রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | বিচ্ছেদের পথে হাঁটছেন মোনালি ঠাকুর! গায়িকার আট বছরের দাম্পত্যে কেন ভাঙন ধরল? 

সংবাদসংস্থা মুম্বই | ০৪ সেপ্টেম্বর ২০২৫ ২১ : ৫২Snigdha Dey

বলিউডের জনপ্রিয় গায়িকা মোনালি ঠাকুর আবারও আলোচনায়। তবে এবার তাঁর সঙ্গীত নয়, বরং ব্যক্তিগত জীবনকে ঘিরে তৈরি হয়েছে জল্পনা। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, মোনালি ঠাকুর নাকি স্বামী মাইক রিখটার–এর সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটছেন। ২০১৭ সালে চুপিচুপি বিয়ে সারেন গায়িকা মোনালি ঠাকুর। হোটেল ব্যবসায়ীর মাইকের সঙ্গে ভালই চলছিল তাঁর সংসার।

 


সম্প্রতি দেখা গিয়েছে, মোনালি ইনস্টাগ্রামে স্বামীকে আনফলো করেছেন। শুধু তাই নয়, নিজের প্রোফাইল থেকে তিনি মাইকের সঙ্গে তোলা প্রায় সব ছবি মুছে ফেলেছেন। অন্যদিকে, মাইকও তাঁকে আনফলো করেছেন এবং তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট করে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এই আচরণই দাম্পত্যে ভাঙনের ইঙ্গিত দিচ্ছে বলে ধরে নিয়েছেন অনুরাগীরা।

 

এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, “গত কয়েক বছরে তাঁদের সম্পর্কে অনেক পরিবর্তন এসেছে। দূরত্ব বেড়ে গিয়েছে, আর সেটাই বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। মোনালী এখন হয়তো সময় বুঝে বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খুলবেন।”

 


২০১৭ সালে গোপনে বিয়ে করেছিলেন মোনালি ও মাইক। মুম্বইতে ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে হয়েছিল সেই বিয়ের অনুষ্ঠান। দীর্ঘদিন বিষয়টি গোপন রাখা হলেও ২০২০ সালে গান প্রকাশের মাধ্যমে সম্পর্কের কথা জানিয়ে দেন গায়িকা। সে সময় তিনি বলেছিলেন, তাঁদের বিয়ে ছিল একেবারেই সহজ, বাস্তব আর অনাড়ম্বর। সেই সময় মাইকও মোনালির একটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন।

 

আরও পড়ুন: 'এ যেন অবিকল স্মিতা পাটিল!' সুস্মিতা সেনের মেয়ে রেনের ছবি দেখে তাজ্জব নেটপাড়া, কীভাবে সম্ভব এতটা মিল?

 

কিন্তু বর্তমানে তাঁদের আচরণে একেবারেই অন্য রূপ ধরা পড়ছে। না মোনালি, না মাইক—কেউই এখনও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি। তবে সোশ্যাল মিডিয়ায় এই দূরত্ব এবং পারস্পরিক যোগাযোগ বিচ্ছিন্ন করা দেখে ভক্তরা প্রায় নিশ্চিত, সম্পর্ক ভালো নেই।

 


বলিউডের একাংশ মনে করছে, ভিন্ন দেশে থাকা এবং কাজের চাপের কারণে তাঁদের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে। দূরত্বপূর্ণ দাম্পত্য অনেক সময় ভাঙনের দিকে ঠেলে দেয়। মোনালি যেহেতু সঙ্গীতের কারণে বেশিরভাগ সময় ভারতে থাকেন আর মাইক ব্যবসার কারণে সুইজারল্যান্ডে—তাই সংসার টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছিল বলেই অনুমান।

 

আরও পড়ুন: প্রথম দেখাতেই ছেলে রণবীরের জন্য আলিয়াকে পছন্দ করেছিলেন ঋষি? জন্মবার্ষিকীতে প্রয়াত অভিনেতাকে নিয়ে স্মৃতিচারণ অভিনেত্রীর

 


যদিও ভক্তরা এখনও আশায় আছেন, হয়তো এই দূরত্ব সাময়িক। হয়তো আবার মিলিয়ে নিতে পারবেন তাঁরা। তবে আপাতত যেভাবে পরিস্থিতি এগোচ্ছে, তা দেখে অনেকেই ভাবছেন—মোনালি ঠাকুর ও মাইক রিখটারের দাম্পত্য কি তবে সত্যিই ভাঙনের পথে? তবে এখনও পর্যন্ত দু'জনের পক্ষ থেকে এ বিষয়ে কোনও মন্তব্য এখনও পর্যন্ত হয়নি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া