রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদসংস্থা মুম্বই | লেখক: স্নিগ্ধা দে ০৪ সেপ্টেম্বর ২০২৫ ২০ : ৪৭Snigdha Dey
নিজের শর্তে জীবনযাপন করেছেন। তাঁর জীবনে সাফল্য যেমন রয়েছে তেমনই রয়েছে একাধিক গুঞ্জন। তিনি প্রাক্তন ব্রহ্মাণ্ডসুন্দরী সুস্মিতা সেন। মাত্র ২৪ বছর বয়সে মা হয়েছেন। তাঁর দুই কন্যা সন্তান। দু'জনকেই দত্তক নেন সুস্মিতা। কিন্তু একাধিক প্রেম সম্পর্কে জড়িয়েছেন তিনি।
অভিনেত্রী সুস্মিতা সেনের বড় মেয়ে রেনে সেনের সাম্প্রতিক ছবিগুলি দেখে বিস্মিত ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় তাঁর কিছু নতুন ছবি ভাইরাল হতেই নেটিজেনদের দাবি—রেনের চেহারা আশ্চর্যজনকভাবে মিলে যাচ্ছে প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী স্মিতা পাটিলের সঙ্গে। অনেকের মতে, ছবিগুলো দেখে মনে হচ্ছে যেন স্মিতা পাটিলই নতুন করে ফিরে এসেছেন।

রেনের জন্মদিনে মা সুস্মিতা সেন ইনস্টাগ্রামে কয়েকটি পুরনো ছবি পোস্ট করেন। সঙ্গে লিখেছিলেন—“শুভ জন্মদিন আমার প্রথম ভালবাসা। ঈশ্বরের দেওয়া সেই অমূল্য উপহার, যেটি আমার জীবনটাই বদলে দিয়েছে তুমি। তোমার জন্য আমার একটাই প্রার্থনা—যতটা ভালবাসা তুমি দাও, তার থেকেও বহুগুণ ভালবাসা যেন ফিরে পাও।’’

তিনি আরও যোগ করেন, ‘‘তোমার সব স্বপ্ন পূরণ হোক। এ বছরটা শুধু তোমার। আমি তোমার জন্য গর্বিত, চলো জীবনকে উদযাপন করি। তুমি শুধু সেরা মেয়ে নও, সেরা দিদিও।’’মায়ের এই আবেগঘন পোস্টের পর থেকেই রেনে আলোচনার কেন্দ্রে চলে আসেন।
রেনে বর্তমানে অভিনয় এবং থিয়েটারের সঙ্গে যুক্ত। ২০২০ সালে তিনি ‘সুট্টাবাজি’ নামের একটি শর্ট ফিল্মে অভিনয় করেন, যেখানে তাঁর পারফরম্যান্স বেশ প্রশংসিত হয়। পাশাপাশি ভিকি কৌশলের একটি ছবিতে সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন। ধীরে ধীরে তিনি নিজের আলাদা পরিচয় তৈরি করছেন, যদিও এখন বেশি আলোচিত তাঁর চেহারার সঙ্গে স্মিতা পাটিলের অদ্ভুত মিল।
সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের প্রতিক্রিয়া ছিল চমকপ্রদ। কেউ লিখেছেন, “রেনে যেন স্মিতা পাটিলের নতুন অবতার।” আবার কারও মন্তব্য, “ছবিগুলো দেখে আলাদা করে চিনতে কষ্ট হয়—কে রেনে আর কে স্মিতা।” নেটিজেনদের এমন প্রতিক্রিয়ায় আরও বেশি আলোচনায় উঠে আসেন রেনে।
উল্লেখ্য, সুস্মিতা সেন ২০০০ সালে রেনে-কে দত্তক নিয়েছিলেন। তখন সামাজিক এবং আইনি নানা বাধার সম্মুখীন হতে হয়েছিল তাঁকে। আদালতের জটিলতা, কটাক্ষ—সবকিছু সামলে তিনি একাই মেয়েকে নিজের জীবনে এনেছিলেন। পরে ২০১০ সালে ছোটমেয়ে আলিশাকেও দত্তক নেন। মায়ের সাহস আর ভালবাসার ফলেই আজ রেনে নিজের পরিচিতি গড়ে তুলতে পারছেন।
সব মিলিয়ে রেনে সেন এখন কেবল সুস্মিতা সেনের কন্যা নন, বরং নিজের প্রতিভা ও ব্যক্তিত্বে আলোচনায়। আর সাম্প্রতিক ছবিগুলিতে তাঁর চেহারায় স্মিতা পাটিলের ছায়া দেখে দর্শক যেমন অবাক, তেমনি উচ্ছ্বসিতও। তাঁদের আশা, ভবিষ্যতে রেনে যদি অভিনয়ে নিয়মিত হন, তবে স্মিতা পাটিলের মতোই এক শক্তিশালী অভিনেত্রী হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠা করতে পারবেন।
প্রসঙ্গত, তবে সুস্মিতা নিজে যেমন আদর্শে বিশ্বাসী মেয়েদেরকে সেই শিক্ষাই বড় করেছেন। তাই যৌনতা নিয়েও তেমন কোনও লুকোছাপা নেই মা মেয়েদের মধ্যে। এক সাক্ষাৎকারে সুস্মিতা বলেন, ‘'মেয়েদের আলাদা করে যৌনতার পাঠ দিতে হবে না। ওরা এই বিষয়ে অনেকটা এগিয়ে। আমার ছোট মেয়ে আবার শারীরবিদ্যায় ভীষণ আগ্রহ।’’
সুস্মিতা আরও বলেন, ‘‘ আমি ওদের কি বলি কারও কথা শুনে কিছু করতে হবে না। কোনও ধরনের প্রভাবের কারণে কিছু করেছো মানে তুমি ভুল করছ। যদি কোনও কিছুর ইচ্ছে হয় মন থেকে, তবে সেই কাজ কর। আর যাই কর আমাকে মিথ্যা বলো না।’’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি