রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | পরিচালনায় কৌশিক-চূর্ণীর পুত্র উজান! জুটি বাঁধবেন রাপূর্ণার সঙ্গে, পর্দায় নতুন রসায়নের আভাস

নিজস্ব সংবাদদাতা | ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ৩৬Sanchari Kar

অভিনয়ে তিনি কতটা দক্ষ, তার স্বাক্ষর আগেই রেখেছেন। এবার পালা পরিচালনার। নতুন ছবি তৈরি করতে চলেছেন কৌশিক এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়ের পুত্র উজান গঙ্গোপাধ্যায়। সেই খবর প্রথম জানাচ্ছে আজকাল ডট ইন।

উজান শুধু পরিচালকই নন, নিজের ছবিতে অভিনয় করবেন টলিউডের উচ্চশিক্ষিত এই ‘স্টারকিড’। হাতেখড়ি হবে আরও এক নতুন মুখের। সঙ্গীতজগতে তিনি যদিও এখন পরিচিত নাম। গায়িকা রাপূর্ণা ভট্টাচার্য হতে চলেছেন নায়িকাও। নেটমাধ্যমে পরিচিত মুখ রাপূর্ণা। সৃজিত মুখোপাধ্যায়ের ‘সত্যি বলে সত্যি কিছু নেই’ ছবিতে তাঁর গান সেই খ্যাতির পালেই আরও হাওয়া লাগিয়েছে। শিবপ্রসাদ চট্টোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত ‘রক্তবীজ ২’-এও গেয়েছেন প্রেমের গান। এবার পর্দায় এসে তাক লাগানোর অপেক্ষা।

জানা গিয়েছে, উজান পরিচালিত ছবির নাম হতে পারে ‘কাতুকুতু বুড়ো’। তবে এখনই তাতে চূড়ান্ত সিলমোহর পড়েনি। প্রেম এবং কমেডিকে ঘিরে ছবির গল্প আবর্তিত হলেও নাকি সেটিকে পুরোপুরি রমকম বলা যাবে না। থাকবে অন্যান্য উপাদানও। জুটিতে অভিনয় করবেন উজান-রাপূর্ণা। শীঘ্রই শুরু হবে ছবির কাজ।

 

 

 

উজান প্রথম বার বড় পর্দায় আসেন ২০১৮ সালে। পাভেল পরিচালিত ‘রসগোল্লা’ ছবির হাত ধরে। সেখানে তিনি ফুটিয়ে তুলেছিলেন নবীন চন্দ্র দাস–এর চরিত্রকে, যিনি রসগোল্লার জনক হিসাবে ইতিহাসে অমর। হাতেখড়িতেই উজানের পরিণত অভিনয় দর্শকের মন জয় করেছিল।
এরপর তিনি সহকারী পরিচালক হিসাবে বাবা কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ‘নগরকীর্তন’-এ।  যা সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। এরপর উজান অভিনয় করেন কৌশিক পরিচালিত ‘লক্ষ্মী ছেলে’তে। এক তরুণ চিকিৎসকের ভূমকিয়া পর্দায় ছাপ ফেলেছিলেন তিনি।

মেধাবী ছাত্র উজান পাড়ি দিয়েছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। তারপর ফিরে আসেন কলকাতায়। সব ছেড়ে মন দেন ক্যামেরার পিছনে কিংবা সামনে আসার জন্য। ধাপে ধাপে সেই স্বপ্নই পূরণ করছেন কৌশিক-পুত্র।

উজান-রাপূর্ণার ছবি কবে বড় পর্দায় আসবে, তা এখনও জানা যায়নি। তবে সেই ছবির হাত ধরেই যে আরও এক নতুন জুটি পাবে টলিউড, তা আলাদা করে বলে দিতে হয় না।

নেটমাধ্যমে গান গেয়ে পরিচিত মুখ রাপূর্ণা। তাঁর জনপ্রিয়তাও দেখার মতো। প্লেব্যাকেও প্রশংসা কুড়িয়েছেন গায়িকা। উজানের পরিচালনায় নায়িকা হিসাবে কোন চমক তিনি দেবেন, এখন সেটাই দেখার। পর্দায় দু’জনের রসায়ন নিয়েও দর্শকের আগ্রহে শেষ থাকবে না বলেই ধরে নেওয়া যায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া