রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Chinsurah Hosts Raibenshe Workshop Led by Raghu Dakat s Fight Master

বিনোদন | ‘রঘু ডাকাত’-এর ফাইট মাস্টার আবু সালের হাত ধরেই বিশ্বজয়ের স্বপ্ন চুঁচুড়ার! রায়বেঁশের লাঠি এবার রুপোলি পর্দায়

Reporter: Rahul Majumder | লেখক: রাহুল মজুমদার ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ১৬Rahul Majumder

মিল্টন সেন, হুগলি: লোকশিল্প থেকে লাইট-ক্যামেরা-অ্যাকশন—বাংলার রায়বেঁশে এবার পৌঁছে গেল বড়পর্দায়। হুগলির চুঁচুড়া রবীন্দ্র ভবনে চলছে তিন দিনের বিশেষ রায়বেঁশে কর্মশালা। প্রশিক্ষক হিসেবে উপস্থিত মুর্শিদাবাদের শিল্পী আবু সালে—যিনি সম্প্রতি দেবের বহু প্রতীক্ষিত ছবি ‘রঘু ডাকাত’-এর ফাইট মাস্টার হিসেবে আলোচনায় এসেছেন।

আবু সালের দলের সদস্যরাই ছবিতে ডাকাত দলের লাঠিয়ালের ভূমিকায় অভিনয় করেছেন। এদিন কর্মশালায় তিনি জানালেন, ‘‘প্রথমবার জীবনে এই ধরনের কাজ করলাম। সিনেমার সেটে রায়বেঁশে নাচকে অ্যাকশন দৃশ্যের সঙ্গে মিশিয়ে দেওয়া একেবারেই নতুন অভিজ্ঞতা। অসাধারণ লেগেছে।’’

 

 

তবে এই গল্পের শুরু আরও আগে। প্রায় চার বছর আগে এক রিয়েলিটি শোতে দেবের সঙ্গে পরিচয় হয় আবুর। অভিনেতা তাঁর নম্বর সংগ্রহ করে রাখেন। কিছুদিন আগে ফোন করে দেব জানান—তিনি ‘ডাকাত’ নিয়ে একটি ছবি করছেন, আর তাতে তাঁর দরকার আবু ও তাঁর দল। আবু তখনই চলে যান দেবের বাড়িতে, কাটান টানা সাত দিন। সেখান থেকেই জন্ম নেয় সিনেমার ফাইট সিকোয়েন্সের পরিকল্পনা। টানা ৩৫ দিন ধরে শুটিং হয়।

আবু বলেন, ‘‘আমরা মুর্শিদাবাদের রায়বেঁশে শিল্পী। ছবিতে যারা ডাকাত দলের লাঠিয়াল, সবাই আমার দলেরই সদস্য। এই কাজ আমাদের লোকশিল্পকে নতুন জায়গায় পৌঁছে দিয়েছে।’’

শুধু সিনেমাতেই নয়, আবু সালের বড় স্বপ্ন—বাংলার রায়বেঁশে নাচকে বিশ্বের দরবারে তুলে ধরা। ইতিমধ্যেই শ্রীলঙ্কা, কম্বোডিয়া, দক্ষিণ আফ্রিকার মতো দেশে অনুষ্ঠান করে দারুণ সাড়া পেয়েছেন তিনি। ‘‘লোকশিল্প আমাদের মাটি থেকে উঠে আসা পরিচয়। একে আমরা যত বেশি ছড়িয়ে দেব, ততই বাঁচবে আমাদের সংস্কৃতি,’’ দৃঢ় কণ্ঠে বললেন আবু।

হুগলি জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের আমন্ত্রণে আয়োজিত এই কর্মশালায় উপস্থিত স্থানীয় শিল্পীরাও উচ্ছ্বসিত। আবুর মতে, ‘‘হুগলির রায়বেঁশে শিল্পীদের মধ্যে শেখার প্রবল আগ্রহ আছে। তাঁদের প্রতিভা দেখলে আমার সত্যিই গর্ব হয়।’’

রায়বেঁশে নৃত্য দীর্ঘদিন ধরেই বাংলার লোকশিল্পের গৌরব বহন করে আসছে। কখনও জমিদার বাড়ির উৎসব, কখনও গ্রামের মেলায়—লাঠির তালে তালে এই নাচ বাঙালির সাহস ও শিকড়ের প্রতীক। আজ সেই নাচই দেবের সিনেমার মাধ্যমে রুপোলি পর্দায় নতুন পরিচয় পাচ্ছে। আর সেই যাত্রার কাণ্ডারি হয়ে উঠেছেন মুর্শিদাবাদের আবু সালে।

লোকশিল্পের এই পুনর্জাগরণ শুধু বাংলার সাংস্কৃতিক ইতিহাস নয়, বরং এক নতুন পথের দিশা—যেখানে গ্রামীণ শিল্প আর বাণিজ্যিক সিনেমা হাত ধরে এগিয়ে যেতে পারে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া