শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Sanjay Dutt Calls Baaghi 4 His Most Intense Role Since Vaastav

বিনোদন | অ্যাকশন, রক্ত আর আবেগ— তবু ‘বাস্তব’ ছবির সঙ্গে কেন ‘বাগি ৪’-এর তুলনা করলেন সঞ্জয় দত্ত?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ৪৯Rahul Majumder

‘বাগি’ সিরিজের তিন তিনটে ছবির পর ফের চতুর্থ বার ‘রনি’ হয়ে ফিরছেন টাইগার শ্রফ। আর এবার তাঁর সঙ্গী হচ্ছেন বলিউডের 'খলনায়ক' তারকা সঞ্জয় দত্ত। সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত ও এ হর্ষা পরিচালিত এই ছবিটি নাকি 'বাগি' সিরিজের ইতিহাসে সবচেয়ে হিংস্র ও রক্তগরম ছবি হতে চলেছে। অ্যাকশন-থ্রিলার কাহিনির ভেতরে রয়েছে টানটান প্রেমের গল্পও। ছবিতে দুই নায়িকা—সোনম বাজওয়া এবং প্রাক্তন ব্রহ্মাণ্ডসুন্দরী হরনাজ সান্ধু।

মুক্তির আর মাত্র এক দিন বাকি। তার আগেই দেওয়া সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত খুলে বললেন কেন তিনি ‘বাগি ৪’-এ যুক্ত হলেন। অভিনেতার স্পষ্ট বক্তব্য, “আমার চরিত্রটা ভয়ঙ্কর হিংস্র আর নির্মম, কিন্তু দর্শক হলে থেকে বেরোতে বেরোতে ওর জন্য সহানুভূতি অনুভব করবেন। এই চিত্রনাট্য শুনে আমি যেরকম চমকে উঠেছিলাম, মন যেভাবে নাড়া খেয়েছিল, শেষ বার সেটা হয়েছিল ‘বাস্তব’-এর সময়। বহু বছর পর ফের এমন এক অভিজ্ঞতা হল।”

ছবিতে এই চরিত্রের জন্য কী রকম প্রস্তুতি নিয়েছিলেন, সে কথাও জানালেন সঞ্জয়। “এই ভূমিকায় ঢুকতে গিয়ে নিজেকে ভীষণভাবে চাপ দিয়েছি। শরীরচর্চা করেছি, ওজন বাড়িয়েছি, কঠোর প্রশিক্ষণ নিয়েছি। এতদিন পরও মনে হচ্ছিল নতুন করে কাজ শুরু করেছি। সেটে টাইগার আর বাকিদের এনার্জি আমাকে আবার নতুন অভিনেতার মতো করে তুলেছিল।”

এখানেই শেষ নয়। সাজিদ নাদিয়াদওয়ালার সঙ্গে কাজের প্রসঙ্গে বললেন, “সাজিদের সঙ্গে কাজ মানেই বাড়ি ফেরার মতো। ‘বাগি ৪’ আমাদের সবার জন্য বিশেষ একটা ছবি হতে চলেছে। আশা করি দর্শকেরা ছবিটা দারুণ উপভোগ করবেন।”

আগামী ৫ সেপ্টেম্বর, ২০২৫ মুক্তি পাচ্ছে ‘বাঘি ৪’। ইতিমধ্যেই টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে, আর উত্তেজনায় ফুঁসছে দর্শক। টাইগার–সঞ্জয় জুটির লড়াই এবার বক্স অফিসে কতটা আগুন ধরায়, সেটাই দেখার।


টাইগার শ্রফের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি বাগি ফের আসছে চতুর্থ কিস্তি নিয়ে। নাম ‘বাগি ৪’। শুক্রবারই মুক্তি পাচ্ছে ছবিটি, আর তার আগে শুরু হয়েছে অগ্রিম বুকিং। তবে বলিউড ট্রেডে হইচই ফেলে দেওয়ার মতো সূচনা হয়নি। বরং প্রত্যাশার তুলনায় একেবারেই ফিকে প্রথম পদক্ষেপ।


বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত—অর্থাৎ শো শুরু হওয়ার মাত্র ১২ ঘণ্টা আগে পর্যন্ত—‘বাগি ৪’ অগ্রিম বিক্রি করেছে সারা দেশে মাত্র ১.২৭ লক্ষ টিকিট। আয় প্রায় ৩ কোটি টাকা (প্রথম দিনের জন্য), জানিয়েছে স্যাকনিক-এর রিপোর্ট। বড় শহরগুলিতে বৃহস্পতিবার দুপুরে ছবিটির অগ্রিম দখলদারির হার ছিল মাত্র ৪ থেকে ৭ শতাংশ—অ্যাকশন থ্রিলারের জন্য যা একেবারেই নিরাশাজনক। ট্রেড সূত্রে খবর, বিদেশেও ছবির প্রি-সেল আশানুরূপ নয়। আসল ভরসা এখন মুখে মুখে প্রচারে। দর্শক কী বলেন, তার উপরই নির্ভর করছে সপ্তাহান্তে ছবির ভাগ্য।একইসঙ্গে ট্রেড মহলে চিন্তার কারণ—অ্যাকশন টেন্টপোল ছবি যদি প্রথম দিনেই গতি হারায়, তবে দীর্ঘ দৌড়ে বড় ক্ষতি হতে পারে। ‘বাগি ৪’ আসলে এক উত্তরাধিকার ফ্র্যাঞ্চাইজি, হিংস্র অ্যাকশন থ্রিলার—তাই প্রাথমিক ঝড় ওঠার কথা থাকলেও, সেটি ঘটছে না। পরিস্থিতি আরও অস্বস্তিকর, কারণ ‘বাগি ৪’ পিছিয়ে পড়ছে ‘ওয়ার ২’-এর থেকেও। সেখানে প্রথম দিনের অগ্রিম বুকিং থেকেই আয় হয়েছিল ২০ কোটি টাকা। অথচ সেই ছবিও বক্স অফিসে প্রত্যাশামতো চলেনি। ফলে ‘বাগি ৪’-এর ক্ষেত্রে ট্রেড অ্যানালিস্টরা আরও শঙ্কিত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া