সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ৩০Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: একটি জয়, একটি হার এবং একটি ড্রয়ের পর চার পয়েন্ট নিয়ে কাফা নেশনস লিগের গ্রুপ পর্ব শেষ করল খালিদ জামিলের টিম ইন্ডিয়া। এদিন আফগানিস্তানকে হারাতে না পারলেও তৃতীয় স্থানের জন্য দরজা এখনও খোলা হয়েছে ভারতের কাছে। তবে তার জন্য তাকিয়ে থাকতে হচ্ছে তাজিকিস্তান বনাম ইরান ম্যাচের দিকে। ইরান জিতলে তবেই সেই প্লে-অফ ম্যাচ খেলতে পারবে ভারত। গত দু’ম্যাচের তুলনায় এদিন সহজ প্রতিপক্ষ ছিল ভারতের। কিন্তু পর্যাপ্ত ফিনিশিংয়ের অভাব এবং মাঝমাঠে মিডফিল্ডারের অভাবে ভুগতে হল। যদিও গোল করার সুযোগ কোনও দলই তেমনভাবে পায়নি। তবে দ্বিতীয়ার্ধ জুড়ে ভারত অনেকটাই বেশি আক্রমণাত্মক ফুটবল খেলেছে।
প্রথমার্ধে আক্রমণ বেশি করতে দেখা গিয়েছে আফগানিস্তানকে। ডিফেন্সে এদিন ছিলেন সন্দেশ ঝিঙ্গন। তার ফলে অনেক বেশি দায়িত্ব ছিল আনোয়ার এবং রাহুল ভেকের ওপর। অন্যদিকে, মাঝমাঠে এদিন শুরু করেন নাওরেম মহেশ সিং। শুরু থেকে দুই দলই কাউন্টার অ্যাটাকিং নির্ভর ফুটবল খেলছিল। তবে উচ্চতা এবং ফিটনেসের কারণে প্রথম থেকেই আক্রমণের ঝাঁঝ বেশি ছিল আফগানিস্তানের। মাঠের দুই প্রান্ত থেকে বল ধরে বারবার ক্রস ভেসে আসছিল ভারতের বক্সে। কিন্তু আনোয়ার এবং ভেকের অভিজ্ঞতার জন্য গোল হয়নি। খালিদ মূলত রক্ষণ শক্তিশালী রেখে ওপরে জিতিন এবং মহেশের গতি আর ইরফানকে এগিয়ে রেখেছিলেন ফিনিশিংয়ের জন্য। কিন্তু প্রথমার্ধে লাভ খুব একটা হয়নি।
আরও পড়ুন: জিএসটি সংস্কার: বিরোধী-শাসিত রাজ্যগুলি কীভাবে রাজি হল? জানুন রফা-সূত্রের অন্দরের কাহিনী
মাঝমাঠে একের পর এক মিসপাস, আফগান ফুটবলারদের পায়ে বল জমা দেওয়া, উইং থেকে লং বল বাড়ানো ছাড়া কোনও রকম খেলাই দেখা যায়নি ভারতের তরফে। প্রথমার্ধে ফাউল করে হলুদ কার্ড দেখেছিলেন আশিক কুরুনিয়ান এবং ইরফান এডওয়াড। সে কারণে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই জোড়া পরিবর্তনে নামে ভারত। নামেন বিক্রমপ্রতাপ এবং মনবীর। তবে আফগানিস্তানের কাছে সবথেকে ভাল সুযোগ এসেছিল ম্যাচের ৬৩ মিনিটের মাথায়। ডান প্রান্ত থেকে ভেসে আসা কর্নারে জটলার মধ্যে গোল লক্ষ্য করে জোরালো শট রাখেন শাহজাদ।
ভাগ্যক্রমে বল গুরপ্রীতের হাতে লেগে বারে গিয়ে লাগে। ফিরতি বল ক্লিয়ার করেন রাহুল ভেকে। শেষের দিকে আক্রমণ বাড়ানোর জন্য ছাংতে, দানিশ এবং উদান্তাকে নামিয়েছিলেন খালিদ। কিন্তু লাভ হয়নি। দানিশের উচ্চতা কাজে লাগিয়ে লং বল দখলের চেষ্টা করেছিল ভারত। শেষের দিকে আরও বেশ কয়েকটা সুযোগ এসেছিল আফগানিস্তানের কাছেও। কিন্তু তা ব্যর্থ করে দেয় ভারতীয় রক্ষণ। উল্লেখ্য, ১৯৬২ সালে আজকের দিনেই এশিয়ান গেমসে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সোনা জিতেছিল ভারতীয় ফুটবল দল। ফাইনালে ভারতের কাছে ২-১ গোলে হেরে গিয়েছিল দক্ষিণ কোরিয়া। আর এত বছর পরে আজকের দিনেই ফিফা ব়্যাঙ্কিংয়ে নিজেদের থেকে নিচে থাকা দুর্বল আফগানিস্তানকে হারাতে পারল না ভারত।
আরও পড়ুন: কিছুক্ষণেই আমূল বদলে যাবে আবহাওয়া, ছ' জেলা ভাসবে তুমুল ঝড়-জলে! বড় আপডেট হাওয়া অফিসের
আরও পড়ুন: বাড়ছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট-এর শয্যার সংখ্যা, নতুনভাবে সেজে উঠছে বারাসত মেডিক্যাল কলেজ
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি