রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | এবার বায়োপিকে সানি লিওনি! বিক্রমাদিত্য মোতওয়ানের পরিচালনায় কাকে পর্দায় ফুটিয়ে তুলবেন 'দুষ্টু ছবি'র নায়িকা?

সংবাদসংস্থা মুম্বই | ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ৩৯Snigdha Dey

বলিউডে এল নতুন খবর। এবার আন্তর্জাতিক মঞ্চে কাজ করতে হাত মিলিয়েছেন অভিনেত্রী ও প্রযোজক সানি লিওনি এবং খ্যাতনামা পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ান। সানি লিওনির প্রযোজনা সংস্থা সানসিটি এবং মোতওয়ানের আন্দোলন ফিল্মস যৌথভাবে একটি আন্তর্জাতিক জীবনীভিত্তিক সিরিজ নির্মাণ করতে চলেছে।

 


সানসিটি ইতিমধ্যেই বাস্তব জীবনের এই অনুপ্রেরণামূলক কাহিনির স্বত্ব কিনে নিয়েছে। তবে কাহিনি, শিল্পী তালিকা বা মুক্তির মাধ্যম এখনও প্রকাশ করা হয়নি। সবই গোপন রাখা হলেও, এই উদ্যোগ নিয়ে ইতিমধ্যেই দর্শকমহলে প্রবল কৌতূহল তৈরি হয়েছে।


এক সাক্ষাৎকারে সানি লিওন জানিয়েছেন, এই সিরিজ তাঁর কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। তাঁর কথায়— “এই কাজটি এমন একটি জীবনের গল্প নিয়ে, যা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। সেই কাহিনি বিশ্বের দর্শকের সামনে তুলে ধরতে পারা আমার কাছে গর্বের।” সম্প্রতি তিনি প্রযোজক হিসেবেও সক্রিয় হয়েছেন। হিমেশ রেশমিয়ার অভিনীত ‘ব্যাডাস রবিকুমার’ ছবির প্রযোজনায়ও যুক্ত ছিলেন তিনি।

 

 

অন্যদিকে, বিক্রমাদিত্য মোতওয়ানে ইতিমধ্যেই প্রমাণ করেছেন তাঁর দক্ষতা। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে সম্প্রচারিত তাঁর ধারাবাহিক ‘ব্ল্যাক ওয়ারেন্ট’ বিপুল সাড়া পেয়েছে। সেই ধারাবাহিকের দ্বিতীয় পর্বের কাজও শুরু হয়ে গিয়েছে। এর আগে তিনি ‘সেক্রেড গেমস’, ‘লুটেরা’, ‘জুবিলি’-র মতো জনপ্রিয় এবং সমালোচকদের প্রশংসিত বহু কাজ পরিচালনা করেছেন। তাই তাঁর নতুন জীবনীভিত্তিক সিরিজ নিয়েও প্রত্যাশা স্বাভাবিকভাবেই বেশি।

 

আরও পড়ুন: প্রথম দেখাতেই ছেলে রণবীরের জন্য আলিয়াকে পছন্দ করেছিলেন ঋষি? জন্মবার্ষিকীতে প্রয়াত অভিনেতাকে নিয়ে স্মৃতিচারণ অভিনেত্রীর

 


এই সহযোগিতা শুধু সানি লিওনি ও মোতওয়ানের জন্যই নয়, ভারতীয় বিনোদন জগতের জন্যও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারণ এবার দেশীয় প্রযোজনা আন্তর্জাতিক দর্শকের জন্য বিশেষভাবে নির্মিত হতে চলেছে। ভারতীয় কাহিনিকে বিশ্বমঞ্চে তুলে ধরার ক্ষেত্রে এটি এক বড় দৃষ্টান্ত হয়ে উঠতে পারে।

 

 

সব মিলিয়ে, দুই প্রযোজনা সংস্থা একত্রিত হয়ে এমন এক জীবনীভিত্তিক সিরিজ আনতে চলেছে, যা দর্শককে অনুপ্রাণিত করবে এবং ভারতীয় বিষয়বস্তুকে আন্তর্জাতিক বাজারে আরও শক্ত অবস্থান এনে দেবে। যদিও মুক্তির সময় বা মাধ্যম নিয়ে এখনও কিছু জানানো হয়নি, তবে বলিউডে এখন থেকেই এই সিরিজকে ঘিরে উৎসাহ তুঙ্গে।

 


প্রসঙ্গত, এক সময় দুষ্টু ছবির নায়িকা হিসেবে পরিচিত ছিলেন সানি লিওনি। 'জিসম ২'-এর হাত ধরে বলিউডের এন্ট্রি নিয়েছিলেন সানি লিওনি। মাঝেমধ্যেই চর্চায় থাকেন তিনি। আবারও নিজের ব্যক্তিগত জীবনের কিছু অজানা অধ্যায় প্রকাশ করলেন করণজিৎ কৌর বোহরা ওরফে সানি। সম্প্রতি সোহা আলি খানের সঞ্চালিত একটি পডকাস্টে অংশ নিয়ে তিনি স্বীকার করেন, গর্ভধারণ তিনি কখনও চাননি। তাই সন্তানদের জন্য দত্তক ও সারোগেসি—দুই পথই বেছে নিয়েছিলেন তিনি ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবার।

 

 

সানির প্রথম সন্তান হল দত্তক নেওয়া কন্যা নিশা। এরপর সারোগেসির মাধ্যমে জন্ম নেয় যমজ পুত্র নোয়া ও আসের। এই যাত্রাপথ নিয়ে কথা বলতে গিয়ে সানি বলেন, “আমি ব্যক্তিগতভাবে অন্তঃসত্ত্বা হতে চাইনি। কিন্তু মা হতে চেয়েছিলাম বরাবরই।তাই দত্তক নেওয়াই ছিল আমার প্রথম ইচ্ছে। একই দিনে আমরা দত্তকের কাগজপত্র জমা দিই এবং সারোগেসির প্রক্রিয়াও শুরু করি।”

 


আলোচনার এক পর্যায়ে সোহা আলি খান জানতে চান, সারোগেসির অভিজ্ঞতা নিয়ে তাঁর অনুভূতি কী ছিল? সানি সোজাসাপ্টা জবাব দেন—“আমরা এত টাকা খরচ করেছি যে… প্রতি সপ্তাহে ফি দিতে হয়েছে। এমনকী গর্ভধারণকারী মায়ের স্বামীকেও কাজ থেকে ছুটি নেওয়ার জন্য অর্থ দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত তাঁরা সেই অর্থে একটি নতুন বাড়ি তৈরি করেছে এবং একটি জমকালো বিয়ের অনুষ্ঠানও করেছে।”

 


তার কথায় স্পষ্ট, শুধুমাত্র আর্থিক খরচ নয়, পুরো অভিজ্ঞতাই ছিল এক অনন্য যাত্রা। যদিও এতে প্রচুর অর্থ ব্যয় হয়েছে, তবুও তিনি মনে করেন, এই সিদ্ধান্ত ছিল একেবারেই সঠিক। কারণ সন্তানদের হাসি আর ভালবাসাই তাঁর কাছে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া