকুর! গায়িকার আট বছরের দাম্পত্যে কেন ভাঙন ধরল?
সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় অভিষেক ও ইশা রাতের বেলায় একই গাড়িতে বসে রয়েছেন। দু'জনেই পাপারাজ্জিদের ক্যামেরা থেকে মুখ লুকানোর চেষ্টা করেন। এর আগেও তাঁদের একটি মিউজিক ভিডিও ও রিয়্যালিটি শো-এর শুটিংয়ে একসঙ্গে দেখা গিয়েছে। স্বাভাবিকভাবেই গুঞ্জন ওঠে, তাঁরা কি আবার নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক করে ফেললেন?

এই প্রসঙ্গে ইশাকে মুম্বই সংবাদমাধ্যমের পক্ষ থেকে প্রশ্ন করা হলে তিনি কৌশলে এড়িয়ে যান। সাংবাদিকরা জানতে চাইলে শুধু বলেন, “আপনারা ঠিক কী দেখেছেন?” — তবে সম্পর্ক নিয়ে স্পষ্ট কোনও উত্তর দেননি। অন্যদিকে অভিষেক খোলাখুলি প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁর কথায়, “আমরা শুধুই কাজের জন্য একসাথে হচ্ছি। বিগ বসের পর পরিস্থিতি সহজ ছিল না, তবে কালারস চ্যানেলের অধিকর্তাদের অনুরোধে আমরা একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। আমি কোনও সীমা অতিক্রম করতে চাই না। যদি করি তবে সবকিছু শেষ হয়ে যাবে। আমরা শুটিং করি, এরপর বাড়ি ফিরে যাই, ব্যক্তিগতভাবে কথা বলি না।”
অভিষেক আরও জানান, কাজ শুরু করার আগে আমাদের দু'জনের পরিবারের অনুমতি ও সমর্থন নেওয়া হয়েছে। অর্থাৎ, তাঁদের সহযোগিতা শুধুই পেশাগত এবং ব্যক্তিগত সম্পর্কে ফেরার কোনও সম্ভাবনা নেই।
যদিও নেটিজেনদের মধ্যে তাঁদের এই পুনর্মিলন নিয়ে নানা জল্পনা অব্যাহত রয়েছে। অনেকে মনে করছেন, এত ঘন ঘন একসাথে দেখা যাওয়া কেবল কাকতালীয় হতে পারে না। অন্যদিকে অনেকে অভিষেকের বক্তব্যে আস্থা রেখেছেন এবং বলেছেন, দুই শিল্পী যদি একসঙ্গে কাজ করেই থাকেন তবে তা স্বাভাবিক ব্যাপার।
সব মিলিয়ে, অভিষেক-ইশার সম্পর্ক ঘিরে গুঞ্জন যতই বাড়ুক না কেন, অভিনেতা নিজেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন— তাঁদের মধ্যে কোনও ব্যক্তিগত ‘প্যাচ-আপ’ হয়নি, সবটাই নিছক পেশাগত বোঝাপড়ার মধ্যে আটকে আছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি