রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Rishi Kapoor Birthday: The Legendary Actor Who Called Alia Bhatt Exceptional

বিনোদন | প্রথম দেখাতেই ছেলে রণবীরের জন্য আলিয়াকে পছন্দ করেছিলেন ঋষি? জন্মবার্ষিকীতে প্রয়াত অভিনেতাকে নিয়ে স্মৃতিচারণ অভিনেত্রীর

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ২৯Rahul Majumder

ঋষি কাপুর আজ আর আমাদের মাঝে নেই। ২০২০ সালে চলে যাওয়া এই কিংবদন্তি অভিনেতার কণ্ঠস্বর, সোজাসাপটা মন্তব্য আর সিনেমার প্রতি তাঁর অফুরন্ত ভালবাসা কিন্তু আজও হৃদয়ে বাজে। ৩ সেপ্টেম্বর তাঁর ৭৩তম জন্মবার্ষিকীতে ফিরে দেখা যাক সেই মিষ্টি মুহূর্তে, যখন আলিয়া ভট্ট এখনও তাঁর পুত্রবধূ নন, কেবলমাত্র ইন্ডাস্ট্রির এক তরুণী অভিনেত্রী। আর তখনই ঋষি কাপুর  প্রকাশ্যে স্বীকার করেছিলেন—আলিয়া ভাট-ই তাঁর চোখে সমকালীন প্রজন্মের সেরা অভিনেত্রী।

২০১৮ সালের কথা। একদিকে তাঁর নিজের কেরিয়ার তখন জমজমাট— ‘১০২ নট আউট’ সদ্য মুক্তি পেয়েছে, সামনে ‘মুল্ক’ আর ‘রাজমা চাওয়াল’। একই সময়ে তিনি শুটিং করছেন ‘দ্য বডি’ ছবির, স্প্যানিশ থ্রিলার এল কুয়ারপো-এর ভারতীয় রূপান্তর। এই ব্যস্ত সময়েই ঋষি কাপুর কথা বলছিলেন নতুন প্রজন্মের অভিনেতাদের নিয়ে। সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, কাদের কাজ তাঁকে মুগ্ধ করছে? এক মুহূর্ত দেরি না করে তিনি বলেছিলেন—আলিয়া ভাট।

ঋষির মন্তব্য ছিল স্পষ্ট —“আমি আলিয়া ভাটকে ভীষণ প্রশংসা করি। এত অল্প বয়সে ‘হাইওয়ে’ বা ‘রাজি’-র মতো চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করা খুব কঠিন। কিন্তু আলিয়া তা করেছে। এমন কাজ কেবল প্রতিভাবান অভিনেতার পক্ষেই সম্ভব। অবশ্যই ভাগ্যের সহায়ও লাগে, কিন্তু প্রতিভা না থাকলে ভাগ্যও কিছু করে না। আলিয়ার দুটোই আছে।”

সেই মুগ্ধতার গল্প কয়েক বছরের মধ্যেই আরও গভীর সম্পর্কের বাঁধনে গাঁথা পড়ল। ২০২২ সালে আলিয়া হয়ে গেলেন তাঁরই পুত্রবধূ। শেষ জীবনযুদ্ধে, যখন ঋষি কাপুরর নিউ ইয়র্কে ক্যানসারের চিকিৎসাধীন, তখন আলিয়াকে বারবার দেখা গিয়েছিল কাপুর পরিবারের পাশে দাঁড়িয়ে। শুধু পেশাগত শ্রদ্ধা নয়, তাঁকে ঘিরে জন্ম নিল এক অন্তরঙ্গ বন্ধন।

আজ, প্রয়াত এই অভিনেতার জন্মবার্ষিকীতে, আলিয়া ভাট স্মৃতিচারণ করেছেন হৃদয়ভরা আবেগে। ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ঋষির পুরনো একটি ভিডিও, ক্যাপশনে লিখেছেন—“সবসময় এবং প্রতিমুহূর্তে তোমাকে মিস করি...শুভ জন্মদিন।”

তাঁর আরও আবেগঘন কথায় ফুটে উঠেছে সেই সম্পর্কের রঙ— “এই মানুষটি আমার জীবনে এত ভালবাসা আর উষ্ণতা এনেছিলেন! সবাই আজ তাঁকে কিংবদন্তি অভিনেতা হিসেবে চেনে, কিন্তু শেষ দু’ বছরে আমি ওঁকে পেয়েছি একজন বন্ধু হিসেবে, একজন চাইনিজ ফুড লাভার হিসেবে, একজন অগাধ সিনেমাপ্রেমী হিসেবে, একজন যোদ্ধা, একজন সুন্দর গল্পকার, একজন উষ্ণ মানুষ হিসেবে। ওঁর কাছ থেকে যে ভালবাসা পেয়েছি, তা চিরকাল মনে রাখব। ঋষি আঙ্কল, আপনাকে সবসময় ভালবাসব, মিস করব।”

এ যেন এক সম্পর্কের পূর্ণতা—শুরু হয়েছিল একজন কিংবদন্তির প্রশংসা দিয়ে, শেষ হয়েছিল এক পরিবারের ভালবাসায়। আজ জন্মদিনে ঋষি কাপুর নেই, কিন্তু তাঁর উষ্ণতা, তাঁর শব্দ আর সেই অনন্য বন্ধন—থেকে গেছে চিরকাল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া